Maheswarpur Siva Durga Samiti Primary School

Maheswarpur Siva Durga Samiti Primary School মহেশ্বরপুর শিব দূর্গা সমিতি প্রাইমারি স্কুল

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ২০২৬ শিক্ষাবর্ষের I-CARD প্রদান করা হলো। কিছু সুন্দর মুহূর্ত।
14/03/2026

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ২০২৬ শিক্ষাবর্ষের I-CARD প্রদান করা হলো। কিছু সুন্দর মুহূর্ত।

বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষদস্তিদার মহাশয়ার সাংসদ তহবিলের অর্থানুকুল্যে বারাসাত পৌরসভার তত্ত্বাবধানে আমাদের বিদ্যা...
07/03/2026

বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষদস্তিদার মহাশয়ার সাংসদ তহবিলের অর্থানুকুল্যে বারাসাত পৌরসভার তত্ত্বাবধানে আমাদের বিদ্যালয়ের নতুন ভবন নির্মিত হয়েছে। আজ সেই নতুন ভবন উদ্বোধন করলেন সাংসদ ডাক্তার কাকলি ঘোষদস্তিদার মহাশয়া। কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা মহাশয়ের উদ্যোগে, স্কুলের প্রধান শিক্ষক সৌমেন বিশ্বাস মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায়,বারাসাত পৌরসভার আয়োজন ও পরিচালনায় আজকের উদ্বোধন অনুষ্ঠানটি খুব সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। আজকের অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত।

"বসন্ত এসে গেছে" আগামী কাল (০৩/০৩/২৬) দোলযাত্রা। প্রতি বছরের মত এবছরও দোলের আগে আমাদের স্কুলে বসন্ত উৎসব উদযাপন হলো আজ (...
02/03/2026

"বসন্ত এসে গেছে"

আগামী কাল (০৩/০৩/২৬) দোলযাত্রা। প্রতি বছরের মত এবছরও দোলের আগে আমাদের স্কুলে বসন্ত উৎসব উদযাপন হলো আজ (০২/০৩/২৬)। আমাদের স্কুলের সকল শিক্ষক ও শিক্ষিকার সক্রিয় উদ্যোগে এবং স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে "বসন্ত উৎসব" সাফল্যমন্ডিত হয়েছে। ছাত্র-ছাত্রীরা আজকে গান, কবিতা ও নাটক পরিবেশন করে এবং স্কুলের প্রধান শিক্ষক সৌমেন বিশ্বাস স্যার কবিতা, সহ শিক্ষক অর্পণ দাসগুপ্ত স্যার গান ও সহ শিক্ষিকা দিপালী ম্যাডাম কবিতা পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে সকলকে মিষ্টি প্রদান করা হয়।

01/03/2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমবেত সংগীত পরিবেশন।

"আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" ২১ শে ফেব্রুয়ারী, ২০২৬।।প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যালয়ে খুব সুন্দর ভাবে ভাষা দিবস প...
01/03/2026

"আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"
২১ শে ফেব্রুয়ারী, ২০২৬।।

প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বিদ্যালয়ে খুব সুন্দর ভাবে ভাষা দিবস পালন করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে। ছাত্র-ছাত্রীরা বাংলা কবিতা ও গান পরিবেশন করে। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারাও বাংলা গানের মাধ্যমে ভাষা দিবসের অনুষ্ঠানকে অন্য মাত্রা যোগ করে। ভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের সুন্দর কিছু মুহূর্ত।

Address

Maheswarpur, Badu
Barasat
700128

Opening Hours

Monday 10am - 4pm
Tuesday 10am - 4pm
Wednesday 10am - 4pm
Thursday 10am - 4pm
Friday 10am - 4pm
Saturday 10am - 2pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maheswarpur Siva Durga Samiti Primary School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category