Champdani Nibaran Mukhopadhyay Vidyamandir

Champdani Nibaran Mukhopadhyay Vidyamandir It's the page of the school CHAMPDANI NIVARAN MUKHOPADHYAY VIDHYAMANDIR. Here you can ask anything a Contact the school accocietion for any quarry

10/05/2024
22/03/2024

. আমদের বিদ্যালয়ের ছাত্র পরিতোষ ধোলে তার পুরুলিয়া ভ্রমণ খুবই সুন্দরভাবে উপস্থাপনা করেছেন সেটাই সবার সামনে তুলে ধরা হলো,পরিতোষ তুমি আরো অনেক উঁচু জায়গায় পৌঁছও,সবার মুখ উজ্জ্বল করো।

পুরুলিয়া ভ্রমণ

“পলাশের কুঁড়ি
এক রাত্রে বর্ণবহ্নি জ্বালিল সমস্ত বনজুড়ি”
— রবীন্দ্রনাথ ঠাকুর

পলাশের “আগুনবরণ” রূপের হাতছানিকে উপেক্ষা করতে না পেরে নাগরিক জীবনের ব্যস্ততা ও যান্ত্রিকতাকে ছেড়ে ছুটে চলে এলাম বঙ্গজননীর কোলের এক “শান্তির নীড়” চিরসু্ন্দরী পুরুলিয়ায়। যদিও এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার পুরুলিয়ার সতেজতা ও সজীবতাকে আলিঙ্গন করার সৌভাগ্য হয়েছে। যাওয়ার ইচ্ছা অনেকদিন ধরেই সুপ্ত ছিল, অপেক্ষা শুধু পলাশ ফোটার...। তো যেমন ভাবা তেমন কাজ। বাবা, মা, কাকা আর আমি চারজন বেড়িয়ে পড়লাম আমাদের ছোট্ট রথ নিয়ে গত মঙ্গলবার ১৯শে মার্চ ভোর পাঁচটায়।রথের সারথী আমার বাবাই। ক্রমে সদ্য উদিত সূর্যদেবের নব বিকিরিত সোনালী আলো পথ দেখিয়ে নিয়ে যেতে থাকলো আমাদের।
ঘড়ির কাঁটায় যখন প্রায় ৮টা পাকস্থলী ক্রমশ উদ্বিগ্ন হয়ে উঠল – জানান দিলো যে জলখাবারের সময় আগত। কিন্তু অত সকালে সচরাচর বাঙালীর জলখাবার লুচি-তরকারির দেখা মিলল না কেবল “চা” এবং “আলুর চপ” ছাড়া। তাই রথ এগোতেই থাকল। অবশেষে প্রায় ন’টা নাগাদ আলুর চপ আর মুড়ি দিয়েই পাকস্থলীর আন্দোলন থামানো গেল। আবার ছুটে চলল গাড়ি দুধারের নির্জন বনানীকে সঙ্গী করে.....।
এবার এলো বহু প্রতীক্ষিত সেই ছোটনাগপুর মালভূমির অংশ ----- “পুরুলিয়া”। দুধারে কেবল পলাশ ফুলের গাছ ,, যতদূর তাকানো যায় কেবলই মনে হয় --- “নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগল”...। পলাশের রক্তিম আভায় চতুর্দিক যেন লাল হয়ে উঠেছে। মাঝখান দিয়ে চলে গিয়েছে আঁকাবাঁকা ঢেউ খেলানো পথ যার সৌন্দর্যের বর্ণনা কয়েকটি লাইনের মাধ্যমে ব্যক্ত করা সম্ভব নয়। মাটিতে পড়ে থাকা পলাশ ফুলের চাদর প্রকৃতির শোভাকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
যাই হোক,, অবশেষে বেলা সাড়ে এগারোটা নাগাদ পৌঁছালাম পুরুলিয়ার “বাঘমুন্ডি” অঞ্চলে “জ্যোতি গেস্ট হাউস” অর্থাৎ বাড়িতে ( না না নিজের বাড়ি বা কোন আত্মীয়ের বাড়িতে নয়, বহুবার যাওয়ার জন্য নিজের বাড়ির মতোই হয়ে গিয়েছে... )। পাখি পাহাড়ের পাদদেশে অবস্থিত এই গেস্ট হাউসটির বারান্দায় বসে সামনাসামনি পাহাড় দেখার আনন্দের তুলনা হয় না ( কোনো প্রোমোশন করছি না , প্রথম থেকে যতবারই গেছি ওখানেই উঠেছি , শুধু পাহাড় নয় , ওই বাড়ির মানুষগুলোর ব্যবহার আপনাকে আপ্লুত করবেই )। স্নান-টান সেরে ওখানেই বাঙালীর অতি পরিচিত খাদ্যবস্তু --- ভাত, ডাল, আলুপোস্ত, উচ্ছে-আলু ভাজা, চাটনি আর পাঁপড় দিয়ে মধ্যাহ্নভোজন সারা হল। তারপর একটু ভাতঘুম দিয়েই প্রায় বিকেল তিনটে নাগাদ বেড়িয়ে পড়লাম “খয়রাবেড়া ড্যাম” , “মার্বেল লেক” , “চরিদা গ্রাম” -এর উদ্দেশ্যে।
পাহাড়ের গা বেয়ে বেয়ে ক্রমশ এগিয়ে যেতে থাকলাম আমরা। কী অপূর্ব পাহাড়ী গাছপালা , পাহাড়ী মানুষদের ঘরবাড়ি , ছোটদের প্রাইমারী স্কুল , আবার মাঝে মাঝে ফাঁকা খেলার মাঠ — মন জয় করতে বাধ্য।
এখানে একটা জিনিস খেয়াল করার মতো — পাহাড়ী মানুষদের নান্দনিকতাবোধ। তাদের বাড়ির দেওয়ালে আঁকা বিবিধ কারুকার্য তাদের মনের এই নান্দনিকতার পরিচয় দেয় যা আমাদের মতো তথাকথিত ‘শহুরে’-‘শিক্ষিত’-‘সভ্য’ মানুষদের মধ্যে প্রায় নেইই।
দুধারের পরিবেশকে সঙ্গী করে এগিয়ে চললাম সামনের দিকে। লক্ষ্য করলাম আকাশে ঘন কালো মেঘের সঞ্চার হয়েছে। মনকে মেঘের সঙ্গী করে ‘দিকদিগন্তের পানে’ ছুটে চললাম আমরা। ঘন কালো মেঘ আর সুউচ্চ উদ্ভিদের সবুজ চূড়ার মিলনরেখা এই সৌন্দর্যকে এক অন্য মাত্রায় উন্নীত করেছিল। হঠাৎ ঝোড়ো হাওয়া শুরু হল, সঙ্গে বৃষ্টি। মনে হল যেন পাহাড়, তার কোলে বেড়াতে আসা অতিথিদের স্বাগত জানাতে বড়ো উত্তেজিত ও ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। হিল্লোলিত পাতার কলরবের দ্বারা প্রকৃতি মা যেন তার বহুদিনের অদেখা সন্তানদের আলিঙ্গন করতে চাইছে। তবে প্রকৃতির এই উন্মত্ততা দেখে মনে কিঞ্চিত ভয়েরও সঞ্চার হয়েছিল। প্রকৃতি মায়ের ভালোবাসাকে আঁকড়ে ধরে শেষমেশ পৌঁছালাম খয়রাবেড়া ড্যামে। বিশেষ পাওয়া হিসেবে একটা ময়ূরের দেখা পেয়েছিলাম। গোধূলি বেলায় এই ড্যামের সৌন্দর্য বর্ণনাতীত। সেখান থেকে এবার গেস্ট হাউসে ফেরার পালা। খয়রাবেড়া ড্যাম থেকে চরিদা গ্রাম হয়ে ফিরলাম আমরা। বলে রাখি, চরিদা গ্রামে ছৌ নাচের মুখোশ তৈরি হয়, এশিয়ার মধ্যে এই একটি মাত্র স্থানেই ছৌ মুখোশ তৈরি হয়।

পরের দিন সকাল। ২০শে মার্চ ২০২৪।
সকাল হয়নি তখনো। ভোর ৫:৩০ তখন। অযোধ্যা পাহাড়ের গা কেটে তৈরি রাস্তা দিয়ে এগোচ্ছে আমাদের রথ। গন্তব্যস্থল — আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনী জলপ্রপাত, তুর্গা জলপ্রপাত। আপার ড্যাম থেকে সূর্যোদয় দেখার বাসনা নিয়ে গেলেও বিষন্ন প্রকৃতির কারণে তা তার সম্ভব হয়নি। যদিও আগের বার যখন গিয়েছিলাম, এই সূর্যোদয়ের সাক্ষী হতে পেরেছিলাম আমরা। যাই হোক, গত রাত্রে বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো যেন আরও সতেজ হয়ে উঠেছিল। আর যেটা সবচেয়ে ভালো লাগে অত ভোরে বেরোনোর কারণে আমাদের সাথে দ্বিতীয় কোন ট্যুরিস্ট দল নেই। তাই কোনরূপ কোলাহলও নেই। প্রকৃতির সৌন্দর্যের রস নিজের মত করে আস্বাদন করার সুবর্ণ সুযোগ এটা। বৃষ্টি ভেজা সতেজ পরিবেশের গন্ধ মনকে নাড়া দিয়ে যাবে। বনানী পরিবেষ্টিত পাহাড়ের কোলে কেবল চারজন মানুষ... আর কেউ নেই তখন ... কেবল নিস্তব্দতা... শুধু পাখির ডাক... আর প্রকৃতি মায়ের সাথে তার সন্তানদের নিবিড় কথপোকথন........
বৃহৎ পরিবেশের কিছু অংশকে ক্যামেরাবন্দি আর তার চেয়ে আরও বেশী স্মৃতিকে হৃদয়ের মণিকোঠায় বহন করে ফিরে এলাম আমাদের গেস্ট হাউসে।
এবারে পাখি পাহাড়ে আর যাইনি। কারণ মেঘাচ্ছন্ন প্রকৃতি আবার বিষন্ন হয়ে পড়ল। তাই তাকে আর বিরক্ত করা ঠিক হবে না। গত বার গিয়েছিলাম ওখানে। কোন অজানা শিল্পীর হাতের জাদুতে খোদাই করা বিভিন্ন পাখির ছবি আঁকা আছে সেখানে। জানি না কে এঁকেছে? কেন এঁকেছে? পাহাড়কেও আর এই নিয়ে প্রশ্ন করা হয়নি কখনো।
পুরুলিয়ার সব জায়গায় যাওয়া হয়নি আর। ভবিষ্যতের জন্য তুলে রেখেছি। সেই টানেই যাবো আবার। ঠিক করা হল ওই দিনই মধ্যাহ্নভোজন সেরে বাড়ির পথে রওনা হবো। তাছাড়া বৃষ্টি বাড়ার সঙ্গে ঠান্ডাটাও সমান্তর প্রগতিতে বাড়ছে। মধ্যাহ্ন ভোজে ছিলো — ভাত, ডাল, তরকারি, আলুভাজা, ডিমভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। অবশেষে বেড়োলাম এক বাড়ি ছেড়ে আরেক বাড়ির উদ্দেশ্যে, প্রকৃতি মায়ের কোল ছেড়ে বহুদূরে... কথা দিলাম ‘আবার আসবো মা’...
“তুমি মিশেছ মোর দেহের সনে
তুমি মিলেছ মোর প্রাণে মনে
তোমার ওই শ্যামলবরণ কোমল মূর্তি মর্মে গাঁথা।”

✍️ পরিতোষ ধোলে। বৈদ্যবাটী
২১/০৩/২০২৪

প্রকাশ হয়ে গেলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন!!
13/02/2024

প্রকাশ হয়ে গেলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন!!

01/02/2024

আগামীকাল অর্থাৎ ২.১.২০২৪ থেকে আগামী ১৩.১.২০২৪ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা। বিদ্যালয়ের তরফ থেকে সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। ভালো ভাবে মন দিয়ে পরীক্ষা দাও এবং পরিবার সহ গোটা এলাকার মুখ উজ্জ্বল করো।

আমাদের সকলের প্রিয় স্যার অভিজিৎ বাবু আজ শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করে তার শিক্ষক জীবনের অধ্যায় শেষ করলেন। অবসরের প...
30/11/2023

আমাদের সকলের প্রিয় স্যার অভিজিৎ বাবু আজ শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করে তার শিক্ষক জীবনের অধ্যায় শেষ করলেন। অবসরের পরবর্তী জীবনের জন্য আপনাকে জানাই প্রীতি ও শুভেচ্ছা।

Wish you a pleasant “NATIONAL YOUTH DAY” on the occassion of Swami Vivekananda Jayanthi.
12/01/2023

Wish you a pleasant “NATIONAL YOUTH DAY” on the occassion of Swami Vivekananda Jayanthi.

উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী 2022-23 একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষার রুটিন।
10/01/2023

উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী 2022-23 একাদশ শ্রেণীর বাৎসরিক পরীক্ষার রুটিন।

উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী আগামী 14ই মার্চ থেকে 27এ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষা হবে।পর্ষদ নির্দে...
10/01/2023

উচ্চশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী আগামী 14ই মার্চ থেকে 27এ মার্চ পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা পরীক্ষা হবে।
পর্ষদ নির্দেশ অনুযায়ী এইবার পরীক্ষা “হোম সেন্টার” এ হবে নাহ তোমাদের কাছাকাছি যে সেন্টারে সিট পরবে সেখানে গিয়েই সময়মতো পরীক্ষাগুলো দিতে হবে।

এইবছরের আমাদের বিদ্যালয়ের সহ সকল বিদ্যালয়ের উচ্চমাধ্যমিক শিক্ষর্থীরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও আর আমাদের মুখ উজ্জ্বল করো।।

এক নজরে ২০২৩ শিক্ষাবর্ষের ছুটির তালিকা।
26/12/2022

এক নজরে ২০২৩ শিক্ষাবর্ষের ছুটির তালিকা।

04/11/2022

চাঁপদানি নিবারণ মুখোপাধ্যায় বিদ্যামন্দির

Notice

এতদ্বারা সকলকে জানানো হচ্ছে যে আগামী শিক্ষাবর্ষের জন্য (২০২৩) পঞ্চম শ্রেণী হতে নবম শ্রেণীর ভর্তির জন্য আবেদন ফর্ম বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া শুরু হয়েছে। আগে এলে আগে ভর্তির সুযোগের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। যারা ভর্তি হতে চায় তাদের বিদ্যালয়ের অফিস থেকে ফর্ম সংগ্রহের জন্য বলা হচ্ছে।
প্রধান শিক্ষক।
04.11.2022

16/10/2022

আগামী কাল ইং 17.10.2022 তারিখে বিদ্যালয়ের আসু প্রয়োজনে বিদ্যালয় খোলা থাকবে সকাল 11:30মি: হতে 1:30মি: পর্যন্ত। ছাত্র ছাত্রীদের যদি বিশেষ প্রয়োজন থাকে তাহলে তারা বিদ্যালয়ে এসে যোগাযোগ করতে পারে।


আদেসানুশারে
প্রধান শিক্ষক।

গতকাল বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে “নির্মল বিদ্যালয় পাক্ষিক” পালনের কিছু ছবি🍂🌿
24/09/2022

গতকাল বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে “নির্মল বিদ্যালয় পাক্ষিক” পালনের কিছু ছবি🍂🌿

Address

Baidyabati

Opening Hours

Monday 10:30am - 4:30pm
Tuesday 10:30am - 4:30pm
Wednesday 10:30am - 4:30pm
Thursday 10:30am - 4:30pm
Friday 10:30am - 4:30pm
Saturday 10:30am - 1:30pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Champdani Nibaran Mukhopadhyay Vidyamandir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share