Darul Hikmah

Call Directions Website Contact the school

Darul Hikmah Online Institute of Islamic Studies at West Bengal.
(1)

28/07/2026

শুধু দেখা নয়, ফলাফল দেখুন।

এটি দারুল হিকমাহর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সরফের কায়দা মুখস্থের পরীক্ষামূলক ভিডিও। কর্মব্যস্ত মানুষের জন্যও দারসে নিজামী শিক্ষা এখন সহজ ও সুশৃঙ্খল।

আপনিও আলিম হওয়ার এই সুন্দর সফরে যুক্ত হতে পারেন। পরবর্তী বর্ষে ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন 8017425233 / 7300696413 নম্বরে।

সবাইকে ঈদ মুবারক ।
21/03/2026

সবাইকে ঈদ মুবারক ।

26/12/2025

দারুল হিকমাহ-র যে কোনও কোর্সে ভর্তি হতে নিম্নের ফরমটি ফিলাপ করে send বটনে ক্লিক করে পাঠিয়ে দিন । --Choose Your Course--Fazeelah CourseLearn Arabic Co...

22/12/2025

দারুল হিকমাহ-র বার্ষিক পরীক্ষার মনোমুগ্ধকর দৃশ্য !

আলহামদু লিল্লাহ। Darul Hikmah -এর ২০২৬ শিক্ষাবর্ষে ১২তম তথা শেষ ব্যাচে ভর্তি কার্যক্রম চলমান । ভর্তির শেষ তারিখ ০৪/০১/২০...
01/12/2025

আলহামদু লিল্লাহ। Darul Hikmah -এর ২০২৬ শিক্ষাবর্ষে ১২তম তথা শেষ ব্যাচে ভর্তি কার্যক্রম চলমান । ভর্তির শেষ তারিখ ০৪/০১/২০২৬। ক্লাস শুরু ০৫/০১/২০২৬। ভর্তি ফরম পূরণ, প্রসপেক্টাস ডাউনলোড-সহ আরো বিশদ জানতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে দারুল হিকমাহ-র ওয়েবসাইটে ভিজিট করুন।

দারুল হিকমাহ-র যে কোনও কোর্সে ভর্তি হতে নিম্নের ফরমটি ফিলাপ করে send বটনে ক্লিক করে পাঠিয়ে দিন । --Choose Your Course--Fazeelah CourseLearn Arabic Co...

আজ দারুল হিকমাহ-র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী । চার বছর পূর্বে এই দিনে দারুল উলূম দেওবন্দের স্বনামধন্য উস্তাদ হযরত মুফতি উ...
01/11/2025

আজ দারুল হিকমাহ-র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী । চার বছর পূর্বে এই দিনে দারুল উলূম দেওবন্দের স্বনামধন্য উস্তাদ হযরত মুফতি উসমান গনি দা. বা. এঁর দারসের মাধ্যমে দারুল হিকমাহ-র শুভ সূচনা হয় । বিগত চার বছরে ছয় শতাধিক আধুনিক শিক্ষায় শিক্ষিত, সমাজের প্রায় সর্বস্তরের ব্যক্তিদের সাথে ইলমে ইলাহির সম্পর্ক স্থাপনকারী দারুল হিকমাহ-র পথচলা মসৃণ হোক ও তার আগামী পরিকল্পনাগুলি পূর্ণতা পাক – আল্লাহর কাছে এই কামনা ।

ছবি : ২০২৪ শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের একটি চিত্র ।

06/01/2025
31/12/2024

দারুল হিকমাহ-র ফাজিলাহ কোর্সের দ্বিতীয় বর্ষ সম্পন্নকারী, কোচবিহার নিবাসী, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুল খন্দকার দারুল হিকমাহ-কেন্দ্রিক নিচের মতামতটি পাঠিয়েছেন ।

“আলহামদুলিল্লাহ,আমি গত দুই বছর ধরে দারুল হিকমার সাথে যুক্ত আছি। দারুল হিকমার একজন ছাত্র হিসেবে এই প্রতিষ্ঠানের বিভিন্ন দিক নিয়ে আমার কিছু অভিমত নিম্নে উল্লেখ করছি:

বর্তমান সময়ে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে অনলাইন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স বর্তমান সময়ে অফলাইনের তুলনায় অনলাইনেই বেশি জনপ্রিয়। এমনকি UPSC এবং NET এর মতো সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতির জন্যও এখন অনলাইন মাধ্যম অন্যতম ভরসা। কেননা এতে যেমন অফলাইনে ক্লাস করতে যাওয়ার যানযট থেকে নিস্তার পাওয়া যায় ঠিক তেমনি বাড়িতে বসেই অধিক যোগ্যতা সম্পন্ন শিক্ষকের সান্নিধ্য পাওয়া সহজ হয়ে যায়। কিন্তু ইসলামী অঙ্গনে এই ধরনের ভাবনা আমাদের দেশে ভাবা হয়নি বললেই চলে। "দারুল হিকমাহ"-এর এমন আধুনিক যুগোপযোগী ভাবনা ইসলামী শিক্ষা জগতে নতুন বিপ্লবের জাগরণ ঘটাবে ইনশাআল্লাহ্।

তবে অনলাইন মাধ্যমে নানা ধরনের সীমাবদ্ধতা থেকেই যায়, যেমন- ক্লাসে মনোযোগ ধরে রাখা, পড়ালেখার মান, মূল্যায়ন পদ্ধতি ইত্যাদি। আলহামদুলিল্লাহ, এই সীমাবদ্ধতাগুলোও দূর করেছেন দারুল হিকমার কর্তৃপক্ষ এবং শিক্ষকগণ। শিক্ষকগণ অত্যন্ত আন্তরিকতার সঙ্গে প্রত্যেকটি ক্লাসে দারস দিয়ে থাকেন, এমনকি অনেক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকও একাজ করতে হিমশিম খাবেন বলে মনে হয়। কেননা এখানকার শিক্ষার্থীদের অধিকাংশ নিজেরাই বিভিন্ন স্কুলের শিক্ষক, এমনকি কলেজের প্রফেসর, কেউবা MBBS ডাক্তার, কেউবা WBCS আধিকারিকসহ নানা পেশার মানুষ। তাদের পেশা যেমন আলাদা তেমনই বয়সও আলাদা। সেইসাথে শিক্ষার্থীর কাছ থেকে কিভাবে পড়া আদায় করতে হয় তাও খুব ভালো ভাবেই রপ্ত করেছেন "দারুল হিকমাহ"-এর শিক্ষকগণ। পড়াশোনাসহ জীবনের নানা আনুষাঙ্গিক বিষয়ে যেকোনো সমস্যায় তারা সবসময় শিক্ষার্থীদের সঙ্গে থাকেন। সর্বোপরি বার্ষিক পরীক্ষায় অফলাইনে নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে সকলকে একত্রিত করে পরীক্ষা নেয়ার বন্দোবস্ত করে থাকেন দারুল হিকমাহ কর্তৃপক্ষ, যা এই প্রতিষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। এতে যেমন শিক্ষার মান এবং মূল্যায়ন সম্পর্কে সংশয় দূর হয় তেমনই শিক্ষক, শিক্ষার্থী ও সহপাঠীদের সাথে তৈরি হয় মজবুত বন্ধন। সেইসাথে পরীক্ষাকেন্দ্রে এসে আপনি যখন শিক্ষার্থীদের পড়ালেখার জোশ দেখবেন তা আপনাকে অবাক হতে বাধ্য করবে। যে বয়সে মানুষ বিভিন্ন পেশা থেকে অবসর নিয়ে নাতি নাতনির সাথে খোশগল্প আর খেলাধুলা করে সময় কাটাতে চান, সেই বয়সের একজন মানুষকে যখন খাতা কলম নিয়ে সেই স্কুল জীবনের মত পরীক্ষা দিতে দেখবেন, তখন আপনি অন্তর থেকে বলতে বাধ্য হবেন "দারুল হিকমাহ" সত্যিই সফল। রবের কাছে কামনা করি এই প্রতিষ্ঠান যেন কিয়ামত অবধি চালু রাখেন।”

হযরত মুফতি উসমান গনি সাহেব (দা. বা.) ও দারুল উলূম দেওবন্দের আরো দু’ জন সম্মানিত উসতাজদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘দারুল হ...
27/12/2024

হযরত মুফতি উসমান গনি সাহেব (দা. বা.) ও দারুল উলূম দেওবন্দের আরো দু’ জন সম্মানিত উসতাজদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত ‘দারুল হিকমাহ’ মাত্র তিন বছর সময়ে ইলমি মহলে সুপরিচিতি পেয়েছে। বাড়িতে বা কর্মস্থলে থেকে আলিম হওয়ার স্বপ্ন এখন আর স্বপ্ন নয়। অতি বাস্তব। আপনিও এই মহৎ উদ্যোগে শামিল হোন। জানুয়ারির প্রথম সপ্তাহে আমাদের নতুন সেশন শুরু হতে চলেছে। ভর্তি ফর্ম পূরণ করার লিঙ্ক প্রথম কমেন্টে।

Address

Basirhat
743427

Alerts

Be the first to know and let us send you an email when Darul Hikmah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Darul Hikmah:

Shortcuts

Share

Category