Banarhat High School Platinum Jubilee Celebration 2023-24

Banarhat High School Platinum Jubilee Celebration 2023-24 Banarhat High School, the oldest educational institute of this area, is celebrating Platinum Jubilee.

স্কুলের পক্ষ থেকে বানারহাট হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলীর ব্যাচ, উত্তরীয়, স্মারক পত্রিকা ও প্রধান শিক্ষকের চিঠি শ্রদ্ধে...
17/02/2024

স্কুলের পক্ষ থেকে বানারহাট হাই স্কুলের প্ল্যাটিনাম জুবিলীর ব্যাচ, উত্তরীয়, স্মারক পত্রিকা ও প্রধান শিক্ষকের চিঠি শ্রদ্ধেয় শিক্ষক মন্ডল স্যারের হাত তুলে দিলেন আমাদের প্রাক্তনী মিরাজ হোসেন খান। এ এক অসাধারণ মূহুর্ত। মিরাজকে কোন প্রথাগত ধন্যবাদ জানাবো না, ও আমাদের সবাইকে সম্মানিত করল স্যারের প্রতি এই সন্মাননা পৌঁছে দিয়ে।

স্যার আপনাকে প্রণাম। সুস্থ থাকুন, ভালো থাকুন🙏🙏🙏

আজ খুব আনন্দের দিন। আজ ( ১৭/০২/২০২৪) বানারহাট হাই স্কুলে র ১৯৭৭ সালে র ব্যাচের প্রাক্তন ছাত্র শ্রী মিরাজ খান, বিদ্যালয়ে...
17/02/2024

আজ খুব আনন্দের দিন। আজ ( ১৭/০২/২০২৪) বানারহাট হাই স্কুলে র ১৯৭৭ সালে র ব্যাচের প্রাক্তন ছাত্র শ্রী মিরাজ খান, বিদ্যালয়ে র প্রাক্তন শিক্ষক সম্মানীয় শ্রীযুক্ত শৈলেন্দ্র চন্দ্র মন্ডল মহাশয়ের বাড়িতে গিয়ে তাকে প্ল্যাটিনাম জুবিলী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে ব্যাচ পরিয়ে দেন। প্ল্যাটিনাম জুবিলী উপলক্ষে প্রস্তুত বিশেষ উত্ত রীয় পরিধান করিয়ে দেন। এর সাথে সাথে " সঞ্চয়ন" পত্রিকা হাতে তুলে দেন। বিদ্যালয়ে র পক্ষ থেকে প্রধান শিক্ষক শ্রদ্ধেয় মাস্টার মহাশয়কে যে চিঠি পাঠান, তাও তার হাতে মিরাজ বাবু তুলে দেন। সকলের অবগতির জন্য এই সুন্দর মুহুর্তের ছবি এখানে দেওয়া হলো। বিদ্যালয়ে র পক্ষ থেকে এবং প্ল্যাটিনাম জুবিলী উৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে শ্রী মিরাজ খান কে ধন্যবাদ জানাই তিনি আমাদের সকলের পক্ষ থেকে স্যারের হাতে সব কিছু তুলে দিলেন।

আজ অপরাহ্নে ( হায়ার সেকেন্ডারী পরীক্ষার শেষে) বানারহাট হাই স্কুলে র ১৯৭৯ সালের ব্যাচের প্রাক্তন ছাত্রী শ্রীমতি রঞ্জনা ঘ...
16/02/2024

আজ অপরাহ্নে ( হায়ার সেকেন্ডারী পরীক্ষার শেষে) বানারহাট হাই স্কুলে র ১৯৭৯ সালের ব্যাচের প্রাক্তন ছাত্রী শ্রীমতি রঞ্জনা ঘোষ বিদ্যালয়ে এসে দেখা করে গেলেন। উনি প্ল্যাটিনাম জুবিলী উৎসবের ( ২৩/০২/২০২৪ থেকে ২৬/০২/২০২৪ ) সময় পারিবারিক কারনে উপস্থিত থাকতে পারেন নি। উনি গোটা বিদ্যালয় ঘুরে দেখেন এবং ১৫০ টাকা সংগ্রহ মূল্য দিয়ে " সঞ্চয়ন" সংগ্ৰহ করেছেন । তিনি অনুষ্ঠানে না আসতে পারবার জন্য দুঃখ প্রকাশ করলেন। শ্রী মতি রঞ্জনা ঘোষের বিদ্যালয়ে র প্রতি এই আবেগ, ভালো বাসা কে কূরণিশ জানাই ।

মাননীয় প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ওপ্ল্যাটিনাম জুবিলী উৎসব উদযাপন কমিটি - ২০২৩-২৪বানারহাট হা...
08/02/2024

মাননীয় প্রধান শিক্ষক,
সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ও
প্ল্যাটিনাম জুবিলী উৎসব উদযাপন কমিটি - ২০২৩-২৪
বানারহাট হাই স্কুল

মহাশয়/মহাশয়া,

আমাদের বিদ্যালয়ের প্ল্যাটিনাম জুবিলীর অন্তিম পর্যায়ের অনুষ্ঠান গত ২৬শে জানুয়ারী, ২০২৪ এ মহাসমারহে শেষ হয়ে গেল। বিদ্যালয় এগিয়ে চলল শতবর্ষের আলোকবর্তিকায়। সময়ের নিয়ম মেনে বহু ঘাতপ্রতিঘাতের বাঁধা টপকে পঁচাত্তরের পাদপ্রদীপ ছুঁয়ে এগিয়ে চলেছে ডুয়ার্স অঞ্চলের অন্যতম প্রাচীন এই বিদ্যালয়। গত এক বছর ধরে অনুষ্ঠিত নানা অনুষ্ঠানের সদ্য সমাপ্ত হল, চূড়ান্ত সফল ও সর্বাঙ্গীন সুন্দরের মধ্য দিয়ে। প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, উৎসব উদযাপন কমিটি, পরিচালন সমিতির সদস্য-সদস্যা ও বর্তমান ছাত্র-ছাত্রী সকলের সম্মিলিত প্রয়াস ও উদ্যগেই এমন এক মহাসমারহের সফলতা সম্ভব। যে আন্তরিকতার সাথে গত ২৫শে জানুয়ারী, ২০২৪ এ প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পুনর্মিলন উৎসব অনুষ্ঠিত হল তা এক কথায় অনবদ্য। স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও বর্তমান ছাত্র-ছাত্রী সকলে মিলে প্রাক্তনীদের সাথে পঁচাত্তরের যে মেলবন্ধনের আবেগ সেতু নির্মান করেছিলেন, অক্ষর ছন্দলয়ে তাকে ব্যক্ত করার মত শব্দ সংকলন অপর্যাপ্ত। শব্দের সীমারেখায়, তাকে সীমাবদ্ধ করা যায় না। মনের অন্তঃস্থল তার উষ্ণতাকে ছুঁয়েছে ক্রমাগত। আয়োজনের চেয়েও আন্তরিকতার ব্যপ্তি যে অনেক বেশি প্রাসঙ্গিক, সেই সত্য উপলব্ধ হয়েছে অনবরত।

সারদিন ধরে কত কথা, আড্ডা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রাণের মাঝে প্রাণসখাদের ফিরে পাবার রোমাঞ্চ। ক্লাসরুমের দীর্ঘ করিডর সাজানো ও পরিচ্ছন্ন। ইঁটের পাঁজরে হারিয়ে যাওয়া শব্দশৃঙ্খল ডানা মেলেছে উল্লাসে, কলরোলে। এন সি সির ছেলেগুলো সুশৃঙ্খল ভাবে প্রতিটি কক্ষের দরজায় অভিবাদনের জন্য প্রস্তুত। এ এক ভিন্নতর অভিজ্ঞতা। ভালবাসার এক স্বতন্ত্র ব্যঞ্জনা। এই বিদ্যালয়ের কাছে সৌজন্যবোধের যে শিক্ষা পেয়েছি, সময়ের কালক্রমে পরিসর বদলে গেলেও, বদলে যায়নি তার পরম্পরা। জানি না বয়সের ন্যুব্জতায় শতাব্দীর প্রবাহ ছুঁতে পারব কিনা, তবু যে অনুরণন পেলাম তা আমার হৃদয় দাহ্যে অনুপম স্মৃতির…

প্রধান শিক্ষক সহ প্রত্যেক শিক্ষক শিক্ষিকার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও বর্তমান ছাত্র-ছাত্রীদের প্রতি অন্তরের অন্তরতম ভালবাসা রইল।

বিপ্লব পাল,
বিন্নাগুড়ি
৬/২/২০২৪

26/01/2024
গতকাল (২২/০১/২০২৪) বানারহাট ০১ নং গ্রাম পঞ্চায়েত কনট্রাকটর এসোসিয়েশন স্কুলের প্ল্যাটিনাম জুবিলী উৎসব সফল করবার জন্য পা...
22/01/2024

গতকাল (২২/০১/২০২৪) বানারহাট ০১ নং গ্রাম পঞ্চায়েত কনট্রাকটর এসোসিয়েশন স্কুলের প্ল্যাটিনাম জুবিলী উৎসব সফল করবার জন্য পাচ হাজার টাকা স্কুলে এসে দিয়ে গেছেন। সেই এসোসিয়েশনের কর্মকর্তারা এসে নগদ টাকা তুলে দিলেন। আমরা অভিভূত। তাদের এই সাহায্য কৃতজ্ঞতার সাথে গ্ৰহণ করা হয়েছে। এই বিষয়টি সকলকে অবহিত করবার ক্ষেত্রে একটু দেরী হয়ে গেল। এর জন্য দুঃখ প্রকাশ করছি। এসোসিয়েশনের সকলকে অনুষ্ঠানে আসবার জন্য সাদর আমন্ত্রণ জানাই।

20/01/2024

বানারহাট হাই স্কুলের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক, একসময়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও ছিলেন, শ্রী সঞ্জিত কুমার মিত্র আসন্ন প্ল্যাটিনাম জুবিলী উৎসবকে কেন্দ্র করে আমাদেরকে এই আশীর্বাদ বার্তা পাঠিয়েছেন। স্যারের সাথে কথা বলেছি, আসবার জন্য বলেছি। কিন্তু শারীরিক পরিস্থিতি জনিত কারনে তিনি আসতে পারছেন না। বানারহাট হাই স্কুলকে আজকের রূপে নিয়ে আসবার ক্ষেত্রে স্যারের অসামান্য ভূমিকা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। তিনি এত দূরে থেকে ও যেভাবে আমাদের উদ্বুদ্ধ করেছেন তা এক অনন্য সম্পদ। শ্রী যুক্ত সঞ্জিত স্যারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।

19/01/2024

** আসন্ন প্ল্যাটিনাম জুবিলী উৎসবকে কেন্দ্র করে বানারহাট উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক শ্রী শৈলেন্দ্র নাথ মন্ডল বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে কোলকাতা থেকে এই বার্তা দিয়েছেন। সকলের জন্য এখানে পাঠালাম। শ্রদ্ধেয় শৈলেন্দ্র নাথ মন্ডল মহাশয়কে শ্রদ্ধা জ্ঞাপন করছি, তিনি এই বয়সে যেভাবে কথাগুলি বলেছেন তা আমাদের অনুপ্রেরণা দেবে আগামী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করবার জন্য। বানারহাট হাই স্কুলের ঐতিহ্য ও সম্মান যাতে আমরা যথাযথভাবে রক্ষা করতে পারি, তার জন্য আমাদের ঐক্যবদ্ধ প্রয়াসই সময়ের দাবী।

আজকে সারাদিন ধরে চলেছিল ফুটবল খেলা। তারই কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। আমাদের বিদ্যালয়ের ছেলেরা খুবই ভালো খেলেছে।
18/01/2024

আজকে সারাদিন ধরে চলেছিল ফুটবল খেলা। তারই কিছু মুহূর্ত ক্যামেরায় ধরা পড়েছে। আমাদের বিদ্যালয়ের ছেলেরা খুবই ভালো খেলেছে।

Address

Banarhat Bazar
Banarhat
735202

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:29pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 2:30pm

Telephone

+919647287579

Alerts

Be the first to know and let us send you an email when Banarhat High School Platinum Jubilee Celebration 2023-24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Banarhat High School Platinum Jubilee Celebration 2023-24:

Shortcuts

Share

Category