01/12/2025
*"WBP CONSTABLE" Post Exam Analysis*
১) প্রশ্ন ফাঁস রুখতে ভালো তৎপরতা দেখা গেছে , বাইরে যে প্রশ্ন ঘুরেছে , তার সাথে আসল প্রশ্নের মিল পাওয়া যায় নি ।
২) স্বচ্ছতার সাথে পরীক্ষা নেওয়ার চেষ্টা হয়েছে ।
বায়োমেট্রিক এবং প্রশ্নের কার্বন কপি রাখা ভালো প্রচেষ্টা । যদিও অনেকের মতে কার্বন কপি টা ক্যান্ডিডেট কে দিয়ে দিলে বেশি ভালো হতো ।
তবুও কোর্ট চ্যালেঞ্জ এর ক্ষেত্রে এটা বড় পদক্ষেপ হবে ।
৩) একদম আতিপাতি প্রশ্ন হয় নি , দারুন স্ট্যান্ডার্ড প্রশ্ন ।
কেবল মাত্র যারা সঠিক পদ্ধতিতে পড়াশুনা করেছে , তাদের সাফল্য অর্জন করার সম্ভাবনা বেশি ।
৪) যে কথা টা বার বার বলি , সেটা আবার ও প্রমাণ হলো ।
Basic & Short Cut ভালো করে শিখে প্র্যাকটিস করতে বলি, যারা Trick এর পিছনে ছোটে তাদের হোঁচট খাওয়ার প্রবল সম্ভাবনা ।
ভালো করে শেখার কোনো বিকল্প নেই ।
৫) এই পরীক্ষাতে STEPPING STONE এর Study Material থেকে হুবহু জিকে প্রশ্ন কম কমন এসেছে, কিন্তু অনেক প্রশ্ন এসেছে বিভিন্ন সময়ে আলোচিত বা কোনো পরীক্ষায় দেওয়া এবং ৩/৪ টি একদম অজানা প্রশ্ন আসার যে কথা আগেই জানিয়েছিলাম , সেটাই হয়েছে ।
তাতে খুব বেশি অসুবিধা হওয়ার কথা নয় ।
তবে জিকের উপর বেশি ভরসা করা বুদ্ধিমানের কাজ হবে না, তবে খুব ভালো করে টেক্সট বই পড়তে হবে ।
৬) অঙ্ক, জি ই গুলো Calculation করতে সময় চলে যাওয়ায় , বেশিরভাগ এর ই সময়ের মধ্যে বেশি উত্তর করা চাপের হয়েছে ।
৭) তবে লড়াই টাও সেয়ানে সেয়ানে হবে ।
একটা বড় সংখ্যক স্টুডেন্টস ৪০ থেকে ৪৯ এর মধ্যে আটকে গেছে ।
৫৫ এর নিচে আছে বেশ কয়েকজন ।
Cut off Clear করা, আর ফাইনাল মেরিট লিস্টে চান্স পাওয়া ২ টো ২ রকম ব্যাপার ।
তবুও ফলাফল কি হবে, কেও আগাম বলতে পারে না , তাই ৪০+ নাম্বার যারা পাচ্ছে তাদের সবাই কে দারুন ভাবে রান প্র্যাকটিস করা উচিত সাথে পরবর্তী পরীক্ষার পড়াশুনার প্রস্তুতি ।
৮) ৫৫ + নাম্বার পাবে যারা তারা মেরিট লিস্টে জায়গা ছিনিয়ে নেবে বলে আমি আশাবাদী । তারা এখন থেকেই রানের সাথে Interview এর প্রস্তুতি নিতে থাকুক ।
৯) রাজ্যের সব পরীক্ষাতে ইংরাজি তে মার্কস কমানো হচ্ছে , তাই বলে যারা এই বিষয় কে প্রথম থেকে কম গুরুত্ব দেবে , তাদের খেসারত গুনতে হচ্ছে ।
অন্তত ৪/৫ নাম্বার না হওয়ার কারণে একটা সংশয় থেকে যায় ।
১০) তীরে এসে তরী যেনো না ডোবে।
নিজেকে সঠিক ভাবে প্রস্তুত না করে , হতাশ হয়ে যাওয়ার কোনো মানে হয় না ।
ভুল থেকে শিক্ষা নিয়ে , দ্রুত নিজেকে উন্নতি করে সাফল্য ছিনিয়ে নিতে হবে ।
ধন্যবাদ
তন্ময় বিশ্বাস
Stepping Stone