Bagdah High School(H.S.)

Bagdah High School(H.S.) It is very popular school in this block. Many brilliant student pass out from here. We proud for Bagdah High School...............

10/08/2015

বাগদহ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, তোমরা স্কুলের ফটো, নিত্যনতুন খবর আমাদের মেসেজ করো, আমরা পোস্ট করব :)

10/08/2014

আজ রক্ষা বন্ধন বা রাখি পূর্নিমা।ভাই ও বোনের মধ্যকার অপূর্ব বন্ধন কে স্মরনীয় করে রাখার জন্য বিশেষ একটি দিন।রাখি নিয়ে ঘটে যাওয়া বিশেষ একটি ঘটনা বলি-

আলেক্সান্ডার ও রাজা পোরুস এর মধ্যকার ঘটনার কথা আমরা সবাই জানি।পাঠ্যবইয়ে আমরা পরেছিলাম যে পরাজিত হবার পরও রাজা পোরুস এর ব্যক্তিত্ব দেখে আলেক্সান্ডার তাকে তার রাজত্ব ফিরিয়ে দেন।
কিন্তু আমরা জানিনা যে রাজা পোরুস এর কারনেই তখনো জীবিত ছিলেন তিনি।বোন ভাইয়ের দীর্ঘায়ুর জন্যে প্রার্থনা করবে আর ভাই সারাজীবন বোনকে রক্ষার প্রতিজ্ঞা করবে,এমনটাই রাখির নিয়ম।যুদ্ধ শুরুর আগে আলেক্সান্ডার এর স্ত্রী রোশানক রাজা পোরুসকে একটি রাখিসুত্র পাঠান এবং তাকে অনুরোধ করেন যে তিনি যেন যুদ্ধক্ষেত্রে তার স্বামীর কোন ক্ষতি না করেন।হিন্দু এই বীর যোদ্ধা রাখির মর্যাদা পূর্নভাবে রক্ষা করেন।যুদ্ধক্ষেত্রে একবার আলেক্সান্ডারকে বধ করার সুযোগ পেলেও করেননি তিনি!
(তথ্যসূত্র-Indian cultures quarterly,volume 25)

রাখির এই দিনে অটুট হোক বন্ধন,দৃঢ় হোক আত্মার আত্মীয়তা,জেগে উঠুক মানবতা ও ভাতৃত্ববোধ।

সবাইকে রাখির শুভেচ্ছা
:) :) :) :) :) :) :) :) :)

30/05/2014

Ritun Secured 424 Marks from our School :)

রাজনীতিতে আসার আগে একসময় হতদরিদ্র মোদি চা বিক্রি করতেন।একসময়কার চা বিক্রেতা মোদিকে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আইয়...
17/05/2014

রাজনীতিতে আসার আগে একসময় হতদরিদ্র মোদি চা বিক্রি করতেন।একসময়কার চা বিক্রেতা মোদিকে ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আইয়ার একবার কটাক্ষ করে বলেছিলেন, "আমি কথা দিচ্ছি, নরেন্দ্র মোদি কখনোই দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। তবে এইআইসিসি এর বৈঠকে তিনি চা বিক্রি করতে চাইলে, তার জন্য একটা জায়গা আমি নিশ্চয় করে দেব।"
আইয়ারের কথাকে মিথ্যা প্রমাণিত করে সেই চা বিক্রেতা আজ সত্যিই ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেলেন!
কখনো কাউকে ছোট করতে নেই!

[ছবি:ভারত বিজয়ের ভাবী প্রধানমন্ত্রীর প্রথম প্রতিক্রিয়া] :)

08/04/2014

আজ রামনবমী অর্থাত্ রামের জন্মদিন নিয়ে এক্সক্লুসিভ পোষ্ট
শ্রীরামচন্দ্রেরজন্মতারিখ
সর্বসম্মতিক্রমেবরফযুগ পরবর্তী সময়কাল শুরু হয় আজ থেকে ১২০০০ বছর পূর্বে।বরফ গলার সাথে সাথে বিষুবীয় অঞ্চলে নদীর তীরবর্তী অঞ্চলগুলোতে;দক্ষিন ভারত,শ্রীলঙ্কা,আফ্রিকাতে সভ্যতার শুরু হয়।এরপর জনসংখ্যা বাড়তে থাকে এবং ফলস্বরুপ দক্ষিন থেকে উত্তরে মাইগ্রেশন শুরু হল।এই স্থানান্তর অনেক শতক ধরে এবং যখন তারা দক্ষিন ভারত থেকে হিমালয় অবধি পৌঁছাল তখন তারা দীর্ঘস্থায়ী সভ্যতা গড়ার একটি উপযুক্ত পরিবেশ পেল।এরপর একটা সময় যখন হিমালয় থেকে উদ্ভূত নদীসমূহও আস্তে আস্তে শুকিয়ে যেতে লাগল তখন লোকজন সেখান থেকে ক্রমে মধ্য এশিয়া ও ইউরোপের দিকে স্থানান্তরিত হতে লাগল।এ থেকে বোঝা যায় বর্তমান সভ্যতার বয়স মোটামুটি ১০০০০ বছরের মত।
এ পর্যন্ত পৃথিবীর যেটুকু ইতিহাস জানা যায় তা মূলত ভাষাতাত্ত্বিক বিবর্তন ও সাংস্কৃতিক জনশ্রুতির উপর ভিত্তি করেই লব্ধ।তবে গত ৪০ বছর ধরে বেশ কিছু নতুন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে যা বিভিন্ন ঘটনার সময়কাল বৈজ্ঞানিক ও নিঁখুত প্রণালীতে জানতে সহায়ক।যেমন-
১.কম্পিউটার ভিত্তিক প্ল্যনেটারিয়াম সফটওয়ারের মাধ্যমে বিভিন্ন গ্রন্থে একটি নির্দিষ্ট ঘটনা সংঘটনকালে দেয়া গ্রহসমূহের অবস্থান এর ভিত্তিতে তারিখ নির্ধারন।
২.রেডিওকার্বন ডেটিং এবং থার্মো লুমিনিসেন্স ডেটিং মেথড।
৩.হিউম্যান জিনোম স্টাডি।
৪.বায়োলজিকাল এবং কালচারাল এনথ্রোপলজি।
৫.জিওগ্রাফিক এন্ড জিওলজিকাল টুলস।
বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরী করা সায়েন্টিফিক রিসার্চ রিপোর্টস যেগুলো গত তিন থেকে চার দশকে তৈরী করা হয়েছে যা ব্যবহৃত হয়েছে বাল্মীকি রামায়নে উল্লেখিত নানা ঘটনার সময়কাল নির্ধারনে তার ফলাফল ছিল অভূতপুর্ব!
শ্রীরামচন্দ্রেরসমগ্র জীবনকাহিনী বর্নিত হয়েছে মহামুনি বাল্মীকি এর রামায়ন এ।তিনি অনেক বড় জ্ঞানী ছিলেন;এস্ট্রোনমি নিয়ে তার জ্ঞান এতই অসাধারন ছিল যে তিনি রামায়নে অধিকাংশ গুরুত্বপূর্ন ঘটনার সংঘটনকালে বিভিন্ন গ্রহ ও নক্ষত্রের অবস্থান নিঁখুতভাবে বর্ননা করে গিয়েছেন।একটি নির্দিষ্ট মূহুর্তে গ্রহ ও নক্ষত্রসমূহের নির্দিষ্ট অবস্থানকে বলা হয় Constellation এবং বলা রাখা ভাল যে একটি নির্দিষ্ট Constellation এর ২৫৬৯০ বছরের ভেতর দ্বিতীয় বার পুনারাবৃত্তি হয়না অর্থাত্ একটি নির্দিষ্ট দিনে সকল গ্রহ ও নক্ষত্রসমূহের নির্দিষ্ট যে অবস্থান ঠিক সেই অবস্থানটি ওইদিনের ২৫৬৯০ বছরের ভেতর আর আসেনা।
এইক্ষেত্রে প্ল্যনেটারিয়াম গোল্ড সফটওয়্যারটি হল এমন একটি সফটওয়্যার যাতে একটি নির্দিষ্ট Constellation ঢুকিয়ে দিলে ওই Constellation টি কোন তারিখে ছিল তা নির্নীত হয়।
বাল্মীকি রামায়ন এর বালাখন্ড এর ১.১৮.৮-১০ এ তাঁর জন্মের বর্ননা দেয়া হয়েছে যেখানে তাঁর জন্মদিনে গ্রহসমূহের অবস্থান দেয়া হয়েছে এভাবে-
১.সৃর্য মেষ এ(Sun in Aries) ২.শনি তুলাতে(Saturn in Libra) ৩.বৃহস্পতি কর্কট এ(Jupiter in Cancer) ৪.বুধ মীন এ(Venus in pisces) ৫.মঙ্গল মকর এ(Mars in capricorn) ৬.চান্দ্রমাস চৈত্র ৭.শুক্লপক্ষের নয় তারিখ ৮.লগ্ন ছিল কর্কট ৯.চন্দ্র ছিল পুনর্বসু নামক তারার নিকটবর্তী(আধুনিক বিজ্ঞানে এই তারাকে বলা হয় Pollux)
এই তথ্যগুলোকে প্ল্যনেটারিয়াম গোল্ড সফটওয়ারে দেয়া হয় এবং দেখা গেল এই Zodiac constellation টি ঘটেছিল খ্রিষ্টপূর্ব ৫১১৪ খ্রিষ্টাব্দের ১০ ই জানুয়ারী তে যখন সময় ছিল বেলা ১২টা থেকে ১টা!এবং প্রকৃতপক্ষে সমগ্র ভারতে পন্জিকা অনুযায়ী এই সময়টিতেই রামনবমী পালিত হয়।
এইভাবেই I-SERVE(Institute of scientific research on veda) এর গবেষকরা বের করেন শ্রীরামচন্দ্রেরজন্মতারিখ ও ক্ষন।এছাড়াও তাঁরা রামচন্দ্রের বনবাস গমনের দিন এবং তাঁর রাজ্য প্রত্যাবর্তনের দিনতারিখ ও নির্ধারন করতে সক্ষম হন তাঁরা।
ধন্যবাদ I-SERVE কে তাদের যুগান্তকারী এই অবদানের জন্য।শ্রীরামচন্দ্রের ৭১২৭ তম জন্মদিনে সবাইকে আবারো শুভেচ্ছা জানাচ্ছি।
জয় শ্রীরাম!
By-Niloy Arya

ঋগবেদ ১.১১৩.৬"একজন জ্ঞানের উচ্চ পথে(ব্রাক্ষ্মন) ,অপরজন বীরত্বের গৌরবে(ক্ষত্রিয়) , একজন তার নির্দিষ্ট লক্ষ্যে(পেশাভিত্তিক...
26/01/2014

ঋগবেদ ১.১১৩.৬
"একজন জ্ঞানের উচ্চ পথে(ব্রাক্ষ্মন) ,অপরজন বীরত্বের গৌরবে(ক্ষত্রিয়) , একজন তার নির্দিষ্ট লক্ষ্যে(পেশাভিত্তিক), আরেকজন সেবার পরিশ্রমে(শূদ্র)। সকলেই তার ইচ্ছামাফিক পেশায়,সকলের জন্যই ঈশ্বর জাগ্রত।

Read full article http://agniveerinbanla.com/ctsm.html

Happy Republic Day,Sorry for Late
26/01/2014

Happy Republic Day,

Sorry for Late

শ্রীরামচন্দ্র; শুধু গল্প নয়,এক ঐতিহাসিক সত্যপর্ব ২(প্রথম পর্ব পড়ুন এখানেhttps://www.facebook.com/photo.php?fbid=597965...
06/12/2013

শ্রীরামচন্দ্র; শুধু গল্প নয়,এক ঐতিহাসিক সত্য
পর্ব ২
(প্রথম পর্ব পড়ুন এখানে
https://www.facebook.com/photo.php?fbid=597965316925937&set=a.398289173560220.100149.265450886844050&type=1&theater )
চীনে রামায়ন
চীনে রামায়নের বিভিন্ন ঘটনা নিয়ে রচিত জাতক কাহিনীর এক বিশাল সংগ্রহ রয়েছে যা বিখ্যাত চৈনিক ঐতিহাসিক কাং সেং হুয়া কর্তৃক সংগৃহীত হয়েছিল।এছাড়া ৭৪২ খ্রিষ্টাব্দকালীন সময়ে লিখিত একটি বইয়ে রামের বনবাসে রাজা দশরথের অপরিসীম দুঃখের বর্ননা করা হয়েছে।এছাড়া আরেকজন বিখ্যাত চৈনিক ঐতিহাসিক হিস ই চি কর্তৃক লিখিত উপন্যাস যার নাম 'কপি'।
কপি শব্দের অর্থ বানর যা রামায়নে হনুমান অংশের বর্ননা করেছে।
শ্রীলংকায় রামায়ন
শ্রীলংকায় খ্রিস্টীয় ষষ্ঠশতককালে রাজত্ব করা নরেশ কুমার ধাতুসেনা 'জনকীহরন' নামক গ্রন্থ রচনা করেন যা শ্রীলংকায় প্রাপ্ত সবচেয়ে প্রাচীন সংস্কৃত গ্রন্থ যা সীতা অপহরনের বৃত্তান্ত বর্ননা করে।একইভাবে সি.ডন.বোস্টিয়ান এবং জন ডি সিলভা রামায়নের ঘটনাভিত্তিক বই রচনা করেন।এখনো পর্যন্ত সেখানের অধিকাংশ লোক ই শ্রীরাম ও সীতাদেবীকে উচ্চ মর্যাদার সাথে দেখে।
কম্বোডিয়ায় রামায়ন
কম্বোডিয়ায় খেমার অঞ্চলে অনেক পাথরে খোদাই করা লিপি দিয়ে লিখিত গল্প ও চিত্র পাওয়া যায় যাতে রামায়নের বিভিন্ন ঘটনা বর্নিত হয়েছে।খেমার ডাইনাস্টির সময়ে নির্মিত প্রচুর মন্দিরের দেয়াল খোদাই করা আছে রামায়ন এবং মহাভারতের বিভিন্ন কাহিনী!
চলবে..

• একুশ শতকের উদ্ভাবন টোনোস্কোপ(Tonoscope) এ তৈরী হল হাজার বছরের পুরনো বৈদিক সংকেত "ওঁ"!!!ছবিটি দেখে চিনতে পারছেন তো?একটি...
06/12/2013

• একুশ শতকের উদ্ভাবন টোনোস্কোপ(Tonoscope) এ তৈরী হল হাজার বছরের পুরনো বৈদিক সংকেত "ওঁ"!!!
ছবিটি দেখে চিনতে পারছেন তো?একটি বৃত্তের ভেতর কয়েকটি ক্রিসেনট্রিক আকারের গঠন সম্বলিত রেখাসমষ্টি হিন্দুধর্মে যন্ত্র মন্ডল বা শ্রীচক্র নামে খ্যত।এ চিহ্নটি সকলের কাছেই পবিত্র বলে গৃহীত।বৈষ্ণবরা একে শ্রীগোবিন্দের বৈকুন্ঠের আকৃতি হিসেবেও বিশ্বাস করে!
কিন্তু আসলে কি তাই?
সুইস বিজ্ঞানী Dr. Hans Jenny, যিনি আকার গঠন বিদ্যা(Cymatics) জগতের একজন পথিকৃত হিসেবে স্বীকৃত,তিনি আজীবন শব্দসমূহের প্রতিচ্ছবি নিয়ে গবেষনা করেছেন।তিনি টোনোস্কোপ(Tonoscope) নামক এক যন্ত্র আবিস্কার করেন যার মধ্য দিয়ে শব্দ প্রবেশ করালে তার একটি ছবি তৈরী হয়।
তিনি টোনোস্কোপ এর ভেতর দিয়ে শুদ্ধ উচ্চারন এ ওঁ ধ্বনি প্রবেশ করান এবং যে ছবিটি পান তা হল যন্ত্র মন্ডল বা শ্রীচক্র এর ছবি!
অলৌকিক ক্ষমতাবলেই বৈদিক ঋষিগন ওঁ ধ্বনির প্রতিচ্ছবি আঁকতে সক্ষম হয়েছিলেন যা আধুনিক বিজ্ঞানের কৃপায় আমরা আজ জানতে সক্ষম হয়েছি।

04/11/2013

India Reaching out in Mars . Click

19/10/2013

পূর্ব ভারতের নামকরা একটি বিশ্ববিদ্যালয় 'লাভ' অর্থাৎ প্রেম-ভালবাসার ওপর একটি কোর্স চালু করছে।
কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় জানুয়ারি মাস থেকে সমাজবিজ্ঞান বিভাগে ৫০ নম্বরের এই কোর্সটি চালু করছে।
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, ভারতে বা অন্য কোথাও কোন বিশ্ববিদ্যালয়ে প্রেমের ওপর কোন অ্যাকাডেমিক কোর্স রয়েছে কিনা তা জানা নেই।

"একটি চারাগাছকে বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব, একটি শিশুকে শিক্ষা দেওয়াও তোমার পক্ষে ততটুকু সম্ভব, তাহার বেশী নয়। তুমি...
19/10/2013

"একটি চারাগাছকে বাড়ানো তোমার পক্ষে যতটুকু সম্ভব, একটি শিশুকে শিক্ষা দেওয়াও তোমার পক্ষে ততটুকু সম্ভব, তাহার বেশী নয়। তুমি যেটুকু করিতে পারো, তাহার সবটাই 'নেতি'র দিকে- তুমি শুধু তাহাকে সাহায্য করিতে পারো। শিক্ষা ভিতর থেকে বিকশিত হয়। নিজের প্রকৃতিকে শিশু বিকশিত করিতে থাকে; তুমি কেবল বাধাগুলি অপসারিত করিতে পার।"- স্বামী বিবেকানন্দ
কৃতঞ্জতা
*. বেলুড় মঠ
*. রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন ,ব্যারাকপুর
*. উদ্ধোধন কার্য্যালয়

Address

Village+Post Office+Police Station-Bagdah, Dist-North 24 Parganas
Bagdaha
743232

Telephone

+9103215263276

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagdah High School(H.S.) posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share