Subrata Maji

Subrata Maji Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Subrata Maji, Education, Bankura.

06/12/2023
06/12/2023

শর্ম্মা নাকি বন্দ্যোপাধ্যায়
-------------------------------------

বাঙালির জীবনে অত্যন্ত আবেগের নাম বিদ্যাসাগর।
অথচ এটা তাঁর নাম নয়, কিন্তু এই পরিচয়ই হয়ে উঠেছে তাঁর সর্বশ্রেষ্ঠ পরিচয়।
উনিশ শতকে কলকাতা সংস্কৃত কলেজে একটি নির্দিষ্ট মানদণ্ডে উন্নীত শিক্ষার্থীদের এই উপাধিতে ভূষিত করা হত। তৎকালীন সময়ে আরও অনেকে এই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তবে সকলের কাছেই বিদ্যাসাগর বলতে একজনেরই ছবি চোখের সামনে ভেসে ওঠে। তাই আমরা খুব সহজেই তাঁর নাম লেখা বা বলার প্রয়োজন হলে লিখি বা বলি 'ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর'।
তাঁরও যে একটা নিজস্ব পদবি আছে সেটাই আমরা ভুলে যাই।
মহান পিতা-মাতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ভগবতী দেবীর অন্যতম সন্তানের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। কিন্তু সে পরিচয়েও আমরা অনেক সময় ধন্দে পড়ে যাই। কারণ আমরা দেখি, ব্যক্তিগতভাবে তিনি যখন নিজের নাম স্বাক্ষর করতেন তখন বন্দ্যোপাধ্যায় না-লিখে লিখতেন 'ঈশ্বরচন্দ্র শর্ম্মা'। এখানেই আমাদের
প্রশ্ন— তিনি ‘শর্ম্মা’ লিখতেন কেন?
বাংলায় পদবির ইতিহাস খুঁজলে দেখা যায় আধুনিক পদবিগুলির সৃষ্টি সেন যুগে, মূলত বল্লাল সেনের সময় থেকে। তার আগে ব্রাহ্মন সন্তানেরা পরিচয় হিসাবে নামের সাথে উপপদ 'দেবশর্ম্মা' বা সংক্ষেপে 'শর্ম্মা' ব্যবহার করতেন এবং নারীদের ক্ষেত্রে 'দেবী' ব্যবহার করা হত। আর এই কারণেই বিদ্যাসাগর মহাশয় প্রাচীন ধারাকে বজায় রেখে নিজের নাম লিখতেন ‘ঈশ্বরচন্দ্র শর্ম্মা’।
প্রসঙ্গত উল্লেখ্য, মনুসংহিতার উপপদ ব্যবহারের রীতি অনুযায়ী ও বিশিষ্ট পণ্ডিতজনেদের ব্যাখ্যা অনুযায়ী 'শর্ম্মা' শব্দটি এসেছে 'আশ্রম' থেকে। আশ্রম অর্থ গুরুগৃহ আর শিক্ষক হচ্ছেন শ্রমণ শর্ম্মণঃ। আশ্রমে শিক্ষার্থীরা শিক্ষালাভ করত এবং কিছু না কিছু শ্রমে ব্যস্ত থাকত, যা থেকে আশ্রম ফেরত অর্থে ‘শর্ম্মা’ শব্দ ব্যবহৃত হত।
কলমে✍️ Swaraj Mukhopadhyay

22/01/2023

Education

শুভ বিজয়ার শুভেচ্ছা
06/10/2022

শুভ বিজয়ার শুভেচ্ছা

Address

Bankura
722201

Telephone

+919064461127

Website

Alerts

Be the first to know and let us send you an email when Subrata Maji posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Subrata Maji:

Shortcuts

Share

Category