17/08/2026
স্বাধীনতা দিবসের পর আজ স্কুলে এসে দেখা গেল, চারপাশে বৃষ্টিতে ভিজে মাটিতে পড়ে আছে বেশ কিছু ছেঁড়া জাতীয় পতাকা।
জাতীয় পতাকা শুধু ১৫ই আগস্ট বা ২৬শে জানুয়ারিতে প্রদর্শনের জন্য নয়—এটা আমাদের জাতীয় গৌরব ও আত্মমর্যাদার প্রতীক। তাই ছাত্র-ছাত্রীদের জাতীয় পতাকার মর্যাদা ও সম্মান সম্পর্কে সচেতন করতেই আজ তাদের সঙ্গে নিয়ে প্রতিটি পতাকা সযত্নে তুলে নেওয়া হয়। এবং যথাযথ মর্যাদায় নিয়ম মেনে ব্যবস্থা গ্রহণ করা হয়।
দেশপ্রেম শুধু উদযাপনে নয়, সম্মান ও দায়িত্ববোধেও। 🇮🇳