03/08/2025
https://castcertificatewb.gov.in/application_revalidate
Certificate
বর্তমানে OBC (Other Backward Classes) সার্টিফিকেট স্কুল কলেজে ভর্তি, চাকরি ও অন্যান্য ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর জন্য আবেদন করতে হলে নিচের ধাপে ধাপে নির্দেশনা ও প্রয়োজনীয় ডকুমেন্টগুলি অনুসরণ করতে হবে।
👉 OBC সার্টিফিকেটের জন্য দুই ভাবে আবেদন করা যাবে:
1.অনলাইন, 2. অফলাইন,
🟣 A. অনলাইনে আবেদন করার পদ্ধতি:
1. ওয়েবসাইটে যান:
https://castcertificatewb.gov.in
2. Apply for OBC Certificate অপশন সিলেক্ট করুন।
3. আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।
4. সাবমিট করার পর একটি Acknowledgement Number পাবেন। এটিকে সংরক্ষণ করুন।
5. এরপর নির্ধারিত দিনে B.L.&L.R.O / S.D.O / D.M অফিসে যাচাইয়ের জন্য ডাক পড়বে।
🟣 B. অফলাইনে আবেদন করার পদ্ধতি:
1. আপনার এলাকার S.D.O অফিস / B.D.O অফিস / D.M অফিস থেকে OBC ফর্ম সংগ্রহ করুন অথবা অনলাইনের ফর্ম প্রিন্ট করুন।
2. সঠিকভাবে ফর্ম পূরণ করে সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সহ জমা দিন।
3. অফিসার যাচাই-বাছাই করে সার্টিফিকেট ইস্যু করবেন (সাধারণত 15-30 দিনের মধ্যে)।
👉 OBC সার্টিফিকেটের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents Required):
1. আবেদনকারীর ছবি (পাসপোর্ট সাইজ)
2. জন্ম সনদ / মাধ্যমিক অ্যাডমিট কার্ড – জন্ম তারিখ প্রমাণের জন্য
3. আবাসিক প্রমাণ (Residential Proof):
আধার কার্ড
ভোটার কার্ড
বিদ্যুৎ বিল / রেশন কার্ড
নাগরিক পরিচয় পত্র
4. জাতিগত পরিচয় প্রমাণ (Caste proof):
পরিবারের অন্য সদস্যের OBC সার্টিফিকেট (যদি থাকে)
গ্রাম প্রধান/MLA/পঞ্চায়েত সদস্যের দেওয়া Caste Certificate Recommendation Letter
5. আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় সংক্রান্ত শংসাপত্র (Income Certificate)
6. স্বঘোষণা পত্র (Self-Declaration) – নিজের জাত, ধর্ম ও শ্রেণি সম্পর্কে ঘোষণাপত্র।
👉 কোথায় আবেদন করবেন:
শহরের জন্য: S.D.O অফিস (Sub-Divisional Officer)
গ্রামের জন্য: B.D.O অফিস (Block Development Officer)
OBC কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেশন এর নতুন আবেদনের পদ্ধতি সমস্ত বর্ণনা করা হলো , আশা করি আর কারোর মনে কোনো প্রশ্ন নেই।।✅