30/12/2025
🎉প্লাটিনাম জয়ন্তী উদযাপন 🎉
🌸 বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন (উ. মা.)🌸
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানানো যাচ্ছে যে, বেলঘরিয়া দেশপ্রিয় বিদ্যানিকেতন তার গৌরবময় প্লাটিনাম জয়ন্তী (৭৫ বর্ষ পূর্তি) উপলক্ষে আগামী ৩০শে ডিসেম্বর, ২০২৫ তারিখে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে।
📍 স্থান: নজরুল মঞ্চ, কামারহাটি পৌরসভা
(রথতলা, বেলঘরিয়া, কলকাতা – ৭০০০৫৬)
🕛 সময়: দুপুর ১২ টা
এই মহতী আয়োজন সম্পূর্ণভাবে বিদ্যালয়ের তত্ত্বাবধানে ও পরিচালনায় অনুষ্ঠিত হবে।এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা।সংগীত, নৃত্য ও আবৃত্তির মেলবন্ধনে এই বিশেষ দিনটি হয়ে উঠবে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলা।
🔹 অনুষ্ঠানের বিশেষ আকর্ষণসমূহ —
🎙️ বিদ্যালয়ের প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রী , শিক্ষক-শিক্ষিকা দ্বারা আয়োজিত বিভিন্ন আবৃত্তি, সঙ্গীত ও নৃত্যানুষ্ঠান।
🎭 বর্তমান ছাত্রদের অভিনয়ে সমৃদ্ধ হাস্যরসে ভরপুর নাটক ‘ভীম বধ’।
💃 বর্তমান ছাত্রীদের পরিবেশনায় নৃত্যনাট্য ‘তাসের দেশ’।
💃 প্রাক্তন ছাত্রীর পরিচালনায় একটি বিশেষ নৃত্যনাট্য
'ব্রজেশ্বরী' ।
💃🏼 🎶 মঞ্জুরি ডান্স অ্যান্ড কালচারাল সেন্টারের পরিবেশনায়
নৃত্যনাট্য — ‘চিত্রাঙ্গদা’
🎤 এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে
প্রখ্যাত সংগীতশিল্পী শ্রী প্রাঞ্জল বক্সি মহাশয়ের এক
মনোমুগ্ধকর মিউজিক্যাল সন্ধ্যা।
এছাড়াও,
বিগত কয়েক বছরের কৃতি ছাত্রছাত্রীদের
সম্মাননা 🏆🏅প্রদান করা হবে এই বিশেষ মঞ্চে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে আমাদের এই আনন্দঘন মুহূর্তগুলিকে মহিমান্বিত করে তুলবেন— দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয়,
কামারহাটি বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক শ্রী মদন মিত্র মহাশয়,
কামারহাটি ডেভেলপমেন্ট সোসাইটির মাননীয় সভাপতি শ্রী শুভরূপ মিত্র মহাশয়,
কামারহাটি পৌরসভার মাননীয় পৌরপ্রধান শ্রী গোপাল সাহা মহাশয়, এবং
উপ-পৌরপ্রধান মাননীয় শ্রী তুষার চ্যাটার্জি মহাশয়,
সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ ও শিক্ষা দপ্তরের আধিকারিকবৃন্দ।
🌺 আমাদের এই স্মরণীয় আয়োজনে আপনার সান্নিধ্য ও আশীর্বাদ আমাদের একান্ত কাম্য।
আপনার গৌরবময় উপস্থিতি আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে এবং সমগ্র অনুষ্ঠানটিকে সার্থক এবং স্মরনীয় করে তুলবে—এই প্রত্যাশায় রইলাম।
📢 আমাদের বিনীত অনুরোধ—এই পোস্টটি যথাসম্ভব শেয়ার করে আমাদের বিদ্যালয়ের এই ঐতিহাসিক মুহূর্তটি সকলের কাছে পৌঁছে দিতে সহায়তা করুন।🙏
🙏ধন্যবাদ🙏
🎉 Platinum Jubilee Celebration 🎉
🌸 Belgharia Deshapriya Vidyaniketan (H.S.)🌸
It is with immense pleasure and pride that we announce that Belgharia Deshapriya Vidyaniketan is going to celebrate its Platinum Jubilee (75 Years of Glorious Service) with a grand cultural programme on 30th December, 2025.
📍 Venue: Nazrul Mancha, Kamarhati Municipality
(Rath Tala, Belgharia, Kolkata – 700056)
🕛 Time: 12:00 Noon onwards
This prestigious event will be organised and conducted entirely under the guidance and supervision of the school authority. Teachers and students—both present and former—will actively participate in the celebration. The occasion will be enriched with a vibrant blend of music, dance, and recitation, making it a memorable cultural extravaganza.
✨ Highlights of the Programme ✨
🎙️ Recitations, musical performances, and dance presentations by present and former students and teachers of the institution.
🎭 A humorous stage play titled “Bhim Badh”, performed by the current students.
💃 A dance drama “Tasher Desh” presented by the present students.
💃 A special dance drama “Brojeshwari”, directed and performed by a former student.
💃🎶 A captivating dance drama “Chitrangada” presented by Manjuri Dance and Cultural Centre.
🎤 A melodious musical evening by one of the renowned singer , Shri Pranjal Bakshi.
In addition, meritorious students of the past few years will be felicitated and awarded in recognition of their achievements.
The occasion will be graced by the esteemed presence of:
✨ Hon’ble Member of Parliament (Dum Dum Constituency) – Prof. Sougata Roy.
✨ Hon’ble MLA, Kamarhati Constituency – Shri Madan Mitra.
✨ Hon’ble President, Kamarhati Development Society – Shri Subhrarup Mitra.
✨ Hon’ble Chairman, Kamarhati Municipality – Shri Gopal Saha.
✨ Hon’ble Vice-Chairman – Shri Tushar Chatterjee.
along with other distinguished guests and officials from the Education Department.
🌺 Your gracious presence and blessings will greatly enrich this memorable occasion.
We sincerely look forward to your participation in making this celebration truly meaningful and unforgettable.
📢 We humbly request you to kindly share this post as widely as possible to help spread the word about this historic moment of our school. 🙏
🙏 Thank You 🙏