Anubhab-RJ Soma's Cultural Academy

Anubhab-RJ Soma's Cultural Academy recitation ,singing, anchoring etc all creative subjects

02/09/2026
“আয়ুষ্মান দিবস ২০২৬”—স্বাস্থ্যসুরক্ষা, জনকল্যাণ এবং মানুষের পাশে থাকার এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার।গত ১৬ই আগস্ট রাজ্যে আনু...
22/08/2026

“আয়ুষ্মান দিবস ২০২৬”—স্বাস্থ্যসুরক্ষা, জনকল্যাণ এবং মানুষের পাশে থাকার এক গুরুত্বপূর্ণ অঙ্গীকার।

গত ১৬ই আগস্ট রাজ্যে আনুষ্ঠানিকভাবে পালিত হলো এই বিশেষ দিন। আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা (MMSBY)-র আনুষ্ঠানিক সূচনার এই তাৎপর্যপূর্ণ কর্মসূচির রাজ্যস্তরের শুভ উদ্বোধন করেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।

কলকাতার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান থেকে লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে বারাসাত রবীন্দ্র ভবনে আয়োজিত জেলাস্তরের অনুষ্ঠানে সঞ্চালিকার দায়িত্ব পালন করতে পেরে আমি, RJ সোমা সরকার, সত্যিই গর্বিত ও আনন্দিত।

একটি বৃহৎ জনকল্যাণমূলক উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে মানুষের স্বাস্থ্যসুরক্ষার এই বার্তাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ আমার কাছে নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা।

বারাসাত রবীন্দ্র ভবনের এই অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য আয়োজকবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা।

14 ই অগাস্ট ধনধান্য অডিটোরিয়ামে লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে রাজ্যজুড়ে কন্যারত্ন দিবস উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভ...
22/08/2026

14 ই অগাস্ট ধনধান্য অডিটোরিয়ামে লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে রাজ্যজুড়ে কন্যারত্ন দিবস উদযাপন করলেন মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী ।
কন্যারত্ন দিবস উদযাপন ২০২৬ উপলক্ষে বারাসাত জেলা শাসকের কার্যালয় (DM Office)-এ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করার সুযোগ আমার কাছে অত্যন্ত সম্মানের ও আনন্দের। 🎤✨

একটি কন্যার হাত ধরে বদলে যেতে পারে একটি পরিবার, একটি সমাজ, এমনকি একটি ভবিষ্যৎ।

এই সুন্দর ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের সঙ্গে যুক্ত সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা। 🙏🏻

A stage, a purpose, a meaningful responsibility. 🎤“আয়ুষ্মান দিবস ২০২৬”—একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসচেতনতা ও জনকল্যাণমূল...
21/08/2026

A stage, a purpose, a meaningful responsibility. 🎤

“আয়ুষ্মান দিবস ২০২৬”—একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসচেতনতা ও জনকল্যাণমূলক উদ্যোগ।
১৬ আগস্ট রাজ্যে আনুষ্ঠানিকভাবে পালিত এই বিশেষ দিনে আয়ুষ্মান ভারত–প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা (AB-PMJAY) এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা-র (MMSBY) প্রকল্পের সূচনা হয়।
রাজ্যস্তরে এই গুরুত্বপূর্ণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়।
কলকাতার মূল অনুষ্ঠান থেকে লাইভ স্ক্রিনিংয়ের মাধ্যমে বারাসাত রবীন্দ্র ভবনে আয়োজিত জেলাভিত্তিক আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলাম আমি RJ সোমা সরকার ।

২২শে শ্রাবণ (৮ই অগাস্ট), উপস্থিত ছিলাম ভারতীয় সংগ্রহালয় (সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত সরকার)ও রবীন্দ্রভারতী সোসাইটি (জোড...
20/08/2026

২২শে শ্রাবণ (৮ই অগাস্ট), উপস্থিত ছিলাম ভারতীয় সংগ্রহালয় (সংস্কৃতি মন্ত্রণালয়, ভারত সরকার)ও রবীন্দ্রভারতী সোসাইটি (জোড়াসাঁকো ঠাকুরবাড়ি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৬তম প্রয়াণ দিবসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সঞ্চালনায়, অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আশুতোষ জন্মশতবার্ষিকী প্রেক্ষাগৃহে।
এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জাদুঘরের নির্দেশক, বিশিষ্ট নৃত্যশিল্পী অমিতা দত্ত, বিচারক সৌমিত্র পাল (সহ সভাপতি), ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সচিব ও কিউরেটর-এর ভারপ্রাপ্ত ডা. সায়ন ভট্টাচার্য এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-উপাচার্য আশুতোষ ঘোষ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল সাহিত্য পত্রিকা “কড়ি ও কোমল”-এর চতুর্দশ বর্ষীয় সংখ্যার আনুষ্ঠানিক প্রকাশ। 📖✨
কবিগুরুর অমর সৃষ্টি, সাহিত্য, দর্শন ও মানবতাবোধকে ঘিরে এমন একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সঞ্চালনার সঙ্গে যুক্ত থাকতে পারা আমার কাছে নিঃসন্দেহে এক বিশেষ প্রাপ্তি।
বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে, তাঁর আন্তরিক আমন্ত্রণ ও বিশ্বাসের জন্য। 🙏

20/08/2026

কবিতা : "ঠাকুরদাদার ছুটি"
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
কন্ঠে : RJ Soma Sarkar !

অনুভবের গর্বের মুহূর্ত !!!ছন্দাঙ্গন আয়োজিত ১ম বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা — “সাংস্কৃতিক রণাঙ্গন ২০২৬” Anubhab RJ Soma’s...
18/08/2026

অনুভবের গর্বের মুহূর্ত !!!

ছন্দাঙ্গন আয়োজিত ১ম বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা — “সাংস্কৃতিক রণাঙ্গন ২০২৬” Anubhab RJ Soma’s Cultural Academy-র ছাত্র শীর্ষক রায় আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে! 🥇

শীর্ষকের এই অসাধারণ সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। তার কণ্ঠে কবিতার প্রাণ, নিষ্ঠা ও পরিশ্রম পাশাপাশি রয়েছে তার অভিভাবকের নিরন্তর উৎসাহ, সহযোগিতা, ভালোবাসা ও বিশ্বাস আজ এনে দিল সেরার সম্মান। ❤️

এই জয় শুধু একটি পুরস্কার নয়—এটি তার অধ্যবসায়, প্রতিভা, নিয়মিত অনুশীলন এবং অনুভবের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার স্বীকৃতি।
অনেক অনেক অভিনন্দন শীর্ষক!
আগামীর পথ আরও উজ্জ্বল হোক, কবিতার কণ্ঠ আরও শক্তিশালী হয়ে উঠুক। ✨

Anubhab-RJ Soma's Cultural Academy পরিবারের পক্ষ থেকে রইল অফুরন্ত ভালোবাসা ও শুভেচ্ছা।

16/08/2026

Anubhab RJ Soma’s Cultural Academy র ছাত্রী মধুপর্ণা দে সাহা !

16/08/2026

Anubhab RJ Soma’s Cultural Academy র ছাত্রী সম্বৃদ্ধি।

16/08/2026

Anubhab RJ Soma’s Cultural Academy র ছাত্র সৌজন্য।

Address

Dr Sarada Prasad Ghosh Lane
Barasat

Alerts

Be the first to know and let us send you an email when Anubhab-RJ Soma's Cultural Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Anubhab-RJ Soma's Cultural Academy:

Shortcuts

Share

Category