Alor Bani

Alor Bani আসসালামুয়ালাইকুম প্রিয় দর্শক,
আলোর বাণী চ্যানেলে আপনাদেরকে স্বাগতম �

29/07/2023

একদিন ক্লাসে এক ছাত্র তার শিক্ষককে প্রশ্ন করলো, ‘হুজুর, কিয়ামতের দিন কীভাবে হিসাব হবে?’ ছাত্রের প্রশ্ন শুনে শিক্ষক কিছুক্ষণ নিশ্চুপ বসে রইলেন। এরপর জামার পকেট থেকে কিছু টাকা বের করে ছাত্রদের মধ্যে বণ্টন করে দিলেন। বণ্টনের ধারা ছিলো এমন- ১ম জনকে ১০০ টাকা, ২য় জনকে ৭৫ টাকা, ৩য় জনকে ৫০ টাকা, ৪র্থ জনকে ২৫ টাকা, ৫ম জনকে ১০ টাকা, ৬ষ্ঠ জনকে ৫ টাকা এবং যে ছাত্র প্রশ্ন করেছিলো তাকে দিলেন ১টাকা।
প্রশ্নকারী ছাত্র শিক্ষকের এমন বণ্টনে
অত্যন্ত মনঃক্ষুণ্ণ হলো ও ভীষণ কষ্ট পেলো।
সে ভাবলো, শিক্ষক তাকে সবার সামনে অপমানিত করেছেন। শিক্ষক মুচকি হেসে ছাত্রদেরকে বললেন, ‘আজ তোমাদের ছুটি। তোমরা এই টাকা পুরোপুরি খরচ করবে এবং আগামীর শুক্রবার মাদ্রাসার রান্নাঘরে সকাল ১০ টায় এসে খরচের হিসাব দিবে। শুক্রবার ছাত্ররা মাদ্রাসার রান্নাঘরে উপস্থিত হলো। শিক্ষক ছাত্রদেরকে চুলায় চড়ানো গরম তাওয়া দেখিয়ে বললেন, ‘তোমরা একজন একজন করে এই তাওয়ায় দাঁড়িয়ে আমার দেয়া টাকার হিসাব দিবে।’

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলাম । ইসলামে ন্যায়বিচার
প্রথমে এগিয়ে এলো যে ছাত্রকে ১০০ টাকা দিয়েছিলেন। সে তাওয়ায় দাঁড়ানোর পর শিক্ষক বললেন, ‘আমার দেয়া টাকার হিসাব দাও।’ এমনিতে আগুনে উত্তপ্ত গরম তাওয়া, তার উপর খালি পা। ছাত্র এক পা নামায় তো এক পা তোলে। এভাবে অনেক কষ্টে তাওয়ায় দাঁড়িয়ে খরচের হিসাব দিতে লাগলো- ৫টাকা দিয়ে এটা কিনেছি, ১০টাকা দিয়ে ওটা খেয়েছি, ২০ টাকা দিয়ে ঐ জিনিস কিনেছি। এভাবে অনেক কষ্ট সহ্য করে খরচের সম্পূর্ণ হিসাব দিলো। এরপর এলো যাকে ৭৫ টাকা দিয়েছিলেন সে। এভাবে ধারাবাহিকভাবে একে একে সবাই নিজেদের খরচের হিসাব উত্তপ্ত তাওয়ায় দাঁড়িয়ে দিয়ে গেলো। সবার শেষে এলো সে প্রশ্নকারী ছাত্র, যাকে ১ টাকা দেয়া হয়েছিলো। সে এক পলকে দৌড়ে এসে তাওয়ায় দাঁড়িয়ে তার ১ টাকা খরচের হিসাব দিয়ে শিক্ষকের সামনে দাঁড়ালো। বাকিরা যখন তাওয়ায় গরম হওয়া পায়ে পানি ঢালছে, তখন সে দাঁড়িয়ে হাসছে।

সবার হিসাব দেয়া শেষ হলে শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, ‘এই হলো কিয়ামতের হিসাব-নিকাশের ছোট একটি নমুনা। যার ক্ষমতা ও সম্পদ যতো কম, তার হিসাব হবে ততো সহজ। যার বেশি হবে, তার কষ্টও তত বেশি হবে।’ প্রশ্নকারী ছাত্র ছলছল নয়নে শিক্ষকের দিকে তাকিয়ে মনে মনে তার প্রতি উস্তাদের ভালোবাসার কথা ভাবতে লাগলো এবং শিক্ষকের প্রতি নিজের আগের ধারনার জন্য অনুতপ্ত হলো

আসসালামু আলাইকুমঈদ মুবারক প্রিয় বন্ধুরা আলোর বাণী ফেসবুক পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন 🥰   ভালো ভালো ...
29/06/2023

আসসালামু আলাইকুম
ঈদ মুবারক
প্রিয় বন্ধুরা আলোর বাণী ফেসবুক পেজ এর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন 🥰
ভালো ভালো ইসলামিক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবসক্রাইব করে দ্বীনের দাওয়াতে অংশীদার হন 🙏
https://www.youtube.com/-

My first islamic fact video. See this video & subscribe my channel please 🙏
23/06/2023

My first islamic fact video. See this video & subscribe my channel please 🙏

যে তসবিহ পাঠে সব দোয়া কবুল|| 💯 😧|| Islamic dua || জেনে নিন✅ ♦️ সম্মানিত প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে আলোচনা করবো এ...

21/06/2023

The Power Of "সূরা মূলক"❣️

মনে করুন,আপনি মারা গেছেন,আপনার জানাজার নামাজ শেষ,আপনাকে কবরে রাখা হলো।
আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য!
কিন্তু,তাঁরা আসছে না!অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি!
একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো!
আপনি ভাবলেন,এ কেমন কথা!প্রশ্ন-উত্তর কই!?
তখন আপনার মনে পড়লো প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই!
কবর আজাবেরও কোনো চান্স নাই।
অতঃপর,রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন 'আলহামদুলিল্লাহ'!❤️
(তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে)।

৩০ টা আয়াতের ছোট্ট একটা সূরা,বাট কতো পাওয়ারফুল এই সূরাটা।
আপনি মন থেকে চাইলেই প্রতি এশার নামাজের পরে অথবা ঘুমাতে যাওয়ার আগে এই সূরাটা পাঠ করতে পারেন।
আপনার মূল্যবান জীবনের খুবই মূল্যবান সময় থেকে বড়জোর ৮-৯ মিনিট সময় খরচ হবে।
আর এর বিনিময়ে আপনি পাবেন চিরস্থায়ী জান্নাত।
আল্লাহ আমাদের সবাইকে সূরা মূলক তিলাওয়াত করার তৌফিক দান করুক।আমীন!!

Please follow & Share 🥰
14/06/2023

Please follow & Share 🥰

Address

Kotulpur, Bishnupur
Bankura
722141

Alerts

Be the first to know and let us send you an email when Alor Bani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Alor Bani:

Shortcuts

Share

Category