12/12/2025
গ্রামাঞ্চলের শিশুদের মধ্যে দীর্ঘদিন ধরেই কম্পিউটার নিয়ে এক ধরনের ভয় কাজ করে আসছে। পরবর্তীকালে তারা যখন উচ্চমাধ্যমিকে ভর্তি হয়, তখনও এই ভীতি অনেকের মন থেকে দূর হয় না।
এই সমস্যাকে দূর করে শিশুদের প্রযুক্তিমুখী করে তোলার লক্ষ্যে আজ থেকে হরিপুর এফ.পি. স্কুলে কম্পিউটার শিক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু করা হলো।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে এই উদ্যোগ নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্রী সত্যম দত্ত মহাশয়কে— তাঁর দূরদর্শিতা ও আন্তরিক প্রচেষ্টাতেই এই মূল্যবান উদ্যোগ বাস্তবে রূপ পেল।
প্রযুক্তির ভয় কাটিয়ে প্রতিটি শিশুর সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে যাক— এটাই আমাদের প্রত্যাশা।
HARIPUR FP SCHOOL, KUMARGANJ NORTH CIRCLE, DAKSHIN DINAJPUR