07/07/2023
নৌকা ও স্রোত ( BOATS & STREAMS)
কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবং সূত্র :-
⚫️ জলে স্রোতের দিকে যাত্রাকে অনুকূলে এবং স্রোতের বিপরীত দিকে যাত্রাকে প্রতিকূলে যাত্রা বলে ।
⚫️ যদি অনুকূলে বেগ U কিমি / ঘন্টা এবং প্রতিকূলে বেগ V কিমি / ঘন্টা হয়, তাহলে :
👉অনুকূলে বেগ (X)= (U+V) কিমি/ ঘন্টা
👉প্রতিকূলে বেগ (Y)= (U-V) কিমি /ঘন্টা
⚫️ যদি অনুকূলে বেগ X কিমি/ ঘণ্টা এবং প্রতিকূলে বেগ Y কিমি /ঘন্টা হয়, তাহলে :
👉স্থির জলে নৌকার গতিবেগ (U) =(X+Y)/2 কিমি /ঘন্টা
👉স্রোতের বেগ (V) = (X-Y)/2 কিমি /ঘন্টা
………………………………………………………………………
উদাহরণ :-
1. স্রোতের অনুকূলে একটি নৌকা 32 কিমি /ঘন্টা গতিবেগে যাত্রা করে এবং স্রোতের প্রতিকূলে 28 কিমি /ঘন্টা গতিবেগে যাত্রা করে। স্থির জলে নৌকার গতিবেগ কত এবং স্রোতের গতিবেগ কত ? 30 কিমি /ঘন্টা, 2 কিমি /ঘন্টা
2. একটি নৌকা স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 8 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 1 ঘন্টায় 2 কিমি যায় । স্রোতের বেগ ঘন্টায় কত কিমি? 3 কিমি /ঘন্টা
3. এক ব্যক্তি স্রোতের অনুকূলে 32 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি যায় । যদি প্রত্যেক দূরত্ব অতিক্রম করতে তার 6 ঘন্টা সময় লাগে। তাহলে স্রোতের গতিবেগ কত (কিমি/ ঘন্টায় ) ? 3/2 কিমি /ঘন্টা
4. একটি নৌকা স্রোতের প্রতিকূলে 42 মিনিটে 7 কিমি যায় এবং স্রোতের গতিবেগ 3 কিমি / ঘন্টা হয়, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত ? 13 কিমি / ঘন্টা
5. এক ব্যক্তি স্থির জলে 6 কিমি /ঘন্টা বেগে যেতে পারে । স্রোতের অনুকূলে যেতে তার যত সময় লাগে, স্রোতের প্রতিকূলে যেতে তার দ্বিগুণ সময় লাগে, স্রোতের গতিবেগ কত ? 2 কিমি /ঘন্টা
6. একজন মাঝি 45 কিমি দূরে অবস্থিত কোন স্থানে নৌকায় গেল এবং ফিরে আসলো 20 ঘন্টায়। সে দেখতে পেল, স্রোতের অনুকূলে 12 কিমি পথ যেতে যত সময় লাগে, একই সময়ে স্রোতের প্রতিকূলে 4 কিমি যেতে পারে। স্রোতের গতিবেগ কত ? 3 কিমি /ঘন্টা
7. স্থির জলে একটি নৌকার গতিবেগ 10 কিমি/ ঘন্টা। যদি এটি স্রোতের অনুকূলে 26 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি একই সময়ে অতিক্রম করে, তাহলে স্রোতের গতিবেগ কত ? 3 কিমি /ঘন্টা
8. এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 10 কিমি ঘন্টা বেগে এবং স্রোতের অনুকূলে 18 কিমি ঘন্টা বেগে যেতে পারে স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ কত ? 14 কিমি /ঘন্টা
9. যদি একজন ব্যক্তি স্রোতের অনুকূলে 4 ঘণ্টায় 18 কিমি যায় এবং স্রোতের প্রতিকূলে 12 ঘন্টায় ফিরে আসে, স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি ? 1.5 কিমি /ঘন্টা
10. এক ব্যক্তি স্থির জলে 3 কিমি/ ঘন্টা বেগে যেতে পারে । যদি স্রোতের বেগ 2 কিমি /ঘন্টা হয়, তাহলে ওই ব্যক্তির স্রোতের প্রতিকূলে 10 কিমি গিয়ে, আবার ফিরে আসতে কত সময় লাগবে ? 12 ঘন্টা
11. একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 40 কিমি এবং স্রোতের অনুকূলে 55 কিমি পথ 13 ঘন্টায় যেতে পারে। আবার সে, প্রতিকূলে 30 কিমি এবং অনুকূলে 44 কিমি পথ 10 ঘন্টায় যেতে পারে। স্থির জলে ওই ব্যক্তির গতিবেগ এবং স্রোতের গতিবেগ বের কর ? ব্যক্তিটির গতিবেগ 8 কিমি /ঘন্টা এবং স্রোতের গতিবেগ 3 কিমি /ঘন্টা
12. এক ব্যক্তি একটি নদী উলম্বভাবে অতিক্রম করতে চাইল । স্থির জলে নদী অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, প্রবাহিত নদী অতিক্রম করতে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার প্রশস্ত হয়, স্রোতের জলের বেগ কত ? 100√(1/4^2 -1/5^2 )=15 মিটার /মিনিট
13. একটি মোটর বোট এবং জলের স্রোতের গতিবেগের অনুপাত 36:5। নৌকাটি স্রোতের অনুকূলে 5 ঘন্টা 10 মিনিটে যায়। নৌকাটি কত সময়ে ফিরে আসবে ? 6 ঘন্টা 50 মিনিট।