ASEL Education

ASEL Education Ahmed Seminary For English Learners
To be taught:
English for V-VII*,VIII-XII,BA & Spoken English.

ইংলিশ ফোবিয়া:
আজকের দিনে ইংলিশ এর গুরুত্ব বোঝানো নিষ্প্রয়োজন। একদম লোয়ার ক্লাস থেকে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট অর্থাৎ আবশ্যিক বিষয় অর্থাৎ ইংলিশ এড়িয়ে যাবার সুযোগ নেই। কিন্তু প্রত্যেক ক্লাসে ইংলিশ পড়া সত্ত্বেও বেশিরভাগ ছাত্র ছাত্রীদের দীর্ঘ লালায়িত ইংলিশ শেখার স্বপ্ন স্বপ্নই থেকে যায়। ইংলিশ শেখা যেন একটা বিরাট বড় সমস্যা হয়ে ওঠে তাদের কাছে। অথচ ইংলিশ ভাষার ফর্মুলা সহজ-সরল, সায়েন্টিফিক এব

ং লজিকাল। ছাত্র-ছাত্রীরা সাইন্স বোঝে ,আর্টস বোঝে, বোঝে কমার্সও । আর যত গলদ ইংলিশে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা এই জাতীয় পরীক্ষাগুলোতে ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে ভালো নম্বর পেয়েও ইংলিশে নজরকাড়া সাফল্য লাভে ব্যর্থ হয়। এমতাবস্থায় ইংলিশে প্রতি আস্থা ,আগ্রহ ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। ফলে তাদের মধ্যে ইংলিশ ফোবিয়া কাজ করে। ব্যাপক আলোচনায় না গিয়ে শিক্ষাদানের অভিজ্ঞতা থেকে বলা যায় যে মুখস্থবিদ্যা ,বস্তাপচা টেকনিক , নিম্নশ্রেণী থেকে গুরুত্ব না দিয়ে ইংলিশ শেখা, ইংলিশের প্রতি ভ্রান্ত ধারণা প্রভৃতি ইংলিশ ফোবিয়া বা ইংরেজি ভীতির মূল কারণ। ফলে বেশীরভাগ ছাত্র ছাত্রীদের এই বিষয়ের প্রতি চলে আসে চরম অবহেলা। তারা বপন করে দুর্বলতার বীজ। এর ফল হয় খুবই মারাত্মক। এই সকল ছাত্র ছাত্রীরা প্রতি পদে পদে খেতে থাকে হোঁচট। প্রায়ই ভুগতে থাকে দুর্বলতায়। ইংলিশে চিঠি পড়ে মানে করা তো দূর অস্ত, চিঠি লেখা হয়ে ওঠে দুঃসাধ্য। ইংলিশে কোন কাজের ক্ষেত্রে হতে হয় অন্যের দ্বারস্থ ।,"আমি ইংলিশ ভাল পারি না", "আমি ইংলিশে দুর্বল" প্রভৃতি কথাগুলি হয়ে ওঠে চিরন্তন প্রত্যাশিত। প্রতিযোগিতামূলক পরীক্ষা ,অফিস ,প্রতিষ্ঠান ,উচ্চশিক্ষা ,ইন্টারভিউ বোর্ড বা বিভিন্ন কর্মক্ষেত্রে ফুটে ওঠে ইংলিশ এর প্রতি দুর্বলতার স্পষ্ট প্রতিচ্ছবি। সূতরাং ইংলিশ শেখা শুরু হোক একদম নিম্ন শ্রেণী থেকে।

রিমিডি:
ইংলিশ ফোবিয়া দূর করতে ASEL EDUCATION এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পর স্পোকেন ইংলিশ এর ব্যাচ শুরু হয় ।প্রকৃতপক্ষে এটা স্পোকেন কাম বেসিক ইংলিশ কোর্স। গ্রামার ছাড়া শুদ্ধ ইংলিশ অসম্ভব। গ্রামার, রাইটিং, বঙ্গানুবাদ, ভোকাবুলারি ও বেসিক ফোনেটিক সহ এই কোর্স। ছয় মাসের এই কোর্সের মাধ্যমে একজন যেমন তার পূর্বের ঘাটতি দূর করতে পারবে, তেমনি তার স্পিকিংয়ে ও সাহায্য করবে। বলাই বাহুল্য যে সংক্ষেপে একটা কোর্স বোঝানো সম্ভব নয়।

বি:দ্র:
এখানে কোন সার্টিফিকেট দেয়া হয় না। আর এই কোর্স করেই একজন ইংলিশ এক্সপার্ট হয়ে যাবে এবং দুর্দান্ত ইংলিশে কথা বলবে - এমন কোন গ্যারান্টি নেই ।তবে এটা একটা যুগোপযোগী টেকনিক । এই টেকনিকের মাধ্যমে একজন যেমন তার পূর্বের ঘাটতি দূর করতে পারবে , তেমনি তার স্পিকিংয়ে ও জড়তা কাটাতে পারবে। বলাই বাহুল্য যে এই কোর্স শুধুমাত্র দুর্বল ছাত্র-ছাত্রীদের জন্য । ইংলিশে অ্যাডভান্স ছাত্র-ছাত্রীদের এই কোর্স নিষ্প্রয়োজন। আর স্পেশাল বা এই জাতীয় কোর্সের ক্ষেত্রে দশজন না হলে পড়ানো হয় না বা ডেমো দেয়া হয় না। ডিটেইলস জানতে হলে সেন্টারে এসে দেখা করুন। ফোনে ডিটেইলস জানানো হয় না ।ভর্তি হতে চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বুক করে রাখুন পরবর্তী ব্যাচের জন্য।

12/01/2024

, , #ইংলিশ, #ইংরেজি, , ,Daily Vocabulary- Time Related, প্রতিদিনের ভোকাবুলারি , , , ...

08/01/2024

, , #ইংলিশ, #ইংরেজি, , ,Daily Vocabulary- Time Related, প্রতিদিনের ভোকাবুলারি , , , ...

28/12/2023

, , #ইংলিশ, #ইংরেজি, , ,Daily Vocabulary- Time Related, প্রতিদিনের ভোকাবুলারি , , , ...

09/12/2023

Address

Barasat(Genjimill, Ambica City), Sohai, Badar, Ichhapur, Dakshin Sarai & Idgah
Barasat
700125

Opening Hours

Monday 4pm - 10pm
Tuesday 7am - 10am
Saturday 4pm - 10pm
Sunday 7am - 10am

Telephone

+917685815985

Alerts

Be the first to know and let us send you an email when ASEL Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category