ছাত্র কণ্ঠ মুর্শিদাবাদ

ছাত্র কণ্ঠ মুর্শিদাবাদ AIDSO মুর্শিদাবাদ

18/09/2026

বিদ্যাসাগরের বাংলায় সরকারি স্কুল বন্ধ কেন ?
সরকারি শিক্ষা বাঁচাতে আজ মুর্শিদাবাদ জেলার সুতিতে ছাত্রছাত্রীদের অবস্থান বিক্ষোভ।

রাজ্যের ছাত্রশূন্য ৪ হাজারের বেশি স্কুলের সম্পত্তি বিক্রি ও সেগুলিকে পিপিপি মডেলের আওতায় আনার সিদ্ধান্তের বিরুদ্ধে এআইডি...
18/09/2026

রাজ্যের ছাত্রশূন্য ৪ হাজারের বেশি স্কুলের সম্পত্তি বিক্রি ও সেগুলিকে পিপিপি মডেলের আওতায় আনার সিদ্ধান্তের বিরুদ্ধে এআইডিএসও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় এক বিবৃতিতে বলেন —

" সংবাদে প্রকাশ রাজ্যের চার হাজারের বেশি ছাত্রশূন্য স্কুলের সম্পত্তি বিক্রি করবে রাজ্য সরকার এবং সেগুলিকে পিপিপি'র আওতায় নিয়ে আসবেন। সেই মর্মে ইতিমধ্যে জেলা শাসককে নির্দেশও দেওয়া হয়েছে সরকারের তরফে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। রাজ্যের জেলাগুলিতে সরকারি স্কুলগুলো ধারাবাহিক সরকারি অবহেলায় দীর্ঘদিন থেকেই পরিকাঠামোহীন অবস্থায়, শিক্ষক সংকটে রয়েছে। যার পরিনতিতে স্কুলগুলোর ছাত্র সংখ্যা আশঙ্কাজনক ভাবে কমেছে। এই স্কুলগুলির পরিকাঠামোর উন্নতি ঘটিয়ে, সমস্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ করে পঠন পাঠনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার জন্য বারবার দাবি জানিয়েছি। অথচ স্কুলগুলোতে ছাত্র ফিরিয়ে নিয়ে আসার কোনও উদ্যোগ না করে গত তৃণমূল সরকার ৮২০৭ টি সরকারি স্কুলকে তুলে দিয়ে পিপিপি মডেলের আওতায় আনার কথা ঘোষনা করেছিল। আজ সেই পথেই বর্তমান বিজেপি সরকার আরও চার হাজারের বেশি স্কুল তুলে দেওয়ার নির্দেশ জারি করেছে। আজ যখন রাজ্যের স্কুলগুলোয় বিজ্ঞান বিভাগে ৫৭% ও অঙ্কের ২৭% শিক্ষকপদ শূন্য,, যখন রাজ্যের প্রায় দু লক্ষ্যের বেশি শিক্ষক- শিক্ষাকর্মী পদ শূন্য , তখন সেই শূন্যপদে শিক্ষক নিয়োগ না করে সরকারি স্কুলের সম্পত্তি বিক্রি করতে চাইছে সরকার! আসলে এই প্রক্রিয়ায় 'জাতীয় শিক্ষানীতি ২০২০' কেই শিক্ষার সরকারি ক্ষেত্রে চালু করে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারিকরণ করতে চাইছে । সে কারনেই একদিকে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে আরএসএস পরিচালিত এক হাজার স্কুল চালুর কথা ঘোষণা করা হচ্ছে , আর একদিকে জনগণের ট্যাক্সের টাকায় ও সরকারি সম্পত্তিতে গড়ে ওঠা সরকারি স্কুল বন্ধ করে পিপিপি মডেলের আওতায় বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে সেগুলোকে ব্যবসার জন্য তুলে দেওয়া হচ্ছে। এই ঘটনা প্রমাণ করে বিজেপি পরিচালিত বর্তমান রাজ্য সরকার একদিকে শিক্ষার দায়িত্বকে অস্বীকার করে শিক্ষার বেসরকারিকরণ করছে ; যেখানে আর্থিক ভাবে স্বচ্ছল পরিবারের ছাত্রছাত্রীরা টাকার বিনিময়ে শিক্ষার্জন করবে। আর একদিকে সাধারণ ঘরের ছাত্রছাত্রীদের জন্য মহান মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নবজাগরণের শিক্ষাচিন্তার প্রসার বন্ধ করে হিন্দুত্ববাদী শিক্ষার আয়োজন করছে। আমরা সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে রাজ্যে চিহ্নিত চারহাজার সরকারি স্কুল সহ সমস্ত স্কুলের পরিকাঠামোর উন্নতির দাবি জানাচ্ছি। সমস্ত বন্ধ স্কুলের তালা খুলে, ড্রপ আউট ছাত্রদের স্কুলে ফিরিয়ে, সমস্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ করে স্কুলগুলির পরিকাঠামো মানের উন্নয়নের জন্য সর্বস্তরের জনসাধারণকে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি।



আজ মুর্শিদাবাদ জেলার সুতি ২ লোকাল কমিটির  উদ্যোগে দাফাহাট রেলগেটে অবস্থান বিক্ষোভ করা হয়। মুরালীপুকুর, ছাবঘাটী, সপ্তগ্র...
18/09/2026

আজ মুর্শিদাবাদ জেলার সুতি ২ লোকাল কমিটির উদ্যোগে দাফাহাট রেলগেটে অবস্থান বিক্ষোভ করা হয়। মুরালীপুকুর, ছাবঘাটী, সপ্তগ্রাম স্কুল গুলির সমস্যা গুলোকে তুলেধারা ও সমাধানের জন্য আগামী দিনে BDO ডেপুটেশন দেওয়ার কথা বলা হয়। অবস্থান বিক্ষোভে বক্তব্য রাখেন জেলা অফিস সম্পাদক কমরেড পীযুষ রায় ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদকমন্ডলীর সদস্য ও জেলা সভাপতি কমরেড সুরজিৎ দাস।

11/09/2026

‘অধ্যাপক বদলি’ বিল প্রসঙ্গে রাজ্য সম্পাদক কমরেড বিশ্বজিৎ রায়

11/09/2026

গেরুয়া রঙের সব থেকে বড় অপমান করেছে BJP RSS ABVP — মণিশঙ্কর পট্টনায়ক, রাজ্য সভাপতি, AIDSO

আঘাত যত করবে, লড়াই ততই বাড়বে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ABVP-এর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে রাজ্যজুড়ে AIDSO-র সন্ত্র...
06/09/2026

আঘাত যত করবে, লড়াই ততই বাড়বে।

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ABVP-এর বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে রাজ্যজুড়ে AIDSO-র সন্ত্রাস বিরোধী সভা তারই অঙ্গ হিসাবে গতকাল অরঙ্গাবাদ নেতাজি মোড়ে প্রতিবাদ সভা।

১ সেপ্টেম্বর ছাত্র মহামিছিল থেকে
02/09/2026

১ সেপ্টেম্বর ছাত্র মহামিছিল থেকে

01/09/2026

ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে
ছাত্র সমাবেশ ও মহা মিছিল চলছে

কলেজ স্ট্রিট । কলকাতা

01/09/2026

প্রবল দুর্যোগের মধ্যেও ছাত্র সমাবেশ চলছে...

Address

146 B. B. Sen Road
Berhampore
MURSHIDABAD

Telephone

+918768747039

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র কণ্ঠ মুর্শিদাবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to ছাত্র কণ্ঠ মুর্শিদাবাদ:

Shortcuts

Share

Category