মেলবন্ধন - প্রাক্তনী সংসদ বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।

  • Home
  • India
  • Basirhat
  • মেলবন্ধন - প্রাক্তনী সংসদ বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।

মেলবন্ধন - প্রাক্তনী সংসদ বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মেলবন্ধন - প্রাক্তনী সংসদ বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।, School, Vill/Beler Dhanyakuria. P. O/Sikra Kulingram. P. S/Matia. Dist./North 24 Parganas. PIN-, Basirhat.

একটি সুসংহত প্রাতিষ্ঠানিক মেল বন্ধনের উদ্দেশ্যে 'বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উ.মা)' এর সকল প্রাক্তন ছাত্র - ছাত্রী, শিক্ষক - শিক্ষিকাদের ও শিক্ষাকর্মী জন্য এই page টি create করা হয়েছে।
আহ্বায়ক।

28/12/2025
26/12/2025
26/12/2025

*মেলবন্ধন* পুনর্মিলন উৎসব – ২০২৫
আজ ২৫ ডিসেম্বর ২০২৫, বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর প্রাক্তনী সংসদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত “পুনর্মিলন উৎসব – ২০২৫ *মেলবন্ধন*—সময়ের ব্যবধানে ছড়িয়ে পড়া প্রাক্তনী, বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও সমাজের বিশিষ্টজনদের হৃদয়ের বন্ধনকে পুনরায় দৃঢ় করা।
সকাল ১০.০০টা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যেমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় বর্ণাঢ্য আলোকসজ্জা,ব্যানার, ফেস্টুন ও স্মৃতিচিহ্নে। প্রবেশদ্বার থেকেই উৎসবের আবহ উপস্থিত সকলকে এক আবেগঘন পরিবেশে নিয়ে যায়। প্রাক্তনী সংসদের প্রতীকচিহ্ন ও *মেলবন্ধন* ভাবনাকে কেন্দ্র করে সাজসজ্জা অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা প্রদান করে। জাতীয় পতাকা, মেল বন্ধন এর পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদনের পর উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান শিক্ষাগুরু ও বিদ্যালয়ের কৃতীজনদের স্মরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ, বিদ্যালয়ের অতীত গৌরব ও বর্তমান সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরা হয় বক্তব্য ও উপস্থাপনার মাধ্যমে।
সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়,যা দর্শকমণ্ডলীর প্রশংসা কুড়ায়। বিশেষ আকর্ষণ ছিল প্রাক্তনীদের অভিজ্ঞতা বিনিময় পর্ব, যেখানে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে তাঁদের জীবনের সাফল্যের গল্প ও বিদ্যালয়ের স্মৃতি ভাগ করে নেন।
সমগ্র অনুষ্ঠান জুড়ে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। উৎসব কমিটির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক ও বিদ্যালয় পরিবারের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। আপ্যায়ন ব্যবস্থাও ছিল সুপরিকল্পিত ও প্রশংসনীয়।
এই পুনর্মিলন উৎসব কেবল একটি অনুষ্ঠানই নয়—এটি ছিল প্রজন্মের সঙ্গে প্রজন্মের সংযোগ, অতীত ও বর্তমানের সেতুবন্ধন। “মেলবন্ধন” নামটি আজ বাস্তব রূপ পেয়েছে সকলের অংশগ্রহণ, সহযোগিতা ও আন্তরিকতায়।
পরিশেষে, উৎসব কমিটির আহ্বায়ক হিসেবে আমি বিদ্যালয় পরিচালন সমিতি, প্রাক্তনী সংসদ, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক ও প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই পুনর্মিলন উৎসব – ২০২৫ এক স্মরণীয় ও সার্থক অধ্যায় হয়ে রইল। সকলে সুস্থ থাকবেন/ থেকো, ভালো থাকবেন/ থেকো।
আহ্বায়ক, *মেল বন্ধন* প্রাক্তনী সংসদ, বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উ:মা)

*মেলবন্ধন* পুনর্মিলন উৎসব – ২০২৫       ২৫ ডিসেম্বর ২০২৫, বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর প্রাক...
26/12/2025

*মেলবন্ধন* পুনর্মিলন উৎসব – ২০২৫
২৫ ডিসেম্বর ২০২৫, বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক)-এর প্রাক্তনী সংসদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত “পুনর্মিলন উৎসব – ২০২৫ *মেলবন্ধন*—সময়ের ব্যবধানে ছড়িয়ে পড়া প্রাক্তনী, বর্তমান শিক্ষক-শিক্ষিকা ও সমাজের বিশিষ্টজনদের হৃদয়ের বন্ধনকে পুনরায় দৃঢ় করা।
সকাল ১০.০০টা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা মাধ্যেমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ সাজানো হয় বর্ণাঢ্য আলোকসজ্জা,ব্যানার, ফেস্টুন ও স্মৃতিচিহ্নে। প্রবেশদ্বার থেকেই উৎসবের আবহ উপস্থিত সকলকে এক আবেগঘন পরিবেশে নিয়ে যায়। প্রাক্তনী সংসদের প্রতীকচিহ্ন ও *মেলবন্ধন* ভাবনাকে কেন্দ্র করে সাজসজ্জা অনুষ্ঠানটিকে এক বিশেষ মাত্রা প্রদান করে। জাতীয় পতাকা, মেল বন্ধন এর পতাকা উত্তোলন,শহীদ বেদীতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ নিবেদনের পর উদ্বোধনী পর্বে বিদ্যালয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান শিক্ষাগুরু ও বিদ্যালয়ের কৃতীজনদের স্মরণ করা হয়। এরপর প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণ, বিদ্যালয়ের অতীত গৌরব ও বর্তমান সাফল্যের ধারাবাহিকতা তুলে ধরা হয় বক্তব্য ও উপস্থাপনার মাধ্যমে।
সাংস্কৃতিক পর্বে ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের অংশগ্রহণে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়,যা দর্শকমণ্ডলীর প্রশংসা কুড়ায়। বিশেষ আকর্ষণ ছিল প্রাক্তনীদের অভিজ্ঞতা বিনিময় পর্ব, যেখানে বিভিন্ন প্রজন্মের শিক্ষার্থীরা একই মঞ্চে দাঁড়িয়ে তাঁদের জীবনের সাফল্যের গল্প ও বিদ্যালয়ের স্মৃতি ভাগ করে নেন।
সমগ্র অনুষ্ঠান জুড়ে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় ছিল। উৎসব কমিটির সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবক ও বিদ্যালয় পরিবারের সক্রিয় সহযোগিতায় অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়। আপ্যায়ন ব্যবস্থাও ছিল সুপরিকল্পিত ও প্রশংসনীয়।
এই পুনর্মিলন উৎসব কেবল একটি অনুষ্ঠানই নয়—এটি ছিল প্রজন্মের সঙ্গে প্রজন্মের সংযোগ, অতীত ও বর্তমানের সেতুবন্ধন। “মেলবন্ধন” নামটি আজ বাস্তব রূপ পেয়েছে সকলের অংশগ্রহণ, সহযোগিতা ও আন্তরিকতায়।
পরিশেষে, উৎসব কমিটির আহ্বায়ক হিসেবে আমি বিদ্যালয় পরিচালন সমিতি, প্রাক্তনী সংসদ, সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, স্বেচ্ছাসেবক ও প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তাঁদের সম্মিলিত প্রচেষ্টাতেই পুনর্মিলন উৎসব – ২০২৫ এক স্মরণীয় ও সার্থক অধ্যায় হয়ে রইল। সকলে সুস্থ থাকবেন/ থেকো, ভালো থাকবেন/ থেকো।
আহ্বায়ক, *মেল বন্ধন* প্রাক্তনী সংসদ, বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উ:মা)

পুনর্মিলন উৎসব _২০২৫তারিখ: ২৫.১২.২০২৫সময় : সকাল ৯.০০ মিনিট - বিকাল ৫.০০ মিনিট পর্যন্ত।Registration এর শেষ তারিখ:২০.১২.২...
14/12/2025

পুনর্মিলন উৎসব _২০২৫
তারিখ: ২৫.১২.২০২৫
সময় : সকাল ৯.০০ মিনিট - বিকাল ৫.০০ মিনিট পর্যন্ত।
Registration এর শেষ তারিখ:২০.১২.২০২৫ রাত : ৮.৩০ মিনিট পর্যন্ত। *এই সময়ের পর রেজিস্ট্রেশন লিংক বন্ধ করে দেওয়া হবে।
অনুষ্ঠানে যোগদান সুনিশ্চিত করতে অতি অবশ্যই আপনার রেজিস্ট্রেশন করে রাখবেন।রেজিস্ট্রেশন ছাড়া উপস্থিতির নিশ্চিতকরণ কোনও ভাবেই সম্ভব নয়।*
রেজিস্ট্রেশন লিংক এবং QR Code 👇👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfDPouyOEDeDiyH326RsT7rdpWwUrbYI8xQTVs5jkYelx_NEg/viewform?usp=header

২০২৬ শিক্ষাবর্ষে পঞ্চম - নবম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি: 👇👇
30/11/2025

২০২৬ শিক্ষাবর্ষে পঞ্চম - নবম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি: 👇👇

21/11/2025

*মেল বন্ধন* প্রাক্তনী সংসদ,বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উ.মা) এর সকল সদস্য/ সদস্যাদের জানানো যাচ্ছে যে, আগামী ২৫ শে ডিসেম্বর এর *পুনর্মিলন উৎসব* -২০২৫ উপলক্ষে জরুরি ভিত্তিতে আগামীকাল ২২.১১.২০২৫,শনিবার বেলা ২.০০ মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে একটি প্রস্তুতি মিটিং এর আয়োজন করা হয়েছে।
উক্ত প্রস্তুতি মিটিং এ সকলের উপস্থিতি একান্ত কাম্য।
আহ্বায়ক,
*মেল বন্ধন*
প্রাক্তনী সংসদ, বেলের ধান্য কুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উ.মা)

বিগত ১৮.১০.২০২৫, শনিবার রাত ৯.৩০ মিনিটের *মেল বন্ধন* এর  ভার্চুয়াল সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে *মেল বন্ধন*, প্রাক্...
24/10/2025

বিগত ১৮.১০.২০২৫, শনিবার রাত ৯.৩০ মিনিটের *মেল বন্ধন* এর ভার্চুয়াল সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুসারে *মেল বন্ধন*, প্রাক্তনী সংসদ,বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উ.মা) এর সকল সম্মানীয় সদস্য/ সদস্যা কে জানানো যাচ্ছে যে,২০২৫ সালের *পুনর্মিলন* উৎসব আগামী ২৫ শে ডিসেম্বর,২০২৫ বৃহস্পতিবার সকাল ৯.০০ মিনিট থেকে অনুষ্ঠিত হবে। সভার সিদ্ধান্ত অনুসারে এই বছরের General Membership Subscription ২০০ .০০ ( দুই শত টাকা মাত্র) এবং Golden Membership Subscription ১০০০.০০ (এক হাজার টাকা মাত্র) ধার্য করা হয়েছে। সকল প্রকার subscription ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে গ্রহণ করা হবে। ইতিমধ্যেই *মেল বন্ধন* এর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট (State Bank of India,kholapota Br) টি Active করা হয়েছে। অ্যাকাউন্ট এর QR Code ও গুগল ফর্ম *মেল বন্ধন* এর গ্রুপে Share করে দেওয়া হলো 👇👇। আপনারা আপনাদের Subscription ঐ QR Code এর মাধ্যমে জমা করে দিতে পারবেন। একই সঙ্গে গুগল শিট ও পূরণ করে আপনাদের রেজিস্ট্রেশন ও উপস্থিতি নিশ্চিত করবেন। রেজিস্ট্রেশন ছাড়া উপস্থিতি নিশ্চিতকরণ কোনও ভাবেই সম্ভব নয়। *মেল বন্ধন* এর সকল সদস্য/সদস্যার সক্রিয় অংশগ্রহণ একান্ত কাম্য।
আহ্বায়ক,
*মেল বন্ধন*
প্রাক্তনী সংসদ,
বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় (উ.মা)
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfDPouyOEDeDiyH326RsT7rdpWwUrbYI8xQTVs5jkYelx_NEg/viewform?usp=header

Address

Vill/Beler Dhanyakuria. P. O/Sikra Kulingram. P. S/Matia. Dist./North 24 Parganas. PIN-
Basirhat
743428

Telephone

+919830588082

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেলবন্ধন - প্রাক্তনী সংসদ বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to মেলবন্ধন - প্রাক্তনী সংসদ বেলের ধান্যকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।:

Shortcuts

Share

Category