18/08/2026
#স্বাধীনতাদিবস
৮০ তম স্বাধীনতা দিবস উদযাপনের কিছু বিশেষ মুহূর্ত.....
প্রতিবছরের মত এবছরও যথাযথ মর্যাদার সাথে আমাদের বিদ্যালয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। তার সাথে বিগত বছরগুলির মত এবছরও আমাদের বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে ব্যান্ডেল স্টেশনের ১২০ জন দুস্থ মানুষের হাতে এক বেলার খাবার তুলে দেওয়া হয়েছে। আমাদের ছাত্র-ছাত্রীদের এই সামাজিক কাজে আরও উৎসাহ প্রদান করতে প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা আমাদের প্রাক্তন ও বর্তমান সকল ছাত্র-ছাত্রীদের জন্য গর্বিত।