17/03/2026
আনন্দের মুহূর্ত 🌟
পশ্চিমবঙ্গ সরকারের "উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার" (Department of Consumer Affairs and Fair Business Practices, Government of West Bengal), উত্তর ২৪ পরগনা আঞ্চলিক কার্যালয়ের আয়োজিত "আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা – ২০২৫" -এ 'বাংলা প্রবন্ধ' বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আমাদের বিদ্যালয়ের ছাত্রী(বর্তমানে দশম শ্রেণিতে পাঠরতা) সঙ্গীতা বাছাড় ।
সঙ্গীতা বাছাড়ের এই সাফল্যে ধলতিথা সরলা বিদ্যাপীঠ পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🌼 📚 🎓