Rameswar Pur High School-H.S

Rameswar Pur High School-H.S Higher Secondary school

10/08/2023
20/04/2023

আঘাত কর মোরে

Higher Secondary school

11/01/2023
26/12/2021

ছেলেটিকে পাওয়া গেছে 😍 সকলকে অসংখ্য ধন্যবাদ🙏

স্বর্গীয় আব্দুল জাব্বার স্যার ও স্বর্গীয়  শ্রী লালিত মোহন মণ্ডল মহাশয়ের স্মরণে, আজ মোমবাতি জ্বালিয়ে মাল্যদান প্রদান। ...
19/10/2020

স্বর্গীয় আব্দুল জাব্বার স্যার ও স্বর্গীয় শ্রী লালিত মোহন মণ্ডল মহাশয়ের স্মরণে, আজ মোমবাতি জ্বালিয়ে মাল্যদান প্রদান।
স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ।

“রবে নীরবে হৃদয়ে মম”অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে আমাদের মানিয়ে নিতে হচ্ছে শ্রদ্ধেয় শিক্ষক ললিত মোহন মন্ডল আর আমাদের ...
15/10/2020

“রবে নীরবে হৃদয়ে মম”
অত্যান্ত দুঃখ ও ভারাক্রান্ত মনে আমাদের মানিয়ে নিতে হচ্ছে শ্রদ্ধেয় শিক্ষক ললিত মোহন মন্ডল আর আমাদের মাঝে নেই, গতকাল রাত্রি ৯ টার সময় পরলোক গমন করেন।

উদার মনোভাবাপন্ন ও বটবৃক্ষসম স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
প্রকৃতির এই নিষ্ঠুর চিরতরে বিদায় এক আনুষ্ঠানিক মাত্র, কারণ মন থেকে চিরতরে প্রিয়জন কে বিদায় দেওয়া হয়তো সম্ভব না।
পরম করুণাময় ঈশ্বরের কাছে কিংবদন্তী এই মহান শিক্ষকের বিদেহী আত্মার শান্তি কামনা করি, ঈশ্বর যেনো স্যারকে স্বর্গবাসী করেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই সহমর্মিতা।

কখন স্কুলে যাব আর কখন শপথ গ্রহনের জন্য লাইনে দাঁড়াবো সেই ব্যাস্ততায় সকাল কাটতো আমার। তীব্র গরমের মধ্যে সামান্য কষ্টটুকুও লাগতনা। জাতীয় সংগীত প্রতিদিনের মতই। স্মৃতিগুলো এখনও চোখে ভাসে। সবুজ ঘাসের উপর লাইনে দাড়িয়ে আমরা। সামনে কয়েকজন শিক্ষার্থী সাথে শিক্ষকগণ। আর মাঝখানে থাকতেন আমাদের প্রাণপ্রিয় ক্রীড়া শিক্ষক শ্রদ্ধেয় ললিত মোহন মন্ডল। সব শেষে তিনি তার বক্তব্য রাখতেন তারই সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে।

দীর্ঘদিন ধরে আমরা উনার নিজের মনের মতো করে বানানো স্কুলে পড়েছি এবং স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদেরকে বিভিন্ন বিষয় অত্যান্ত দক্ষতার সাথে পড়িয়েছেন তা আমরা কখনোই ভুলবো না। তিনি তার শিক্ষার্থীদের সন্তানের মত ভালবাসতেন। কোন দূর্বল শিক্ষার্থীকে কিভাবে ভাল ছাত্র ছাত্রী হিসেবে গড়ে তোলা যায় তা তিনি জানতেন। তিনি জানতেন কিভাবে একটি প্রতিষ্ঠানকে উন্নতির শীর্ষে নিয়ে যাওয়া যায়।

তিনি ছিলেন সাংস্কৃতিমনা। ক্রিড়া, সাহিত্য-সংস্কৃতিতে তিনি স্কুলকে আরো বেশি উন্নতির শিখরে পৌছাতে সহযোগীতা করেছিলেন। স্যার আপনার সহযোগিতা আর প্রতিদিন বিকালে বন্ধুত্বপরাময় সন্তানস্নেহে আপনার নেতৃত্বে খেলাধুলা, শরীরচর্চা করা, সন্ধ্যায় একসঙ্গে আড্ডা, শিক্ষামূলক তর্ক-বিতর্কের পর স্কুল থেকে বাড়ি যাওয়া স্যার আমরা আজও ভুলতে পারি নি।

স্যার আপনাকে আমরা খুব মিস করবো। স্যার আপনি শুধু স্কুলের লেখাপড়া ই সীমাবদ্ধ না থেকে লেখা পড়ার পাশাপাশি খেলা ও জীবনের অনন্য দরকারী সামাজিক কাজের সাহায্য করে এসেছিলেন। আপনি শুধু স্কুলের সময় নয় সারাটা দিন আমাদের গ্রামের ছোটো বড়ো সকলের সঙ্গে মিলে মিশে থাকতেন। আপনি আমাদের যে ভালোবাসা দিয়েছেন তা আমরা কোনো দিন ই ভুলতে পারবো না।

আর কখনই দেখতে পাবোনা সেই সাফল্যের প্রতিমূর্তি। ছাত্র-ছাত্রীদের যিনি মুহূর্তে আপন করে নিতেন, আদর্শ শিক্ষকের মতো গাইড করতেন, তাদের সাফল্যে আনন্দে মেতে উঠতেন, তাদের ব্যর্থতায় ভেঙ্গে পড়তেন শিশুর মতো।

স্বর্গীয় ললিত মোহন মন্ডল শুধু যে একটি নাম তা কিন্তু নয়। তিনি হচ্ছেন আদর্শ, ঐক্য, দৃঢ়তার প্রতিক। তার মুখের সেই হাসি আজও চোখে ভাসে। স্যার ভীষণ খুব মিস করবো আপনাকে !

-------Ahamadul Hasan (Biju)

স্যার এর শেষ দেখায় আমরা, বোলপুরে।
15/10/2020

স্যার এর শেষ দেখায় আমরা, বোলপুরে।

গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রাণের ,আমাদের একান্ত আপন শিক্ষক  ললিত মোহন মন্ডল স্যার আজ আর আমাদের মাঝে নেই। তাঁর আ...
14/10/2020

গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রাণের ,আমাদের একান্ত আপন শিক্ষক ললিত মোহন মন্ডল স্যার আজ আর আমাদের মাঝে নেই।
তাঁর আত্মার শান্তি কামনা করি।

Address

Vill+Po-Rameswerpur P, S-Beldanga Pin
Beldanga
742134

Telephone

19070617102

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rameswar Pur High School-H.S posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share