Naihati Primary School

Naihati Primary School Naihati Primary School is a prestigious government aided primary school situated at Basirhat.

22/06/2026

Ishani Ghosh.. Class 1 Student.

গত ১৯ শে জানুয়ারি আমরা গভীর কৃতজ্ঞতা ও আবেগভরা হৃদয় নিয়ে আমাদের শ্রদ্ধেয় ম্যাডামকে বিদায় জানাই।যদিও সেই দিনটি তাঁর ...
21/01/2026

গত ১৯ শে জানুয়ারি আমরা গভীর কৃতজ্ঞতা ও আবেগভরা হৃদয় নিয়ে আমাদের শ্রদ্ধেয় ম্যাডামকে বিদায় জানাই।

যদিও সেই দিনটি তাঁর অবসর গ্রহণের দিন ছিল না। তিনি বিগত ৩১ শে ডিসেম্বর সরকারিভাবে অবসর গ্রহণ করেছেন। তবে, গত ১৯ শে জানুয়ারি দিনটা আমাদের কাছে তা কোনো আনন্দোৎসবের দিন ছিল না ; বরং নীরবতা, ভারাক্রান্ত মন এবং গভীর বেদনার এক মুহূর্ত ছিল।

আমরা তাঁকে শুধু একজন শিক্ষিকা হিসেবেই নয়, বরং একজন অভিভাবক হিসেবে দেখেছি, যিনি স্নেহ, প্রজ্ঞা ও সহমর্মিতার সঙ্গে আমাদের পথ দেখিয়েছেন।

তাঁর নিরন্তর সহায়তা, আন্তরিকতা এবং আশ্বাসময় উপস্থিতি আমাদের সকলের কাছেই চিরকাল অপূরণীয় হয়ে থাকবে।

যদিও তিনি তাঁর কর্মজীবনের দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, তবু তাঁর আদর্শ, শিক্ষা ও প্রভাব আমাদের বিদ্যালয়ের বুকে চিরদিন জীবিত থাকবে।

আমরা তাঁকে গভীরভাবে মিস করি এবং তাঁর জীবনের এই নতুন অধ্যায়ে সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করি।

© Naihati Primary School

বর্তমান সময়ে দেশের তথা রাজ্যের শিক্ষাব্যবস্থা যখন নানাবিধ সংকট, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, তখন ছ...
24/12/2025

বর্তমান সময়ে দেশের তথা রাজ্যের শিক্ষাব্যবস্থা যখন নানাবিধ সংকট, সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে, তখন ছোট্ট শিশুদের সাফল্য যেন আশার আলো হয়ে সামনে আসে। বসিরহাট পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত বসিরহাট মহকুমার প্রাচীনতম প্রাথমিক বিদ্যালয় —

নৈহাটি প্রাথমিক বিদ্যালয়

এই বিদ্যালয়ের শিশু শ্রেণীর ছাত্রী ঈশানী ঘোষের সাম্প্রতিক সাফল্য সেই আশারই উজ্জ্বল দৃষ্টান্ত।

বসিরহাট পূর্ব চক্র আয়োজিত চক্র ক্রীড়া প্রতিযোগিতায় ' ক ' বিভাগের যোগ ব্যায়াম প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ঈশানী প্রথমে মহকুমা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল।

সেই সাফল্যই যে কেবল শুরু ছিল, তা আজ প্রমাণিত হল। বসিরহাট মহকুমা স্তরের ক্রীড়া প্রতিযোগিতায়ও ঈশানী ঘোষ প্রথম স্থান অধিকার করে উত্তর ২৪ পরগনা জেলা স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণের গৌরব অর্জন করলো।

এই সাফল্য শুধুমাত্র একটি শিশুর ব্যক্তিগত কৃতিত্ব নয় ; এটি নৈহাটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিষ্ঠা, বিদ্যালয়ের ঐতিহ্য এবং অভিভাবকদের সচেতনতার সম্মিলিত ফল। যুগের পর যুগ ধরে এই বিদ্যালয় শিক্ষার আলো ছড়িয়ে আসছে, আর ঈশানীর কৃতিত্ব সেই ঐতিহ্যকে চক্র ও মহকুমা পেরিয়ে জেলা স্তরে নতুন করে প্রতিষ্ঠা করল।

বিশেষভাবে উল্লেখযোগ্য, বর্তমান শিক্ষাব্যবস্থার সংকটজনক পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন সাফল্য অর্জন করা সহজ নয়। পরিকাঠামোগত অভাব, সীমিত সুযোগ - সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও যোগ ব্যায়ামের মতো শারীরিক ও মানসিক শৃঙ্খলার ক্ষেত্রে ঈশানীর এই সাফল্য ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

ঈশানী ঘোষের এই অবিশ্বাস্য সাফল্য প্রমাণ করে যে সঠিক দিশা, আন্তরিক প্রচেষ্টা ও অধ্যবসায় থাকলে বয়স বা সীমাবদ্ধতা কখনওই সাফল্যের পথে বাধা হতে পারে না। নৈহাটি প্রাথমিক বিদ্যালয়ের এই খুদে ছাত্রীর কৃতিত্ব বসিরহাট তথা উত্তর ২৪ পরগনা জেলার শিক্ষাঙ্গনে নিঃসন্দেহে এক গর্বের অধ্যায় হয়ে রইল।

🥇 অভিনন্দন, ঈশানী 🥇

Address

B. B. Bose Road
Basirhat
743292

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Telephone

+919733779402

Website

Alerts

Be the first to know and let us send you an email when Naihati Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Naihati Primary School:

Shortcuts

Share

Category