Design For Dawah

Design For Dawah সফল হতে চাই, হতে চাই দামি।

আল্লাহর হুকুম না মেনে, সুন্নাহর অনুসরণ না করে, দীনের পথে না চলে। কখনও তো হওয়া যায় না সম্মানী।

16/07/2025

বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন,
তুমি ছাড়া কে বলো করে দেবে দূর!

এক সময় ছিল—মায়েরা ফজরের পর সন্তানকে কোলে নিয়ে সূরা ইয়াসিন পড়তেন।সন্ধ্যায় সূরা ওয়াকিয়া।রাতে ঘুমানোর আগে সূরা মুলক।আর আজ?স...
14/07/2025

এক সময় ছিল—
মায়েরা ফজরের পর সন্তানকে কোলে নিয়ে সূরা ইয়াসিন পড়তেন।
সন্ধ্যায় সূরা ওয়াকিয়া।
রাতে ঘুমানোর আগে সূরা মুলক।

আর আজ?
সকালেও মা ঘুমায়।
সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মা টিভি, নাটক, সিনেমা আর সোশ্যাল মিডিয়ায়।
কোলে থাকা শিশু দুধ পান করে, মা তখন পর-পুরুষ দেখে সিনেমার দৃশ্যে।

হে মা! বলো—
এভাবে রেখে তোমার সন্তান জোনায়েদ বাগদাদী হবে কীভাবে?
কিভাবে হবে আব্দুল কাদের জিলানী?

মা-ই সন্তানের প্রথম মাদ্রাসা। এই দায়িত্ব ভুলে গেলে ঘরে দ্বীন আসমান থেকে নেমে আসবে না।‌ তুমি যা শিখাবে, সন্তান তাই শিখবে।

Umayer Kobbadi হাফি.

09/07/2025

Allah can change things in a moment. Keep praying and never stop believing.✍️

Qadr:If it is meant for you, it will find you.Sabr:What is written to be yours, is already yours.Tawakkul:If something i...
08/07/2025

Qadr:
If it is meant for you, it will find you.

Sabr:
What is written to be yours, is already yours.

Tawakkul:
If something is destined for you, never in a million years will it be for somebody else.

Trust Allah 📌

06/07/2025

ইয়া রব, তুমি ছাড়া আমার কেউ নাই। কত জায়গায় হাত পেতেছি—কখনও শান্তি, কখনও-বা সম্পদ—খালি হাতেই ফিরেছি। কিন্তু তোমার কাছে যখন যা চেয়েছি, পেয়েছি। তবু কেন তোমাকে ভুলে যাই, এর জন্য নিজেকে শাস্তিও দিয়েছি। তুমি আমার উপর অভিমান করো না, মাওলা। নাদান আর আহাম্মক ভেবে মাফ করে দিও।

05/07/2025

Without you I'm incomplete.🥺❤️‍🩹

03/07/2025

একজন রিযিকের আধিক‍্যতা চাইলো, তার ইনকাম বেড়ে গেলো। গাড়ি কিনলো, বাড়ি করলো। কিন্তু সেই সাথে যুক্ত হলো নতুন নতুন খরচ। মেডিকেল চেকআপ, ৮/১০ টা ক্রেডিট কার্ডের বিল, বড় বড় ক্লাবের মেম্বারশীপ ফী। বোনাস হিসেবে আছে আরও নানা দুশ্চিন্তা আর অশান্তি।

আরেকজন রিযিকের বারাকাহ চাইলো। তার চাকরীটা চলে গেলো। একজন আলিমকে হতাশ হয়ে প্রশ্ন করাতে জবাব দিলেন, হারাম ইনকামের চাকরী চলে যাওয়াটাই দুআ কবুলের প্রথম ধাপ।

ছোট খাট আরেকটা চাকরী পেলেও ইনকাম আগের চেয়ে অর্ধেক। আয় কমলেও সেই সাথে সংকুচিত হতে থাকলো ব‍্যয়ও। দিন শেষে তার কোন সেভিংস থাকছে না, কিন্তু নতুন করে তার কোন লোনও যোগ হয় না।
এই তো সেদিন ডাক্তার তার ঘুম আর প্রেসারের ঔষধের ডোজ কমিয়ে দিলেন। ঘুম এখন যদি নিয়মিত হয়, ঔষধ খাবেনই বা কেন।

রিযিকের বারাকাহ এক অদ্ভুত রহমত। আধিক‍্যতা ছাড়াই যা পাওয়া সম্ভব। আল্লাহ! আপনি যা রিযিক দিবেন তাতে সন্তুষ্ট বানিয়ে দিন। এবং তাতে বরকত নাযিল করুন।

~ Rizwanul Kabir

your children will do what you do! Children's are like a mirror,  what they see and hear they do. Be a good reflection t...
01/07/2025

your children will do what you do! Children's are like a mirror, what they see and hear they do. Be a good reflection them.🤍

Insha الله We learn together.🤍
01/07/2025

Insha الله We learn together.🤍

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানি...
01/07/2025

(একটি ছেলেকে বলা এক বাবার হৃদয়ছোঁয়া কথা)

🤵‍♂️ বাবা ছেলেকে বললেন:

> “আগে নতুন বউকে গরুর গাড়ি নয়, পালকিতে করে আনা হতো — জানিস কেন?
যাতে সবাই বুঝে নেয়, একজন রাজরানিকে আনা হচ্ছে, সাধারণ কাউকে নয়।
পালকি থেকে নামার পরেও সে যেন সারাজীবন এই সম্মানেই থাকে —
এটা তোর দায়িত্ব।”

👰‍♀️ “তুই জানিস, নতুন বউ পালকিতে উঠে কী করে?
সে কাঁদে।

কার জন্য কাঁদে?
শুধু ফেলে আসা মা-বাবার জন্য না,
সে কাঁদে অজানা ভবিষ্যতের ভয়ে।

তোর কাজ হলো —
এই কান্নাই তার জীবনের শেষ কান্না হয়, সেটা নিশ্চিত করা।”

😢 “এরপর সে কাঁদবে মাত্র দুইবার:
১️⃣ মা হওয়ার আনন্দে,
২️⃣ তুই মারা গেলে, তোর শোকে।

মাঝখানে যত দুঃখ আসবে,
তুই হবে তার চোখের অশ্রুমুছনো হাত।”

🗣️ “জানিস, বউ সবচেয়ে বেশি কষ্ট পায় কিসে?
স্বামীর খারাপ ব্যবহারে।

আমি খুব রাগী,
তবু কখনো তোর মায়ের সঙ্গে উঁচু গলায় কথা বলিনি।
বিয়ে মানে একটা মেয়ের জীবনের ভার নিজের কাঁধে তুলে নেওয়া।
এ দায়িত্ব ভুলে গেলে, সৃষ্টিকর্তার কাছে জবাবদিহি করতেই হবে।”

🙏 “আরেকটা কথা মনে রাখিস —
তোর বউয়ের মা-বাবাকে কখনো ‘শ্বশুর-শাশুড়ি’ বলিস না,
মা-বাবা বলিস।
তুই যেমন বলবি, তোর বউ তেমনই শিখবে।
ভালোবাসা শেখানো শুরু হয় নিজের ব্যবহার দিয়ে।”

⚖️ “সৃষ্টিকর্তা সবকিছু দেখেন।
তোর পাল্লায় তুই যা দিবি,
তিনি তাঁর পাল্লায় ঠিক তাই দিবেন।”

---

❤️‍🔥 বিয়ে মানে শুধু দু’জন মানুষের বন্ধন নয়,
এটা একে অপরের চোখের জল মুছে ফেলার চুক্তি।

📌 যদি বাবার এই উপদেশ ভালো লেগে থাকে,
শেয়ার করে ছড়িয়ে দিন — হয়তো কোনো এক ছেলের চোখ খুলে যাবে আজ।

30/06/2025

জীবনের কোনো কিছু নিয়ে কখনো হতাশ হবেন না। কখনো ভেঙ্গে পড়বেন না।নিজেকে ছোট করে কখনো দেখবেন না।আপনার চেষ্টার বাইরে যা ঘটছে, তা আপনার নিয়ন্ত্রণে ছিল না। আর যেটা আপনি না চাইলেও ঘটবে—তা আপনার কদরে (ভাগ্যে) আল্লাহ তা’আলা অবধারিত করে রেখেছেন।
তাই আফসোস নয়, তাওয়াক্কুল (ভরসা) হোক আপনার জীবনের পথচলা।

এমন একদিন ঠিকই আসবে আপনার জীবনে—
যেদিন আপনি সব বাধা-বিপত্তি পেরিয়ে পৌঁছে যাবেন সেই কাঙ্ক্ষিত সফলতার দরজায়। ইনশা আল্লাহ 💐
আর তখনই হৃদয় গভীরভাবে উপলব্ধি করবেন—
"আল্লাহর পরিকল্পনাই ছিল আপনার জন্য শ্রেষ্ঠ পরিকল্পনা!"

যে রব আপনার জন্য সবসময় উত্তমটি চান,ঠিক সেদিনই বুঝবেন—এই রব আপনার প্রকৃত অভিভাবক।

"حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ"🌸

MD Amir Hamza 🍂

Address

Bagnan
711312

Alerts

Be the first to know and let us send you an email when Design For Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share