Baidyabati Charushila Bose Balika Vidyalaya

Baidyabati Charushila Bose Balika Vidyalaya তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া

08/03/2026

পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনে ছাত্রীদের নাটক, নৃত্য ও উপস্থাপনা...

বৈদ্যবাটী চারুশীলা বোস বালিকা বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের ছত্রছায়ায় বেড়ে উঠছে বিগত দু' দশক সময় ধর...
08/03/2026

বৈদ্যবাটী চারুশীলা বোস বালিকা বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তরের ছত্রছায়ায় বেড়ে উঠছে বিগত দু' দশক সময় ধরে প্রায়।
কনজিউমার ক্লাব হিসেবে তার যাত্রা নেহাৎ স্বল্পমেয়াদী নয়।
দপ্তরের নির্দেশে ও আর্থিক সহযোগিতায় ২০২৬ ও সাক্ষী হল একটি সুন্দর ক্যুইজ প্রতিযোগিতা ( ২১/০২/২০২৬,শনিবার) ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের ( ০২/০৩/২০২৬,সোমবার) ।
বিদ্যালয়ের নামের আড়ালে যে সকল ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম এই দু' দিনের অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলেছে তাদের পরিচিতিটুকু থেকে যাক এই টাইমলাইনে। হয়তো অনেক দিন পর মেমোরিতে আসা এই পোস্ট তাদের চোখের কোণ স্কুল জীবনের নস্টালজিয়ায় চিকচিক করে উঠবে!

ক্যুইজে সান্ত্বনা পুরস্কার :-
অনুপমা, সৌমিলি ( নবম ক)
শারণ্যা, ঐন্দ্রিলা ( দশম ক)
সৃজিতা, সুমেধা ( দশম খ)

তৃতীয় স্থানে :-
শ্রাবণী, কঙ্কনা ( নবম খ)

দ্বিতীয় স্থানে :-
স্বর্ণালি, সিমরন ( দশম গ)

প্রথম স্থানে :-
স্মৃতি, নিশা ( নবম গ)

স্বেচ্ছাসেবী ছাত্রীরা :-
প্রীতি, সুস্মিতা, শ্রীনিধি, বর্ষা, অন্বেষা, তিতির্ষা, সমাদৃতা, সান্ত্বনা

গান ও অভিনয়ে:
অহনা, অদ্রিপ্রভা, অনিন্দিতা, জেসমিন, কোয়েল, লিসা, সৃজনী, প্রীতি, প্রাপ্তি, শুভশ্রী

বিশেষ অতিথি :-
শ্রীযুক্ত বরুণ কুমার ব্যানার্জী ( বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি)
শ্রীযুক্ত জয় রায় ( বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য)
শ্রীযুক্তা সুমিত্রা মল্লিক শীল ( ভারপ্রাপ্ত শিক্ষিকা)

শ্রীযুক্ত সায়ন নন্দী ( দপ্তরের ভারপ্রাপ্ত আধিকারিক)
আপনাদের আশীর্বাদ আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ আরও সুগম ও সুন্দর করে তুলুক।

আমাদের বিভিন্ন বিষয়ে কৃতী ছাত্রীবৃন্দ।
28/02/2026

আমাদের বিভিন্ন বিষয়ে কৃতী ছাত্রীবৃন্দ।

আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী মন্দিরা ব্যানার্জি...
28/02/2026

আজকের অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দের মধ্যে ছিলেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতী মন্দিরা ব্যানার্জি মহাশয়া, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি ও সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শুভানুধ্যায়ী শ্রীযুক্ত বিপ্লব ব্যানার্জি মহাশয়।।

চারুশীলা দেবীর প্রতিকৃতিতে মাল্য অর্পণের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।।
28/02/2026

চারুশীলা দেবীর প্রতিকৃতিতে মাল্য অর্পণের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।।

28/02/2026

ছাত্রীদের সঙ্গীত- নৃত্য প্রদর্শনের মাধ্যমে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সূচনা হয়।।

আজ আমাদের বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল। শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে ছাত্রীদের বহুমুখী প্রতিভার স্বীকৃতি ...
28/02/2026

আজ আমাদের বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হল। শিক্ষা, সাংস্কৃতিক ক্ষেত্রে ছাত্রীদের বহুমুখী প্রতিভার স্বীকৃতি স্বরূপ তাদের পুরস্কৃত করা হলো।

21/02/2026

আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

The Indian Navy অন্য বছরগুলোর মতো  আয়োজন করেছিল THINQ2025 national level quiz competition.আমাদের ছাত্রীদের 3টি দল এই onl...
06/02/2026

The Indian Navy অন্য বছরগুলোর মতো আয়োজন করেছিল THINQ2025 national level quiz competition.
আমাদের ছাত্রীদের 3টি দল এই online কুইজে অংশগ্রহন করে |একটি দল 2nd second round অবধি গেছে |
পড়াশোনার ফাঁকে ছাত্রীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহন বিদ্যালয়কে গৌরবান্বিত করে।

'এই সময়' পত্রিকা 'বাংলায় সেরা' শিরোনামে আয়োজন করে স্কুলস্তরে একটি Aptitude Test .আমাদের স্কুলকে নির্বাচন করেছে তারা |পড়া...
06/02/2026

'এই সময়' পত্রিকা 'বাংলায় সেরা' শিরোনামে আয়োজন করে স্কুলস্তরে একটি Aptitude Test .আমাদের স্কুলকে নির্বাচন করেছে তারা |
পড়াশোনার অবকাশে পঞ্চম থেকে দশম শ্রেণির ছাত্রীদের এই অংশগ্রহণ বুঝিয়ে দেয় শুধু পড়াশোনাতেই নয় আমাদের ছাত্রীরা সবেতেই আগুয়ান |

Address

Nish*t Sen Sarani; Baidyabati ;Hooghly
Baidyabati
712222

Alerts

Be the first to know and let us send you an email when Baidyabati Charushila Bose Balika Vidyalaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category