21/02/2026
আজ কত তারিখ ?
21 ... 21 ফেব্রুয়ারি
কোন্ বিশেষ দিন ?
ভাষা দিবস ...
হ্যাঁ, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ?
আমাদের মাতৃভাষা কী ?
বাংলা
মাতৃভাষা মানে কী ?
(নীরবতা)
মাতৃ মানে কী ?
মা
তাহলে মাতৃভাষা ?
মা যে ভাষা বলেন ...
মা যে ভাষা শেখান,
যে ভাষা বলি ...
মা আমাদের জন্য কী করেন ?
খাওয়ায়, মানুষ করে, যাতে আমরা একা একা সব করতে পারি সেটা করে ...
ঠিক
ভাষা কী করে ?
আমাদের মনের কথা বলতে সাহায্য করে ...
ঠিক তাই ...
আচ্ছা মায়ের প্রতি আমাদের দায়িত্ব থাকে ?
হ্যাঁ থাকে
কী দায়িত্ব ?
টাকা দেওয়া, দেখা, যত্ন করা ...
তাহলে মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব থাকবে ?
হ্যাঁ থাকবে
কিরকম দায়িত্ব ?
ভাষা বলা
ভুলে না যাওয়া
ভাষাদিবস পালন করা
আচ্ছা ধর, মাকে আমরা সঙ্গে রেখেছি, খেতে দিই, জন্মদিন পালন করি, কিন্তু খুব খারাপ ব্যবহার করি, তাহলে কী দায়িত্ব পালন করা হল ?
না
ভাষাকে অপমান করাও খারাপ দাদা
সেটা কিরকম ? ভাষাকে কিভাবে অপমান করা হয় ?
ধরো আমি ইংরিজি শিখেছি, আর বাংলা বলতে চাই না
বাহ ! ঠিক
তাহলে কি শুধু ভাষাদিবস পালন করলেই হবে ?
না, ভাষা যেন হারিয়ে না যায় খেয়াল রাখতে হবে ...
ভাষাদিবস, ১৪৩২