24/11/2022
বর্ধমান মেডিকেল কলেজ রিইউনিয়ন কনফারেন্স ২০২২ অনুষ্ঠিত হলো বর্ধমান মেডিকেল কলেজের অডিটোরিয়াম কক্ষে। তিনদিন ধরে চলে এই কনফারেন্সন। মূলত প্রায় ৪৫ বছর আগে বর্ধমান মেডিকেল কলেজে যে সমস্ত পড়ুয়ারা ডাক্তারী পড়েছিলেন এবং এখন বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে সু প্রতিষ্ঠিত চিকিৎসক তারা । সেই চিকিৎসকদের বর্ধমান মেডিকেল কলেজ রিইউনিয়ন কনফারেন্স ২০২২ এর মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি বর্ধমান মেডিকেল কলেজের কভিড ভ্যাকসিনেশন টিমের বেশ কিছু কর্মী সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। এই অনুষ্ঠানে শিলিগুড়ি ও ব্যাঙ্গালোর থেকে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে চিকিৎসকরা এসে যোগদান করেন। তারা বলেন আমাদের সময়ে বর্ধমান মেডিকেল কলেজ এত উন্নত ছিল না। এখন বর্ধমান মেডিকেল কলেজ সম্পূর্ণরূপে আধুনিক এবং অনেক উন্নতি লাভ করেছে।
এই বিষয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে কর্মরত চিকিৎসক চন্দনা সেনগুপ্ত জানান,
সেই সময় বর্ধমানের লোকেরা অনেকেই জানতো না যে একটা মেডিকেল কলেজ রয়েছে বর্ধমানে। সেখান থেকে আমরা অনেক কষ্ট করে বিভিন্ন ঘাত প্রতিঘাত পেরিয়ে দাবী দাওয়া পেশ করতে হয়েছে। আমাদের সময়ে recognition পর্যন্ত ছিল না। টেম্পোরারি recognition হতো । তারপর ধীরে ধীরে পার্মানেন্টr recognition হলো। অনেক নতুন বিল্ডিং বেড়েছিল। তখন আমরা ৫০ জনের ব্যাচ ছিলাম। বেশি বর্ধমানের স্টুডেন্ট ছিল না। এখন বর্ধমান মেডিকেল কলেজ অনেক চেঞ্জ হয়েছে। ৫০ জনের জায়গায় দেড়শো জন প্রতিটা ব্যাচে। পোস্ট গ্রেজুয়েশন খুলেছে। এটা অনেক বড় ব্যাপার। আজকে আমাদের ব্যাচের সমস্ত চিকিৎসকেরা এসেছেন। দেখা করে খুবই ভালো লাগলো।
এই বিষয়ে কলকাতার চিকিৎসক ভি কে পোদ্দার জানান,
আজকে আমরা এখানে এসেছি। এখান থেকেই আমরা পড়াশোনা করেছিলাম। ৪৫ বছর আগে আমরা এখানে ভর্তি হয়েছিলাম। তারপরে পাশ করলাম ১৯৮৩ সালে। আজকে আমাদের এখানে নিমন্ত্রিত করা হয়েছে। তাই আজকে সবাই আমরা একসঙ্গে মিলিত হয়েছি। এটা আমাদের খুবই গর্বের বিষয়। তখনকার সময় এই মেডিকেল কলেজে কিছু ছিল না। সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে বর্ধমান মেডিকেল কলেজ অনেক উন্নতি লাভ করেছে। এত ভালো ভালো চিকিৎসক। উন্নত পরিষেবা এবং নতুন বিল্ডিং। সবই তৈরি হয়েছে। আজকে এখানে আমি উপস্থিত হতে পেরে আমার খুবই ভালো লাগছে। যেখানে আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছি। সেই জায়গাটা সত্যিই গর্বের।
এই বিষয়ে ভেলোরের চিকিৎসক রিচার্জ জর্জ জানান,
আমি বর্ধমান মেডিকেল কলেজের ৭৭, ৭৮ এর ব্যাচ এ ছিলাম। আমি রিইউনিয়নের প্রত্যেক সদস্যদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ধরনের একটা অনুষ্ঠান করার জন্য। এবং এখনকার বর্ধমান মেডিকেল কলেজের চিকিৎসকদের অভিনন্দন জানাই। যেহেতু আমি অনেক দূরে থাকি তাই প্রতিবছর আসা সম্ভব হয়ে ওঠে না। এবারে আমি সুযোগ পেয়েছি তাই এলাম খুবই ভালো লাগছে।
এই বিষয়ে বর্ধমান মেডিকেল কলেজের gsis কোম্পানির এক সুপারভাইজার জানান,
আজকে বর্ধমান মেডিকেল কলেজের যে রিইউনিয়ান রয়েছে তারা আমাদের করোনা ভ্যাকসিনেশন এর বেশ কিছু কর্মী সদস্যকে সংবর্ধনা প্রদান করেন। আমরা বিগত দু'বছর ধরে নিজের জীবনকে বাজি রেখে করোণার বিরুদ্ধে কভিড যোদ্ধা হিসাবে পরিষেবা দিয়ে চলেছি। এই সংবর্ধনা পেয়ে খুবই ভালো লাগছে। আমরা ভাবতেও পারেনি রিইউনিয়ন আমাদের এভাবে সংবর্ধনা দিয়ে সম্মানিত করবে । এর জন্য বর্ধমান মেডিকেল কলেজ রিইউনিয়ন কনফারেন্স ২০২২ এর আয়োজকদের অসংখ্য ধন্যবাদ জানাই।