AIDSO Bankura

AIDSO Bankura শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে
নতুন সমাজ গঠনের পরিপূরক
তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলো...

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় তাৎক্ষণিক বক্তব্যে বলেন —যাদব...
19/08/2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনা প্রসঙ্গে AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় তাৎক্ষণিক বক্তব্যে বলেন —

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসের অভ্যন্তরে বহিরাগত আরএসএস, এবিভিপি , এনএসএফ সহ গেরুয়া বাহিনীর যেভাবে তাণ্ডব চালিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদের ওপর নৃশংস ভাবে আক্রমণ করল, বামপন্থী ছাত্র সংগঠনগুলির পতাকা ব্যানার ছিঁড়ে আগুন ধরিয়ে দিল, ছাত্রীদের অশ্লীল ভাষায় আক্রমণ করলো এবং ক্যাম্পাসের অভ্যন্তরে গণতান্ত্রিক পরিবেশকে সম্পূর্ণরূপে ধ্বংস করল আমরা এই ঘটনার তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করলাম যেখানে ক্যাম্পাসের ৫০০ মিটারের মধ্যেই যাদবপুর থানা সেখানে দাঁড়িয়ে বহিরাগত দুষ্কৃতীরা যখন এক ঘন্টা ধরে তাণ্ডব চালাচ্ছে পুলিশ প্রশাসন সেখানে উপস্থিত হলো না। কার্যত তারা রাজ্য সরকারের মদতে এই দুষ্কৃতীদের প্রশ্রয় দিল। আমরা পুলিশ প্রশাসনের এই ন্যাক্কারজনক ভূমিকার তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই এই ঘটনার সঙ্গে যুক্ত দুষ্কৃতীদের চিহ্নিত করে আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দিতে হবে। একই সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের গণতন্ত্র রক্ষার্থে আমরা সারা বাংলার ছাত্র জনতা সহ সর্বস্তরের জনগণকে সোচ্চার হওয়ার আবেদন জানাচ্ছি। আজ ২০ আগস্ট রাজ্যজুড়ে ধিক্কার দিবসের ডাক দিচ্ছি।"

সুমন দাস
অফিস সম্পাদক
২০/০৮/২৬

দেশনায়ক নেতাজী'র অবমাননার প্রতিবাদে,সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার্থে আগামী ১ সেপ্টেম্বরঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে কলকাতা...
18/08/2026

দেশনায়ক নেতাজী'র অবমাননার প্রতিবাদে,
সরকারি শিক্ষা ব্যবস্থা রক্ষার্থে আগামী ১ সেপ্টেম্বর
ঐতিহাসিক ছাত্র শহীদ দিবসে কলকাতা চলো।
বাঁকুড়া জেলায় তারেই প্রচার,দেওয়াল লিখন চলছে।

বাঁকুড়ার ইন্দাসে প্রাথমিক স্কুল সংস্কারের দাবি জানাতে গিয়ে বিজেপির দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে প্রতিবাদী যুবকের বাবা...
17/08/2026

বাঁকুড়ার ইন্দাসে প্রাথমিক স্কুল সংস্কারের দাবি জানাতে গিয়ে বিজেপির দুষ্কৃতীদের দ্বারা আক্রান্ত হয়ে প্রতিবাদী যুবকের বাবার মৃত্যু ,আক্রান্ত যুবক সহ পরিবার।
প্রতিবাদ কর্মসূচি বাঁকুড়া জেলা।
AIDSO Bankura

বাঁকুড়ার ইন্দাসে প্রাথমিক স্কুল সংস্কারের দাবি জানাতে গিয়ে বিজেপির দ্বারা আক্রান্ত প্রতিবাদী যুবকের বাবার মৃত্যু, আক্র...
16/08/2026

বাঁকুড়ার ইন্দাসে প্রাথমিক স্কুল সংস্কারের দাবি জানাতে গিয়ে বিজেপির দ্বারা আক্রান্ত প্রতিবাদী যুবকের বাবার মৃত্যু, আক্রান্ত যুবক সহ পরিবার। প্রতিবাদে AIDSO পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ডাকে ১৭ আগস্ট রাজ্যজুড়ে বিক্ষোভ।


॥ বাঁকুড়ার ইন্দাসে প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের দাবি জানানোয় প্রতিবাদী যুবক ও তাঁর পরিবারের উপর হামলা এবং এই ঘটনায় গুরুতরভাবে আহত প্রতিবাদীর বাবার মৃত্যুর ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে AIDSO-র রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় আজ এক বিবৃতিতে বলেন—

বাঁকুড়ার ইন্দাসে এলাকার বেহাল প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের দাবি জানানোয় প্রতিবাদী যুবক শেখ আব্দুল হাফিজ ও তাঁর পরিবারের উপর গত ১৩ আগস্ট রাতে হামলার করে বিজেপি র দুষ্কৃতিরা। এই হামলায় প্রতিবাদী যুবক ও তাঁর বাবা গুরুতরভাবে আহত হন। পরবর্তীতে হাসপাতালে প্রতিবাদী যুবকের বাবার মৃত্যু হয়। এই ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সমস্ত অভিযুক্তের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
শিক্ষার অধিকার ও বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতির দাবি জানানো কোনও অপরাধ নয়। রাজ্যের সরকারি শিক্ষাব্যবস্থার বেহাল দশা সর্বজনবিদিত। কিন্তু পূর্বতন সরকারের মতোই বর্তমান বিজেপি সরকারও এদিকে দৃষ্টি না দিয়ে কীভাবে শিক্ষাকে আরও বেশি ব্যবসার পণ্যে পরিণত করা যায়, সেই উদ্যোগই নিয়েছে । বর্তমান রাজ্যে ডবল ইঞ্জিন বিজেপি সরকার সর্বনাশা জাতীয় শিক্ষানীতি ২০২০ সর্বাত্মকভাবে চালু করার মধ্য দিয়ে সেই প্রক্রিয়াই আরও তীব্র করা হচ্ছে।
আর প্রতিবাদ করলেই চলছে রাজ্যজুড়ে মব-কালচার। ইন্দাসের এই ঘটনা সেই অগণতান্ত্রিক ও গুন্ডা-সংস্কৃতিরই ফলশ্রুতি।
শিক্ষার মৌলিক অধিকার রক্ষার দাবিতে সরব হওয়ার জন্য কোনও ছাত্র-যুবক বা তাঁর পরিবারকে হুমকি ও হামলার মুখে পড়তে হবে, হারাতে হবে পরিবারের সদস্যদের—এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনায় যারা দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই অগণতান্ত্রিক সংস্কৃতিকে যারা বহন করছে, তাদের বিরুদ্ধে সমস্ত ছাত্র-যুব ও শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে প্রাথমিক থেকে উচ্চশিক্ষা স্তর পর্যন্ত সরকারি শিক্ষাব্যবস্থা রক্ষার জন্য ১সেপ্টেম্বর কলকাতা চলো কর্মসূচিতে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

“আমরা স্বাধীনতা দিবস একটা উৎসব হিসেবে উদযাপন না করে গণমুক্তি সংকল্প দিবস হিসেবে কেন উদযাপন করছি?তার কারণ, দেশের স্বাধীনত...
15/08/2026

“আমরা স্বাধীনতা দিবস একটা উৎসব হিসেবে উদযাপন না করে গণমুক্তি সংকল্প দিবস হিসেবে কেন উদযাপন করছি?

তার কারণ, দেশের স্বাধীনতা সংগ্রামের একটা অন্যতম লক্ষ্য জনসাধারণের সামনে ছিল স্বাধীনতা লাভ ও সর্বপ্রকার শোষণ থেকে মুক্তি অর্জন। সেই উদ্দেশ্য, সেই লক্ষ্য বর্তমান স্বাধীনতার মধ্য দিয়ে যে রাষ্ট্র ব্যবস্থা এবং অর্থনৈতিক কাঠামো জগদ্দল পাথরের মত আমাদের বুকের উপর চেপে বসেছে তার দ্বারা পরিপূরিত হয়ইনি, উপরন্তু জনসাধারণের সে আশা-আকাঙক্ষাকে রূপায়িত করার পথে তা আজ একটা প্রচন্ড বাধা হয়ে দাঁড়িয়েছে। আর এই বাধা হটাতে না পারলে শোষণ থেকে জনসাধারণের মুক্তি অসম্ভব।"

কমরেড শিবদাস ঘোষ

১৫ আগস্ট গণমুক্তি সংকল্প দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য।

14/08/2026

১৪ ই আগষ্ট
ঐতিহাসিক রাত দখল।

অভায়ার ন্যায় বিচার এখনো অধরা।
ন্যায় বিচারের দাবিতে সোচ্চার হোন।


অগ্নিযুগের অগ্নি কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯ তম আত্মোৎসর্গ দিবসে বাঁকুড়ার বিভিন্ন কলেজে কলেজে পালন করা হলো।
11/08/2026

অগ্নিযুগের অগ্নি কিশোর শহীদ ক্ষুদিরাম বসুর ১১৯ তম আত্মোৎসর্গ দিবসে বাঁকুড়ার বিভিন্ন কলেজে কলেজে পালন করা হলো।

"উৎসাহ না পেয়েও যারা দেশের কাজ করে তারাই তো যথার্থ দেশপ্রেমিক।”                - বিপ্লবী ক্ষুদিরাম বসু অগ্নিযুগের বীর ব...
11/08/2026

"উৎসাহ না পেয়েও যারা দেশের কাজ করে তারাই তো যথার্থ দেশপ্রেমিক।”
- বিপ্লবী ক্ষুদিরাম বসু

অগ্নিযুগের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১১৯তম আত্মোৎসর্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বাঁকুড়া জেলার বিভিন্ন স্কুলে।


আজ 11 ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস বাঁকুড়া জেলার বিভিন্...
11/08/2026

আজ 11 ই আগস্ট, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বিপ্লবী ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস বাঁকুড়া জেলার বিভিন্ন গ্রামে পাড়ায় স্কুলে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো।

ক্ষুদিরাম বসু আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধার্ঘ্য।একটা ছেলেকে দেখার জন্যে রেল স্টেশনে ভিড় জমে যায়। ১৮ অথবা ১৯ বছরের এক কিশোর...
11/08/2026

ক্ষুদিরাম বসু আত্মোৎসর্গ দিবসে শ্রদ্ধার্ঘ্য।

একটা ছেলেকে দেখার জন্যে রেল স্টেশনে ভিড় জমে যায়। ১৮ অথবা ১৯ বছরের এক কিশোর হলেও তাঁকে রীতিমতো দৃঢ় দেখাচ্ছিল। বাইরে তার জন্যেই রাখা এক চারচাকার খোলা গাড়িতে উঠতে প্রথম শ্রেণীর এক রেল কামরা থেকে বেরিয়ে সে হেঁটে আসছিল, এক উৎফুল্ল কিশোরের মতো, যে কোনো উদ্বেগ জানেনা....গাড়িতে নির্দিষ্ট আসনে বসার সময় ছেলেটা চিৎকার করে বলে উঠল 'বন্দেমাতরম্'।"

Address

Bankura

Alerts

Be the first to know and let us send you an email when AIDSO Bankura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to AIDSO Bankura:

Shortcuts

Share

Category