22/08/2026
মা আসছেন, বিপদও আসছে! এটা আমরা বরাবর দেখে আসছি।
দুর্গাপুজো আসছে বুঝতে কাশফুল দেখার দরকার নেই। বাড়ির বাজারের লিস্ট দেখলেই বোঝা যায়, মা আসছেন, আর পকেটের মহিষাসুরও খুব শিগগিরই বধ হবেন!
পুজোর আগে সাধারন মধ্যবিত্ত বাঙালির তিনটে জিনিস বদলে যায়, জামা নতুন হয়, চুলের কাট বদলায়, আর পুরোনো প্রেম হঠাৎ করে “কী খবর?” হয়ে ফিরে আসে।
সারা বছর যে বন্ধু বলে, “ভাই, খুব ব্যস্ত আছি”, ষষ্ঠীর দিন সেই-ই ফোন করে, “কোথায় রে ভাই ? কখন বেরোচ্ছিস?”
পুজোর সময় সবাই একটু বেশি সুন্দর, সবাই একটু বেশি আবেগী, আর একটু বেশি মিথ্যেবাদী হয়ে যায়। যে সারা বছর বলে “আমি এসব খাই না”, আমি খুব হেল্থ কনসিয়াস, বা আমি তো ডায়েটে!!!
অষ্টমীর রাতে তাকেই ফুচকার স্টল সামনে দাঁড়িয়ে বলতে দেখা যায়- দাদা ঝাল টা আরো একটু বেশি করে দাও, তেঁতুল জলটা অতটাও টক নয়??মাত্র ১০ টাই খাবো তার থেকে বেশি না।😂
তবে পুজোর আসল সৌন্দর্যটা এই হাসি-ঠাট্টার মধ্যেই। নতুন জামা, পুরোনো বন্ধু, রাতজাগা আড্ডা, ঢাকের শব্দ, ধূপের গন্ধ- আর অজান্তেই জমে ওঠা কত শত স্মৃতি।
আর আমরা?
গত ৩২ বছর ধরে এই সমস্ত হাসি, আনন্দ, আবেগ, অভিমান আর ভালোবাসার নীরব সাক্ষী হয়ে আছি। কত মুখ এসেছে, কত মুখ বদলেছে, কত গল্প শুরু হয়েছে, কত গল্প স্মৃতি হয়েছে,তবুও একটা জিনিস একই থেকেছে, পুজোর প্রতি ভালোবাসাটা।
তাই এবারও আমরা তৈরি।
আলো সাজানো হবে, ঢাক বাজবে, মা আসবেন, আর নতুন কিছু স্মৃতি তৈরি হবে।
৩২ বছর ধরে আপনারা আমাদের সঙ্গে ছিলেন।
এবারও আমরা তৈরি…
আপনারা তৈরি তো? ❤️