20/05/2024
★''আলোকবর্ষ'"-এর পরে 'আলোকন'....
বার্ষিক সাহিত্য পত্রিকা 'আলোকবর্ষ'-এর পরে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে হাজির হল মাসিক পত্রিকা 'আলোকন' । শনিবার (তাং- 18/05/24) দুপুরে WBCS GR A OFFICER H. Rahaman স্যারের হাতে অনলাইনে শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা আলোর মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স পত্রিকা "অলোকন" প্রকাশিত হল। শেষ মকটেস্টে বিভিন্ন ব্যাচের প্রথম স্থানাধিকারীকে পুরস্কৃত করা হল এই প্রথম প্রকাশিত পত্রিকাটি দিয়ে।
■কী আছে 'আলোকন' -এ?....
একটা সময় সকালে চায়ের কাপের সাথে দেশ-কাল-দুনিয়ার খবর জানতে প্রাত্যহিক খবরের কাগজের পাতায় চোখ বোলানো ছিল বাঙালির রোজকারের রুটিন। বর্তমানে সোশ্যাল মিডিয়ার চাপে এবং ইলেকট্রনিক মিডিয়ার অগ্রগতিতে প্রিন্ট মিডিয়া একটু ব্যাকফুটে। কেবলমাত্র হাইলাইটেড খবর দেখতে দেখতে দেশ-বিদেশের বহু খবর বাদ পড়ে যায়। কিন্তু একজন চাকরি প্রার্থীর কাছে প্রতিটি সাম্প্রতিক ঘটনাবলীই গুরুত্বপূর্ণ। তাই প্রতিদিনের রাজ্য-দেশ-বিদেশের খবরের সাথে অর্থনীতি, বিজ্ঞান, খেলাধুলা, প্রতিরক্ষার মত বিষয়গুলোর ডালি নিয়ে হাজির হয়েছে 'আলো'-র মাসিক পত্রিকা 'আলোকন'। এর সাথে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বিভিন্ন প্রকার পুরস্কার, গুরুত্বপূর্ণ ইনডেক্স, সাম্প্রতিক প্রয়াত বিভিন্ন ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ দিবসের মতো তথ্যাদি। সবকিছু সবিস্তারে পড়ার পরে এক পলকে সবকিছু ঝালিয়ে নেওয়ার জন্য আছে একক বাক্যে সাম্প্রতিক ঘটনাপঞ্জি এবং গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান - যেগুলো চাকরির পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশেষে প্রতিমাসে ধারাবাহিকভাবে থাকবে আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট।
■ফিরে দেখা....
যার হাত ধরে "আলোকন"-এর আত্মপ্রকাশ, তার একেবারে গোড়ার কথা কিছু না বললেই নয়।২০০৮ সালে কতিপয় স্নাতকোত্তর পাঠরত নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা গ্রাম্য ছাত্রের হাত ধরে 'আলো'র পথ চলা শুরু হয় - দরিদ্র ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, বৃত্তি প্রদান ও বিনা পারিশ্রমিকে প্রথাগত শিক্ষাদানের মধ্য দিয়ে । সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্যে অবিচল থেকে আরো বেশি করে সমাজকল্যাণ মূলক কর্মকাণ্ড পরিচালনার প্রয়াসে পূর্বতন স্বেচ্ছাসেবী সংগঠনের কিছু সদস্য পৃথকভাবে 'আলো' (এডুকেশনাল, কালচারাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট) প্রতিষ্ঠা করেছে। আর এই ট্রাস্টের ছত্রছায়ায় এগিয়ে চলেছে আলো অ্যাকাডেমী বসিরহাট(AAB), বারাসাত, বেলিয়াঘাটা ও জীবনতলা - যাদের হাত ধরে এখনও পর্যন্ত দুই শতাধিক ছাত্র-ছাত্রী বিভিন্ন চাকরির পরীক্ষায় সফল হয়ে কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। মূল লক্ষ্যের সঙ্গে ধারাবাহিক ভাবে চলছে ফ্রী ডব্লিউ বি সি এস মেন্স গাইডেন্স, ফ্রী মক ইন্টারভিউ এবং ফ্রী ফিজিক্স গাইডেন্স। বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ডের মধ্যে 'আলো'-র নবতম সংযোজন এই মাসিক ম্যাগাজিন 'আলোকন'-এর প্রথম প্রকাশ।
■ভোলা তো যাবে না ...
সর্বাগ্রে প্রণাম জানাই প্রবাদ প্রতিম শিক্ষাবিদ তথা আমাদের অনেকের শিক্ষাগুরু স্বর্গীয় সুভাষ কুন্ডু স্যারকে ।
'আলো'র অন্যতম একনিষ্ঠ শিক্ষক রাধাকান্ত মন্ডলের অক্লান্ত পরিশ্রমে এবং তৌফিক আলম, দেবাশিস সর্দার, সাহাবুদ্দিন আহমেদের মতো ছাত্রদের সহযোগিতায় এই ম্যাগাজিন বাস্তব রূপ পাচ্ছে। এদের সকলের কাছে 'আলো' চিরকৃতজ্ঞ থাকবে। প্রথম প্রকাশে কিছু ভুল-ত্রুটি থেকে যেতেই পারে -সেগুলো ক্ষমার চোখে দেখবেন এবং কারো নজরে কোন ভুল ধরা পড়লে বা 'আলোকন'-কে আরও আলোকিত করার কোন উপদেশ থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আশা রাখি সকলের মূল্যবান উপদেশে এবং 'আলো' পরিবারের সদস্যদের নিঃস্বার্থ প্রয়াসে আরও বহু মানুষের জীবন আলোকিত হবে।
■পিছনে যারা....
সম্পাদনায় : নাসিম আলি মন্ডল ও হাবিবুর রহমান
প্রচ্ছদ : রাধাকান্ত মন্ডল
অলঙ্করণ : রাধাকান্ত মন্ডল ও তৌফিক আলম মন্ডল
প্রকাশনায়: " আলো ''
এডুকেশনাল , কালচারাল এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট ; রেজি নং - ১৯০২০০১২০
সহযোগিতায় : সরিফুল ইসলাম,রফিকুল হাসান,মোঃ নুরুজ্জামান,শেখ ফারুক, দীপাঞ্জন নন্দী,মোঃ আশরাফ আলি, এনামুল হক, আমিনুল হক, মহ. গিয়াসউদ্দিন, নাহারুল ইসলাম, সেকবাদ আলি, সুদীপ্ত বাছাড়, চন্ডীদাস মিস্ত্রি, মাসুদ ইসলাম, আবু রাইহান ঢালী, সাহাবুদ্দিন আহমেদ, দেবাশিষ সর্দার এবং আলো অ্যাকাডেমীর সমস্ত শাখার শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমাদের চলার পথের সাথী ও আমাদের ছোট ছোট স্বপ্নের ভাগীদার 'আলো' পরিবারের সমস্ত সদস্য-সদস্যা এবং ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক ভালবাসা ও শুভেচ্ছা।
◆◆খুঁজতে আমার....
email id: 1. [email protected]
2. [email protected]
fb page: 1. Aalo - আলো
2. Aalo Academy Barasat. Beliaghata Bridge. Basirhat (Aalo Trust)
website: aaloacademy.com
Contact No: 7063381685/6295326916