11/10/2021
বছরের নতুন ক্যালেন্ডার বা পঞ্জিকা হাতে পেলেই বাঙালিরা যেই দিনগুলিতে সবার আগে চোখ বোলায়, তার মধ্যে দুর্গা পুজো (Durga Puja) একটি। উৎসবপ্রেমী বাঙালির সবচেয়ে বড় পার্বণ এই দুর্গা পুজো। চার ছেলেমেয়েকে নিয়ে উমা কৈলাশ থেকে মর্তে বাপের বাড়ি এসে দিন পাঁচেক থেকে ফিরে যান শ্বশুর বাড়ি। আর ঘরের মেয়েকে আদরে যত্নে ভরিয়ে, জাকজমকপূর্ণ ভাবে সেই উদযাপন করেন পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি গোটা বিশ্বের বাঙালিরা।
অতিমারীর (Pandemic)মধ্যেই গত বছর বাড়িতে এসেছিলেন উমা। দশমীতে বিষন্ন মনেই সকলে বিদায় জানিয়েছিলেন ঘরের মেয়েকে। তবে গতবছরের বিষণ্ণতার আরও একটি মূল কারণ রয়েছে। তা হল অতিমারীর জন্য বহু বাঁধায়, মহা সমারোহে দুর্গাপুজো উদযাপন করতে না পারা। অষ্টমী হোক কিংবা মায়ের নিরঞ্জনের সময়ে, সকলের প্রার্থনা ছিল "মাগো আসছে বছর যেন সব মঙ্গলময় থাকে..."
তাই আজ আমাদের শুভ জ্যোতি মিউজিক আক্যাডেমি র একটা ছোট্ট নিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম, আশা রাখি আপনারা সবাই আমার সাথে থাকবেন।