Paksara Sarbapalli Sikshayatan

Paksara Sarbapalli Sikshayatan This Is One Of The Best School Of West Bengal. This Is A Seceondary School And Every Year This School Ranked The Good Ranks In M.P Exam.

ছাত্রধারা কালিদাস  রায় "বর্ষে  বর্ষে  দলে  দলে                   আসে  বিদ্যামঠতলে চলে  যায় তারা  কলরবে, কৈশোরের  কিশলয়  ...
24/01/2024

ছাত্রধারা
কালিদাস রায়

"বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠতলে
চলে যায় তারা কলরবে,
কৈশোরের কিশলয় পর্ণে পরিণত হয়
যৌবনের শ্যামল গৌরবে ।
ভালোবাসি, কাছে ডাকি, নামও সব জেনে রাখি ,
দেখাশোনা হয় নিতি নিতি,
শাসন তর্জন করি' শিখাই প্রহর ধরি,
থাকে নাকো, হায়, কোনো স্মৃতি!
ক 'দিনের এই দেখা-- সাগরসৈকতে রেখা
নূতন তরঙ্গে মুছে যায় ।
ছোট ছোট দাগ পা'র ঘুচে হয় একাকার
নব নব পদ-তাড়নায় ।
জানে না কে কোথা যাবে , জোটে হেথা ,তাই ভাবে
পাঠশালা, ---যেন পান্থশালা,
দুদিন একত্রে মাতে, মেলে মেশে, ব'সে গাঁথে
নীতি-হার আর কথা-মালা ।
রাজপথে দেখা হলে কেহ যদি গুরু ব'লে
হাত তুলে করে নমস্কার,
বলি তবে হাসি মুখে ---- 'বেঁচে বর্তে থাকো সুখে ',
স্পর্শ করি' কেশগুলি তার ।
ভাবিতে ভাবিতে যাই--- কী নাম? মনে তো নাই,
ছাত্র ছিল কত দিন আগে;
স্মৃতিসূত্র ধরি' টানি, কৈশোরের মুখখানি
দেখি মনে জাগে কি না জাগে ।
ঘন ঘন আনাগোনা কতদিন দেখাশোনা,
তবু কেন মনে নাহি থাকে?
'ব্যাক্তি' ডুবে যায় 'দলে' মালিকা পরিলে গলে
প্রতি ফুলে কে-বা মনে রাখে?
এ জীবন ভেঙে গ'ড়ে শ্যামল সরস ক'রে
ছাত্রধারা ব'য়ে চলে যায়"

#মাধ্যমিক2024 পরীক্ষার্থীদের এডমিট কার্ড বিতরণ। শুভেচ্ছা, শুভকামনা এবং অভিনন্দন জ্ঞাপন।

#এই তো সেদিন। ওরা গুটি গুটি পায়ে আধো আধো কথা বলতে বলতে স্কুল এলো। হাফপ্যান্ট। শরীরে ফ্রক, দু দিকে চুলের বিনুনি, চোখে কাজল।শৈশব থেকে ক্রমে কৈশোর, কৈশোর থেকে যৌবন। গৃহকর্তা অথবা গৃহিনী। দিন যায় সময় বদলায়, বন্ধু বদলায় আরো অনেক কিছু বদলায়। আসা যাওয়া বদলায় না। ক্রমে ওরা বড় হয় আর আমরা বুড়ো হই। বুড়ো হই বলেই কি মন ভারাক্রান্ত হয়?

12/11/2022
18/04/2020

আজ ঠিক সকাল ১১টায় স্কুলের ফেসবুক পেজে দশম শ্রেণির লাইভ ক্লাস নিতে আসছি ভূগোল বিষয়ের৷ ছাত্র/ছাত্রীরা সকলে বই , খাতা পেন, পেনসিল নিয়ে রেডি হয়ে বসবে৷ বোর্ড ওয়ার্ক ও করা হবে যতটা সম্ভব৷ প্রাক্তণ ছাত্র/ছাত্রী ও অভিভাবকরা ও সময় থাকলে একটু নজর রাখবেন', প্রয়োজনে যাদের ফোন নেই তাদের একটু সাহায্য করে দেবেন৷
কণাদ ভট্টাচার্য
ভূগোল শিক্ষক (পা.স.শি)
ধন্যবাদ৷

বাংলার শিক্ষা প্রদত্ত দশম শ্রেণির জীবন বিজ্ঞানের activity task থেকে ২টি প্রশ্নের মডেল উত্তর দেওয়া হল৷ বাকিগুলি নিজেরা কর...
12/04/2020

বাংলার শিক্ষা প্রদত্ত দশম শ্রেণির জীবন বিজ্ঞানের activity task থেকে ২টি প্রশ্নের মডেল উত্তর দেওয়া হল৷ বাকিগুলি নিজেরা করার চেষ্টা কর৷ এটি বিশিষ্ট বিজ্ঞান শিক্ষক শুভদীপ অধিকারীর করে দেওয়া৷ ছাত্র/ছাত্রীদের উপকারে লাগলে উনি খুশিই হবেন৷

বিদ্যালয় শিক্ষাদপ্তর থেকে দেওয়া দশম শ্রেণির activity task থেকে ভূগোল বিষয়ের দুটি প্রশ্নের মডেল উত্তর বিদ্যালয়ের ছাত্র/ছা...
08/04/2020

বিদ্যালয় শিক্ষাদপ্তর থেকে দেওয়া দশম শ্রেণির activity task থেকে ভূগোল বিষয়ের দুটি প্রশ্নের মডেল উত্তর বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের জন্য করে দেওয়া হল৷ তোমরা এইভাবে প্রশ্নোত্তর করে আমার personal whats aap এ পাঠাবে৷ আমি দেখে সংশোধন করে দেব৷ এখানে অতিরিক্ত ছবি আছে যেটা সহজ মনে হবে সেটাই আঁকবে, কোন অসুবিধা নেই৷ নিজের নাম লিখে পাঠাবে৷ আমার...w.aap no- 9434172967 ৷
বাড়িতেই থাকবে৷ সাবধানে থাকবে৷

07/04/2020

পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যালয় শিক্ষা দপ্তরের বাংলার শিক্ষা পোর্টালে সমস্ত শ্রেণির activity task দেওয়া আছে, বিদ্যালয়ের সমস্ত ছাত্র/ছাত্রীদের নির্দেশ দেওয়া হচ্ছে তোমরা সেগুলি তৈরী করে রাখো৷ বিদ্যালয় খুললে সেগুলি দেখাবে নির্দিষ্ট বিষয় শিক্ষকদের৷ জানি সবাই অনলাইনের সুবিধা নিতে পারবে না আমাদের প্রত্যন্ত গ্রামের স্কুলে,তবু পরিবর্তিত পরিস্থিতিতে এছাড়া উপায় নেই৷
যারা মিডিয়া মারফৎ জানতে পারছো, তারা একে অন্যকে সাহায্য করো৷ এভাবে সবার কাছে পৌঁছে দাও৷এছাড়া শিক্ষা দপ্তরের আয়োজনে এবিপি আনন্দ চ্যানেলে বিকেল ৩টে থেকে ৪টে ix.x.xi.xii এর বিষয় ভিত্তিক আলোচনা চলছে, নজর রাখো৷ প্রয়োজনে বিদ্যালয় শিক্ষকদের ফোন/হোয়াটস এপে যোগাযোগ রাখো৷ সকলে স্বাস্থ্যবিধি মেনে বাড়ি বসে পড়াশোনা ও খেলাধূলা কর৷

School picnic ..... Golden memory.......Only outing.........
18/01/2019

School picnic ..... Golden memory.......Only outing.........

২২ শে শ্রাবণের অনুষ্ঠান...বিদ্যালয়ে ৷
08/08/2018

২২ শে শ্রাবণের অনুষ্ঠান...বিদ্যালয়ে ৷

কবি প্রণাম , পাকসাড়া সর্বপল্লী শিক্ষায়তন ৷
09/05/2018

কবি প্রণাম , পাকসাড়া সর্বপল্লী শিক্ষায়তন ৷

Address

JARKA-PAKSARA
Bankura
722140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Paksara Sarbapalli Sikshayatan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category