21/08/2026
“চলো যাই, চলো যাই, চলো—যাই পদে পদে সত্যের ছন্দে।”
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই বিখ্যাত অনুপ্রেরণামূলক ও দেশাত্মবোধক গানটি রচিত হয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘বিশ্ববিদ্যালয় সংগীত’ হিসেবে।
১৯৩৭ সালের জানুয়ারি মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কবিগুরুকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে পৌরোহিত্য করার জন্য আমন্ত্রণ জানান এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ‘বিশ্ববিদ্যালয় সংগীত’ রচনার অনুরোধ করেন। সেই অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন— “শুভ কর্মপথে ধরো নির্ভয় গান” এবং “চলো যাই, চলো যাই”— এই দুটি গান। এর মধ্যে “চলো যাই, চলো যাই” গানটি বিশ্ববিদ্যালয় সংগীত হিসেবে গৃহীত হয় এবং ১৯৩৭ সালের ২৪ জানুয়ারি, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাদিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে ছাত্রদের কণ্ঠে গানটির প্রথম পরিবেশনা হয়।
সত্যের পথে এগিয়ে চলা, দুর্গম পথ পেরিয়ে বিঘ্ন ও বিপদকে জয় করা এবং প্রাণের আনন্দে নতুনের সন্ধানে এগিয়ে যাওয়ার সেই চিরন্তন আহ্বানই শিঞ্জিনি—ইন্সটিটিউশন অফ ভরতনাট্যম অ্যান্ড ক্রিয়েটিভ ড্যান্স-এর ছাত্রীরা তাদের নৃত্য পরিবেশনের মাধ্যমে তুলে ধরেছে। ✨
Madhusree Ghosal Debasree Chakrabarty