20/09/2026
আমাদের প্রিয় শশিন্দা সাগরচন্দ্র উচ্চ বিদ্যালয় পায়ে পায়ে গৌরবময় ৬০ বছরে পদার্পণ করল। বিদ্যালয় কর্তৃপক্ষ গৌরবের ৬০ বছরকে স্মরণীয় করে রাখতে 'হীরক জয়ন্তী বর্ষ ' উদযাপনের উদ্যোগ নিয়েছে। সেই উপলক্ষে আগামী ২১ শে সেপ্টেম্বর, ২০২৬, সোমবার দুপুর ২টার সময় বিদ্যালয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় বিদ্যালয়ের প্রাক্তনী, অভিভাবক- অভিভাবিকা, শুভানুধ্যায়ী ও সমগ্র এলাকাবাসীকে উপস্থিত থাকার আন্তরিক অনুরোধ রইল।
বিদ্যালয় কর্তৃপক্ষ।