Magura high School Golden Jubilee

Magura high School Golden Jubilee Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Magura high School Golden Jubilee, School, Bankura.

.  #শ্রদ্ধাঞ্জলিনিবেদনে--  #সাধন_চন্দ্র_কোলে দেখতে দেখতে পেরিয়ে গেল একটা বছরআজকের দিনেই প্রয়াত হন আমার এক শিক্ষাগুরু,ত...
29/04/2025

. #শ্রদ্ধাঞ্জলি
নিবেদনে-- #সাধন_চন্দ্র_কোলে

দেখতে দেখতে পেরিয়ে গেল একটা বছর
আজকের দিনেই প্রয়াত হন আমার এক শিক্ষাগুরু,
তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই আমার আজকের শ্রদ্ধাঞ্জলি।

শৈশব ছেড়ে পা রেখেছি তারুণ্যে,
পদার্পণ ঘটেছে উচ্চ বিদ্যালয়ে,
পরিচিত হলাম দশাশই রাশভারী,
উচ্চ ব্যাক্তিত্বের অধিকারী অশোকবাবুর সঙ্গে
তিনি ক্লাসে এলে স্বাভাবিক ভয়ে ভীত হতাম,,
কিন্ত তিনি কোনোদিন ছড়ি ব্যবহার করতেন না। ক্রমে,সেভেন,এইট,নাইন,এবং টেনে উঠলাম,
স্কুল ছাড়ার সময় এসে গেল,,
ততদিনে স্যার হয়েছেন আমার আদর্শ,,
তার আদর্শভরা কথা,সকলের তরে সমব্যথী হওয়ার কথা
,যার কেহ নাই তার পাশে দাঁড়ানোর বার্তা
আমার কাছে বাণীতে পরিণত হয়েছে।

দরিদ্রের সন্তান ছিলাম, তাই
স্কুলের বই,নোটবই, নিজস্ব বই দিয়ে সাহায্য করেছেন। প্রধান শিক্ষককে সুপারিশ করেছেন
আমার ফিস মুকুব করে দেবার জন্য।
তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি,চাকরি
সবকিছুতেই তাঁর আদর্শকে মেনে চলার চেষ্টা করেছি।

তিনি রাজনীতি করতেন,অঞ্চল প্রধান হয়েছিলেন
কিন্ত কোনোদিন স্কুলে আসতে দেরী করতেন না।
তিনিই আমাকে শিখিয়েছিলেন
স্কুলে যাওয়া আসার ত্রুটি নিয়ে
কোনও প্রশ্ন যেন কেউ না করতে পারে,,
মনের মাঝে গেঁথে যাওয়া সেই কথা
আজও মেনে চলি স্যার,
সবার আগে স্কুলে যাই সবার শেষে ফিরি।
আপনি বলেছিলেন "নিজ কর্তব্যে ফাঁকি নয়,
তারপর তুমি নিজের মতো থাকো,,"।
স্যার আমার সিলেবাস শেষ হয়নি
আজ পর্যন্ত এমন কথা কেউ বলতে পারেনি,
সবার আগে পরীক্ষার খাতা দেখাই,
রেজাল্ট তৈরি করি,।
আপনার মতোই সমস্ত সহপাঠক্রমিক বিষয়ে অংশ নিই,
স্কুলের সমস্ত অনুষ্ঠানে উপস্থিত থাকি,,
আর মাঝে মাঝে আপনার কথাগুলো মনে করি।

ইচ্ছে থাকলেও নিতান্ত নিরুপায় হয়ে
আপনার শেষ বিদায়ের দিন উপস্থিত হতে পারিনি,,
তবু সেদিন আমার অশ্রুজলেই হয়তো
আপনার বিদায়ের রাস্তা সিক্ত হয়েছিল।

হয়তো আমার মন সেদিন বলে উঠেছিল
যান স্যার,,
চোখের জলে আপনার অন্তিম যাত্রাপথ
কর্দমাক্ত করবো না।
দূরে বসে কল্পনায় ভেসে
আপনার শেষ যাত্রার সঙ্গী হলাম,,
শেষ প্রণাম জানালাম
আর সমবেত সঙ্গীতে সোচ্চারে গাইলাম
"শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি একসাথ
গাও ইন্টারন্যাশনাল, মিলাবে মানব জাত। "

আমাদের সকলের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় অশোক কুমার ব্যানার্জী মহাশয় কে ওনার সহকর্মীদের, স্কুল পরিচালন কমিটির সদস্যদের, প্র...
29/04/2024

আমাদের সকলের প্রিয় শিক্ষক শ্রদ্ধেয় অশোক কুমার ব্যানার্জী মহাশয় কে ওনার সহকর্মীদের, স্কুল পরিচালন কমিটির সদস্যদের, প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে মাগুরা উচ্চ বিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জানানো হলো।

আমাদের মাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় অশোক কুমার ব্যানার্জী মহাশয় আজ আর আমাদের মধ্যে নেই।ওনার বিদেহী...
29/04/2024

আমাদের মাগুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক শ্রদ্ধেয় অশোক কুমার ব্যানার্জী মহাশয় আজ আর আমাদের মধ্যে নেই।
ওনার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
স্যার যেখানেই থাকুন ভালো থাকুন।

23/11/2023
আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদমাগুরা গীতা স্পোর্টস একাডেমীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় আগামী ইংরেজি ২৬.১১.২৩ তারিখ (র...
23/11/2023

আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ

মাগুরা গীতা স্পোর্টস একাডেমীর পরিচালনায় ও ব্যবস্থাপনায় আগামী ইংরেজি ২৬.১১.২৩ তারিখ (রবিবার) মাগুরা ফুটবল গ্রাউন্ডে ১২ থেকে ২৩ বছরের ছেলে মেয়েদের অ্যাথেলেটিক্স সিলেকশন্ ট্রায়াল ও আথেলেটিক্স কোচিং এর শুভ উদ্বোধন হবে |
এই খেলায় ১০০মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার , ৫০০০ মিটার প্রভৃতি রানিং ইভেন্টে,
শর্টপুট, ডিসকাস , জ্যাভলিন প্রভৃতি থ্রোয়িং ইভেন্টে,
হাই জাম্প, লং জাম্প প্রভৃতি জাম্পিং ইভেন্টে ট্রায়াল হবে।

নিয়মাবলী:-
# Physical Fitness ও Eligibility test এর মাধ্যমে ট্রায়াল নেওয়া হবে।

# প্রত্যেককে Original Aadhar Card ও Birth certificate সহ দুই কপি জেরক্স আনতে হবে।
# ওইদিন সকাল ৮ টার মধ্যে প্রত্যেককে উপস্থিত হতে হবে।

যোগাযোগ :-
বিশ্বজিৎ রায় 9775528315
অর্ণব সাহা 97757 15062
মিন্টু সিংহ মহাপাত্র 82505 78801
বিশ্বরূপ মন্ডল 86170 41713

   With our Hero Late Sadhan Kumar Patra. Only 5 days left to his 14th Death Anniversary 🙏❤️আমাদের সকলের প্রিয় শিক্ষক স...
09/04/2023





With our Hero Late Sadhan Kumar Patra. Only 5 days left to his 14th Death Anniversary 🙏❤️

আমাদের সকলের প্রিয় শিক্ষক সম্মানীয় স্বর্গীয় সাধন পাত্র মহাশয়ের সুপুত্র Sougata Patra এর ফেসবুক পেজ থেকে নেওয়া।

আমাদের হৃদয় মন্দিরের শ্রেষ্ঠ দেবতা স্বর্গীয় সাধন পাত্র মহাশয়। আজ 14ই এপ্রিল আমাদের দেবতার 12 তম মৃত্যু বার্ষিকী। উনি যে...
14/04/2021

আমাদের হৃদয় মন্দিরের শ্রেষ্ঠ দেবতা স্বর্গীয় সাধন পাত্র মহাশয়। আজ 14ই এপ্রিল আমাদের দেবতার 12 তম মৃত্যু বার্ষিকী। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন আর আমাদের আশীর্বাদ দান করতে থাকুন।

22/12/2020

Topic: Magura High School Virtual Reunion
Time: Dec 22, 2020 07:00 PM Mumbai, Kolkata, New Delhi

Join Zoom Meeting
https://torrentpharma.zoom.us/j/94888157862

Meeting ID: 948 8815 7862
Passcode: 10000
One tap mobile

Zoom is the leader in modern enterprise video communications, with an easy, reliable cloud platform for video and audio conferencing, chat, and webinars across mobile, desktop, and room systems. Zoom Rooms is the original software-based conference room solution used around the world in board, confer...

21/12/2020

মাগুরা উচ্চ বিদ্যালয়ের সমস্ত প্রাক্তনীদের নিয়ে প্রতি বছর "প্রাক্তনী সম্মেলন" বা "পুনর্মিলন উৎসব" করা হবে। আমরা সকলেই বছরের একটা দিন প্রাণের বিদ্যালয় প্রাঙ্গনে মিলিত হয়ে আনন্দ করবো এই আশা। কিন্তু বর্তমানে কোভিড 19 এর জন্য একসাথে মিলিত হওয়া সম্ভব নয়। আমরা বাড়িতে বসেই জুম মিটিং আ্যপ এর মাধ্যমে আগামী 22.12.2020 তারিখ( মঙ্গলবার) সন্ধ্যা 7 টাই পুনর্মিলন উৎসব পালন করবো। প্রাক্তনীরা সকলেই জুম মিটিং আ্যপ ডাউনলোড করে নিন। পরে লিঙ্ক শেয়ার করে জানিয়ে দেওয়া হবে।
বিঃ দ্রঃ - এই বিষয়ে কোনো আলোচনা করার সুযোগ হয়নি, এই জন্য আমরা ক্ষমা প্রার্থী ।আমাদের বিদ্যালয়ের প্রাক্তনী মাননীয় তমোনাশ চৌধুরী মহাশয় এর উদ্যোগে হঠাৎ করেই আমরা আমরা কয়েকজন প্রাক্তনী এই উদ্যোগ নিয়েছি।

Address

Bankura
722138

Website

Alerts

Be the first to know and let us send you an email when Magura high School Golden Jubilee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category