19/03/2024
আজ PSC অভিযান এ শুনতে পেলাম একটা স্লোগান " এই পরীক্ষা তে চুরি হয়েছে কিন্তু অনেক তো ভাল ছেলেমেয়ে আছে যারা নিজের যোগ্যতার বলে পরীক্ষা টা দিয়ে এসছি , তাহলে আমাদের দোষ কোথায়? "
তাই না??!!
আজ নিজের গায়ে লাগলো বলে মনে পড়লো???
ঠিক এটাই আমরা বলে বেড়িয়েছিলাম ১২ ই মে ২০২৩ এর পর থেকে। সেখানে এই তোমাদের মধ্যে অনেক এই এসে ভুরিভুরি কমেন্ট করে গেছ " সব মাটি মাল , প্রাইমারী পুরো প্যানেল টাই মাটি "।
আজ যতটা তোমাদের লাগছে (ভালোদের বলছি,যারা ফোন নিয়ে এক্সাম হলে যাওনি,সারাবছর পড়াশুনা করে একরাশ আসা নিয়ে পরীক্ষা টা দিতে গেছিলে), তার থেকে আনেক বেশি সহ্য করে লড়াই করে গেছি।
আজ আশা করি বুঝতে পারছো ' সবাই খারাপ হয় না , সবাই মাটি মাল হয় না '
তাই বলব লড়াই টা ভালো মতন কর , এভাবে একটা সিস্টেম চলতে পারে না।
মনে রাখবে তোমরাই যারা পড়াশুনা করে পরীক্ষা দিতে গেছিলে এই লড়াই টাও তোমাদের কেই করতে হবে , এটাই সিস্টেম , এটাই হয়ে আসছে।
আজকের তোমাদের কর্মসূচি সফল হোক।।।
চাকরি প্রার্থীদের
আন্দোলনে কোনো রং নেই ,
আন্দোলনে কোনো ঢং নেই