05/06/2026
আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে 'চৌগাছা মডেল একাডেমী' আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় উন্মেষ নার্সারি ও কেজি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী সমৃদ্ধি চক্রবর্তী প্রথম স্থান অধিকার করেছে। এছাড়া কুইজ প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বেশিরভাগ উত্তর দিতে সক্ষম হয়েছে। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং কুইজের কৃতি ছাত্র-ছাত্রী সেই সঙ্গে চ্যাম্পিয়ন গার্ল সমৃদ্ধির জন্য রইল আশীর্বাদ ও ভালোবাসা