Tapan Govt. ITI

Tapan Govt. ITI

Share

Industrial Training Institute

Photos from Tapan Govt. ITI's post 18/05/2026

তপন গভর্নমেন্ট আই.টি.আই-এর করিডোর আর এই চেনা ক্লাসরুম। যেখানে প্রতিটা মুহূর্ত কাটে নতুন কিছু শেখার আগ্রহে আর নিজেদের দক্ষ করে তোলার তাড়নায়। ক্লাস রুমের কিছু মুহূর্ত তুলে ধরলাম।

🌐tapangovtiti.com

👉

17/05/2026

নিজের দক্ষতার ওপর ভরসা রাখুন আর বড় স্বপ্ন দেখুন। আজ যা আপনার কল্পনা, কাল সেটাই আপনার কঠোর পরিশ্রমে বাস্তবে পরিণত হবে।

🌐 tapangovtiti.com



16/05/2026

আর মাত্র কয়েকটা সিট ফাঁকা আছে! যারা এবার ITI-তে ভর্তি হতে চাইছো, তারা আর দেরি কোরো না। সরাসরি কলেজে এসে কথা বলে নাও।

সীমিত সংখ্যক আসনে সরাসরি ভর্তির সুযোগ জন্য যোগাযোগ করুন-📞 9735440385 / 7449564576

🌐 tapangovtiti.com




Photos from Tapan Govt. ITI's post 15/05/2026

লাস্ট CBT ইন্টারনাল এক্সাম শেষ। 💻এবার আসল লড়াইয়ের প্রস্তুতি—ফাইনাল প্র্যাক্টিক্যাল ও ফাইনাল CBT Exam আসছে সামনের মাসে। 🛠️🖥️
"No Rest Until The Best"💥

🌐 tapangovtiti.com


14/05/2026

তপন গভর্নমেন্ট আই.টি.আই-এর পক্ষ থেকে এ বছরের সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ প্রশস্ত করুক।💐💐💐

🌐 tapangovtiti.com


Photos from Tapan Govt. ITI's post 13/05/2026

আজকের দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন। তপন সরকারি আই.টি.আই-এর প্রাঙ্গণে আমাদের প্রথম বর্ষের (1st Year) দ্বিতীয় ইন্টারনাল পরীক্ষার আজ প্রথম দিন। তবে এবারের লড়াইটা একটু অন্যরকম, কারণ আজ আমাদের মুখোমুখি হতে হচ্ছে CBT (Computer Based Test) বা কম্পিউটার ভিত্তিক পরীক্ষার।

প্রযুক্তির এই যুগে নিজেদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি ডিজিটাল পরীক্ষার এই চ্যালেঞ্জ গ্রহণ করাটাও আমাদের শিক্ষার একটা অবিচ্ছেদ্য অংশ। ল্যাবের সেই নীল স্ক্রিন, মাউসের ক্লিক আর সময়ের সাথে পাল্লা দিয়ে প্রশ্নের উত্তর দেওয়া—সব মিলিয়ে এক অদ্ভুত শিহরণ কাজ করছিল মনের ভেতর। কয়েকমাস আগে যখন এই কলেজে পা রেখেছিলাম, তখন অনেক কিছুই ছিল অজানা। আজ সেই ভয় কাটিয়ে আমরা ডিজিটাল ইন্ডিয়ার অংশ হিসেবে নিজেদের প্রমাণ করতে প্রস্তুত।

🌐tapangovtiti.com



#2026

Photos from Tapan Govt. ITI's post 12/05/2026

সাফল্য কোনো গন্তব্য নয়, এটি একটি নিরন্তর যাত্রা। আজ তপন গভর্নমেন্ট আই.টি.আই (Tapan Government ITI)-এর প্রাঙ্গণে আমাদের দ্বিতীয় বর্ষের (2nd Year) দ্বিতীয় সিবিটি ইন্টারনাল (2nd CBT Internal) অভ্যন্তরীণ পরীক্ষা অত্যন্ত গুরুত্বের সাথে সম্পন্ন হলো। কারিগরি শিক্ষার এই দীর্ঘ ও কঠিন পথচলায় প্রতিটি দিন ছিল নতুন কিছু শেখার এবং নিজেকে গড়ার লড়াই।

কম্পিউটার স্ক্রিনে ফুটে ওঠা প্রতিটি প্রশ্ন আর মাউসের প্রতিটি ক্লিক যেন আমাদের আগামী দিনের কর্মজীবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করছে। প্রথম বর্ষের সেই চঞ্চলতা কাটিয়ে আজ আমরা দ্বিতীয় বর্ষে—যেখানে দায়িত্ব অনেক বেশি, স্বপ্নগুলো আরও পরিণত। থিওরি ক্লাসের জটিল অঙ্ক থেকে শুরু করে ওয়ার্কশপের সেই ঘাম ঝরানো প্র্যাক্টিক্যাল ক্লাস—সবকিছুর প্রতিফলন আজ এই কম্পিউটারের পর্দায়।

🌐tapangovtiti.com



11/05/2026

📢 Recruitment Notice

Applications are invited from eligible candidates for engagement in the following posts at Government ITI Tapan:

Trade Instructor - Refrigeration & Air Conditioning Technician
Trade Instructor - Welder

Interested candidates are requested to send their CV to [email protected] on or before 15.05.2026.

✅ Selection Process: Academic Experience & Interview
✅ Priority will be given to candidates having CITS qualification.

Please go through the official recruitment notice carefully for detailed eligibility criteria and experience requirements.

📌 Interview date will be informed later via email or phone call to shortlisted candidates.

10/05/2026

🔹 BLDC ইনভার্টার আসলে কী?
সহজ ভাষায়, এটি একটি অত্যাধুনিক ইলেকট্রনিক সার্কিট যা স্থির ডিসি (DC) শক্তিকে নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি ও ভোল্টেজের এসি (AC) শক্তিতে রূপান্তর করে। এই প্রযুক্তির মূল বিশেষত্ব হলো এতে কোনো ব্রাশ (Brush) ব্যবহার করা হয় না, ফলে ঘর্ষণ কম হয় এবং দক্ষতা বৃদ্ধি পায়।

🌐tapangovtiti.com


09/05/2026

তপন গভর্নমেন্ট আই.টি.আই-এর পক্ষ থেকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে জানাই বিনম্র শ্রদ্ধা। কবির আদর্শে আলোকিত হোক সবার কর্মজীবন।

🌐tapangovtiti.com

#পঁচিশেবৈশাখ #রবীন্দ্রজয়ন্তী

08/05/2026

তপন গভর্নমেন্ট আই.টি.আই-এর পক্ষ থেকে এ বছরের সকল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের পথ প্রশস্ত করুক।

🌐 tapangovtiti.com


Want your school to be the top-listed School/college in Balurghat?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address


Balurghat
733127