01/05/2026
০১ মে ২০২৬ | ১ লা মে ।
*“কর্ম বিরতি নয়, কর্মই আমাদের অঙ্গীকার”*
*।। শিক্ষক প্রশিক্ষণ শিবির ।।*
আজকের পবিত্র মে দিবসে আমরা এক ভিন্নধর্মী উদ্যোগে নিজেদের সম্পৃক্ত রাখলাম। সকাল ১১টা থেকে বিকাল ৪:১৫ পর্যন্ত আল্ আমীন শামসুন একাডেমির প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখার শিক্ষক-শিক্ষিকারা একত্রিত হয়ে অংশগ্রহণ করি এক প্রাণবন্ত ও ফলপ্রসূ “শিক্ষক প্রশিক্ষণ শিবিরে”।
আজকের এই শিবির শুধুমাত্র একটি আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না—এটি ছিল চিন্তার বিকাশ, অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার গভীরে পৌঁছানোর এক আন্তরিক প্রচেষ্টা। আলোচনার কেন্দ্রে ছিল—কীভাবে আমরা আমাদের ছাত্র-ছাত্রীদের শুধুমাত্র পাঠ্যবইয়ের গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে তাদের শারীরিক, মানসিক ও শিক্ষাগত বিকাশকে আরও সমৃদ্ধ করতে পারি।
প্রধান প্রশিক্ষক হিসেবে শ্রদ্ধেয় সৌমিত্র ভট্টাচার্য মহাশয় তাঁর জ্ঞানগর্ভ বক্তব্য ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনার মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেন। তাঁর উপস্থাপনা আমাদের নতুনভাবে ভাবতে ও কাজ করতে উৎসাহ জোগায়।
এছাড়াও, পরিচালন সমিতির সম্মানিত সদস্য জনাব সরিফুল ইসলাম হোসেন সরদার মহাশয় ও জনাব নাজিমুল হোসেন সরদার মহাশয়সহ অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা মণ্ডলীর উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ পুরো অনুষ্ঠানকে করে তোলে আরও অর্থবহ ও সমৃদ্ধ।
মধ্যাহ্নভোজন, আন্তরিক আলাপ-আলোচনা এবং চা-বিরতির উষ্ণতা—সব মিলিয়ে দিনটি ছিল এক অনন্য অভিজ্ঞতা।
অনুষ্ঠানের সমাপ্তি লগ্নে আমাদের সকলের প্রিয় বড়ো স্যার (সরিফুল মহাশয়) এক মূল্যবান বার্তা দেন—
👉 “আজকের এই শিক্ষাগুলো যেন আমরা শুধু শুনে না রেখে, আমাদের প্রতিটি ছাত্রছাত্রীর জীবনে এবং নিজেদের প্রতিদিনের চলার পথে বাস্তবায়ন করি।”
👉 সত্যিকারের শিক্ষা তখনই সফল, যখন তা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয়।আজকের দিনটি আমাদের সেই পথেই এক ধাপ এগিয়ে দিল।