10/07/2025
প্রিয়,
সুচিন্তক, শুভাকাঙ্ক্ষী, অনুগামী বৃন্দ, আপনাদের সকলকে জানাই শিবানন্দ শিক্ষা নিকেতনের পক্ষ থেকে গুরু পূর্ণিমার/ব্যাস পূর্ণিমার হার্দিক প্রীতি শুভেচ্ছা,ভালোবাসা ও হার্দিক অভিনন্দন। আজ এই পূণ্য তিথির শুভলগ্নে আমাদের বিদ্যালয় পক্ষ থেকে যোগাচার্য, সিদ্ধ পুরুষ, শিক্ষানুরাগী দার্শনিক, ব্রহ্মলীন শ্রীমৎ স্বামী শিবানন্দজীর আবির্ভাব তিথিকে পরম শ্রদ্ধার সহিত স্মরণ করার কিছু স্থিরচিত্র আপনাদের সামনে তুলে ধরেছি। যে মহান পুরুষের ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে, তাকে পাথেয় করে , এক মহতী চিন্তাভাবনার দ্বারা অনুপ্রাণিত হয়ে,আমাদের যোগাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী উজ্জ্বলানন্দ সরস্বতী মহারাজ জী প্রতিষ্ঠা করেছিলেন আমাদের এই প্রাণের অন্তরের এই শিক্ষা প্রতিষ্ঠান। শ্রীমৎ স্বামী শিবানন্দজীর ভাবাদর্শকে সমুজ্জ্বল করে রাখার জন্য তারই নামাঙ্কিত আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম রেখেছিলেন শিবানন্দ শিক্ষা নিকেতন। আমরা খুবই গর্বিত, আনন্দিত, উল্লসিত উনার এই আবির্ভাব তিথিটি উদযাপন করে। আমরা বিদ্যালয়ের কর্তৃপক্ষ,সমস্ত শিক্ষক-শিক্ষিকা বৃন্দ তথা শিক্ষানুরাগী সবাই স্বামীজীর ভাবাদর্শকে আমাদের প্রতিষ্ঠানের মাধ্যমে দিকে দিকে প্রসারিত করার জন্য বদ্ধপরিকর। আমরা চাই আপনারাও এই মহতী কর্মকান্ডে সামিল হন এবং আমাদের হাতকে শক্ত করুন।