25/11/2025
২০২৫ এ তিনজন গুণী শিক্ষিকা অবসর গ্রহণ করায় মালিয়াড়া সন্তোষ উচ্চ বালিকা বিদ্যালয়ে এক বিরাট শূন্যতার সৃষ্টি হয়েছে।এদের মধ্যে অন্যতমা হলেন প্রাক্তন TIC মাননীয়া শ্রীমতি সোমা মুখোপাধ্যায় মহাশয়া। তিনি একাধারে সমাজসেবিকা,ক্রীড়াপ্রেমী, সংস্কৃতিমনস্কা, এক কথায় সর্বগুণ সম্পন্না। শিক্ষিকার বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বড়জোড়ার বিধায়ক সহ বড়জোড়া ও মালিয়াড়ার বিশিষ্ট ব্যক্তিগণ,একই সাথে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোমাদির পরিবারের বিভিন্ন সদস্য ও 'বড়জোড়া এসো কথা বলি'। প্রাক্তনী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক অন্য মাত্রা পায়।
স্কুলের পড়াশোনা ও খেলাধূলোর প্রতি ছাত্রীদের আগ্ৰহ বৃদ্ধির জন্য তিনি তাঁর বাবা-মা ও শ্বশুরমশাই-শাশুড়িমার স্মৃতির উদ্দেশ্যে দুটি খাতে এক লক্ষ করে টাকা দান করেছেন,যা বিদ্যালয় তথা সমাজে সত্যিই অনুপ্রেরণার সঞ্চার করে।
বিদ্যালয়ের পক্ষ থেকে দিদির অবসরকালীন জীবনের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি ,
'হে সখা, মম হৃদয়ে রহো '…..