27/03/2024
দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল 😁😍
SEAM Batch 2021-2023❤😁
মরে যাব তবু ভুলবোনা,
বন্ধুদের সেই আশ্চর্য ভালোবাসা ❤️
সবার জন্য একরাশ বুক ভরা ভালোবাসা 🤗😍❤,সাথে দোয়া থাকলো ।যে যেখানেই থাকুক মহান আল্লাহ্ তালা সকলে ভালো রাখুক ,সুখে রাখুক এই দোয়া করি 😊😊।আমার জীবনের গোল্ডেন সময় ছিল মিশন লাইফ 15th November 2021- 27th March 2023😂😁। প্রথমে তো কিছুই জানতাম না কেমন হয় না হয় মিশন লাইফ।তবে মিশনের প্রত্যেকটা মুহুর্ত একটা করে স্মৃতি হয়ে আছে রুম ছয়টিতে 😞 আর বাথরুমের দেওয়ালে😢😢 ।বইয়ের পাতা আমাদের যা শিক্ষা দেয় ,জীবনের পাতা তার থেকে অনেক কিছু বেশি শিখিয়ে দেয় ,আর সেই শিক্ষার সূত্রপাত ঘটে মিশন লাইফে😁😂 কিছু বন্ধুর(Brother From Another Mother❤) মতো ভাইয়ের হাত ধরে।একসাথে ডাইনিং থেকে লুকিয়ে খাবার এনে রূমে খাওয়া ,একসাথে ক্লাস বন্ধ করে ঘুমানো ব্যাপার টাই আলাদা ,একসাথে বসে জমিয়ে আড্ডা😁 ,রাত্রিতে লুকিয়ে ছাদে উঠা😁,এক অপরকে পড়া বুঝিয়ে দেওয়া , প্রতি শনি রবিবার ও ফাইনাল পরীক্ষার সময় লুকিয়ে রাখা ফোন নিয়ে সবাই মিলে সিনেমা দেখা😁😂।আর একটা বিখ্যাত জিনিস যেটা সরকারি বিদ্যালয়ের ছেলেদের ক্ষেত্রে দেখা যায় না ঐক্যবদ্ধতা😊 ,ফাইনাল পরীক্ষায় একাদশ ও দ্বাদশ দুটোতেই হয়তো দেখা গেলো একটা রুমে একজন একশো পেয়েছে একটাতে তো সেইরূমের সব ছেলেরাই 90 এর উপর😁 ,আবার দেখা গেলো একজন পরীক্ষা অনেক আগে শেষ হয়ে গেছে আর পাশের জন বসে আছে তাকে তার খাতায় উত্তর লিখে দেওয়া❤😍। আর একটা জিনিস বলতেই হয় মিশনে আমরা নিজেদের বাপ মাকে ছেড়ে থেকেছি ঠিক ই কিন্তু আমার প্রথম দিকে মন খারাপ হলেও কিছুদিন পর তা বিলীন হয়ে যায় তার পিছনে দুটি কারণ 1. কিছু গুণী শিক্ষক🙏❤ পেয়েছিলাম যাঁদের মধ্যে কিছু জন আমাদের সাথে 24 ঘন্টা থাকতেন আর এছাড়া অনেকে শিক্ষক🙏😍 বাইরে থেকে পড়াতে আসতেন তাঁরাও খুব ভালোবাসতেন আর ঐ যে বাপ মা ছেড়ে থাকতাম বলে আদর,স্নেয়,ভালোবাসা সাথে মার ও খেতাম প্রচুর😁😂😂 একদম পুরো বন্ধুর মতো মিশতেন আমাদের সাথে ।2. ওই যে প্রথমে বললাম কিছু বন্ধু নামের ভাইগুলো😁😍 ,আজ একটা ঘটনা বলতেই হয় আমার মনে পড়ে একবার একাদশ শ্রেণীতে পড়াকালীন বাংলা ক্লাস চলছিল তখন হঠাৎ করে খুব কান্না করছিলাম তখন স্যার ও সেইভাবে কিছু বলতেও পারেননি যেহেতু নতুন ছিলাম ,তারপর শুরু হল আসল খেলা😁 ক্লাস শেষ হওয়ার যেই গোসল করতে গেলাম ওমনি কিছু বন্ধুরা চেপে ধরল সবাই খুব বোঝাল( এ এক বসীকরণ বা তন্ত্রমন্ত্র বলতে পারেন) ব্যাস তারপর সম্ববত আর সেইভাবে কান্না করিনি(আসলে আমি বরাবর ই একটু ইমোশোনাল😞) ।সময় পরিবর্তনশীল তাই হয়তো পারলাম না আর কিছু বছর তোদের/তোমাদের সাথে কাটাতে😞।তবে মিশনে থাকাকালীন মনে হত মিশনে পড়ে জীবনের সবচেয়ে বড় ভুল পদক্ষেপ টা নিয়েছিলাম😞😞...তবে পরক্ষণেই উপলব্দি🤔 করি জীবনে একবার হলেও সবার মিশনে পড়া উচিত🙏(it's my personal opinion)।বলার অনেক কিছু আছে যা লিখতে শুরু করলে ইতিহাস রচিত হবে থাক সে নাহয় একদিন হবে😁।আর বেশি কিছু বলবো না আজ অনেক পুরোনো জিনিস চোখের সামনে ভেসে উঠছে😞😞😞 ।সবার কাছে অনুরোধ এই অটুট বন্ধন যেন আজীবন থেকে যায় তাতে সে পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন🙏😍।সবাই সবার জন্যে দোয়া করবে,আমিও সবার জন্য দোয়া করবো ❤❤ ইন শা আল্লাহ্