14/08/2026
📢 বেনালী থেকে বগুলা—নতুন রাস্তা তৈরির উদ্যোগ !
দীর্ঘদিনের দাবি ও দুর্ভোগের অবসান ঘটাতে হাঁসখালি থানার বেলানি থেকে বগুলা পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার নতুন রাস্তা নির্মাণে ১১ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে।
এই রাস্তা তৈরি হলে বেলানি, বগুলা, মিলননগর-সহ বিস্তীর্ণ এলাকার মানুষের যাতায়াত অনেক সহজ হবে। কৃষক ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচলেও বড় সুবিধা মিলবে।
দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার পর অবশেষে রাস্তা নির্মাণের উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আশার আলো। 🚧❤️
উন্নত যোগাযোগ, সহজ যাতায়াত—এটাই এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা। ❤️❤️