Sannia Atghara - Purba Dr. Zakir Hossain Shiksha Niketan High School.

  • Home
  • India
  • Baduria
  • Sannia Atghara - Purba Dr. Zakir Hossain Shiksha Niketan High School.

Sannia Atghara - Purba Dr. Zakir Hossain Shiksha Niketan High School. শিক্ষাই জাতির মেরুদন্ড... It is a Govt. aided madhyamik high school

15/08/2023
5th June (High School) & 7th June (Primary School) থেকে স্কুল খুলবে।
30/05/2023

5th June (High School) & 7th June (Primary School) থেকে স্কুল খুলবে।

*বিভিন্ন স্কলারশিপের link,* 👇*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য ত্রিশটি স্কলারশিপের নাম এবং আবেদন/যোগাযোগ ...
26/05/2023

*বিভিন্ন স্কলারশিপের link,* 👇

*মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য ত্রিশটি স্কলারশিপের নাম এবং আবেদন/যোগাযোগ করার লিংক দিলাম। আশা করছি, কিছুটা হলেও, ছাত্র-ছাত্রীদের এগুলো কাজে আসবে 😗
**ছাত্র-ছাত্রীদের স্বার্থে প্রচারিত*

1. নবান্ন স্কলারশিপ => http://bit.ly/nabanna19

2. স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) => http://bit.ly/wbsvmcm

3. SC, ST, OBC স্কলারশিপ (OASIS) => http://bit.ly/wboasis

4. মেরিটকাম মেন্স স্কলারশিপ (সংখ্যালঘুদের জন্য) => http://bit.ly/wbmdfcsvmcm

5. কন্যাশ্রী প্রকল্প => http://bit.ly/kanyashreeK3

6. পারম্পরিক স্কলারশিপ => http://bit.ly/paramparik

7. অনন্ত মেরিট স্কলারশিপ => http://bit.ly/anantascl

8. GP বিড়লা স্কলারশিপ => http://bit.ly/gpbirla

9. প্রিয়ংবদা বিড়লা স্কলারশিপ => http://bit.ly/wbpriyamvada

10. জগদীশচন্দ্র বোস স্কলারশিপ => http://bit.ly/wbjbnsts

11. আলো স্কলারশিপ => http://bit.ly/2x77lES

12. সীতারাম জিন্দাল স্কলারশিপ => http://bit.ly/jindalslrp

13. KC মাহীন্দ্রা স্কলারশিপ => http://bit.ly/2WW6wxX

14. FAEA স্কলারশিপ => http://bit.ly/2Xr5zNQ

15. Kind Circle স্কলারশিপ => http://bit.ly/2WW2vEU

16. Kind Scholarship for Young Women => http://bit.ly/2XukA18

17. HDFC ব্যাঙ্ক ECSS স্কলারশিপ => http://bit.ly/2ZB2UhM

18. Sahu Jain Trust Scholarship => http://bit.ly/2RrTeDr

19. Indian Oil Sports Scholarship => http://bit.ly/2WTGFlI

20. Fair & Lovely স্কলারশিপ => http://bit.ly/2IWirlP

21. মৌলানা আজাদ ন্যাশনাল স্কলারশিপ => http://bit.ly/2KsF989

22. এই সময় আত্মদীপ ইয়ং স্কলারশিপ => http://bit.ly/2N8SeoP

23. বিদ্যাসারথি MPCL Scholarship => http://bit.ly/2WPmg12

24. Indusland Bank Scholarship => http://bit.ly/2N079C7

25. এশিয়া হার্ট ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Iun6wj

26. গৌরব ফাউন্ডেশন স্কলারশিপ => http://bit.ly/2Rsf8qj

27. GOOGLE Scholarship => http://bit.ly/31JyxHZ

28. Loreal Foundation Scholarship => http://bit.ly/2WTSBnh

29. স্বামী দয়ানন্দ মেরিটকাম মেন্স স্কলারশিপ => http://bit.ly/2Y0WyYP

30. National Scholarship Portal => http://bit.ly/31ন্যাক্স

Apply Online for West Bengal Chief Minister Relief Fund Nabanna Scholarship 2023 and all the detailed information about it. Download the Application Form of

Total Students = 21Pass = 18Fail = 3 (Absent = 2 & Unsuccessful = 1)Highest Number = 348 (Habiba Mondal)Lowest Number = ...
19/05/2023

Total Students = 21

Pass = 18

Fail = 3 (Absent = 2 & Unsuccessful = 1)

Highest Number = 348 (Habiba Mondal)

Lowest Number = 181 (Bandana Mondal)

বাংলা সাহিত্যের দিশারী,সঙ্গীত জগতের কান্ডারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সশ্রদ্ধ প্রনাম.......🙏
09/05/2023

বাংলা সাহিত্যের দিশারী,সঙ্গীত জগতের কান্ডারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে সশ্রদ্ধ প্রনাম.......🙏

ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি ড. জাকির হোসেন, যার নামে আমাদের বিদ্যালয়ের নামকরণ করা হয়েছিলো,, আজ সেই মহান শিক্ষাবীদের হেহা...
03/05/2023

ভারতবর্ষের তৃতীয় রাষ্ট্রপতি ড. জাকির হোসেন, যার নামে আমাদের বিদ্যালয়ের নামকরণ করা হয়েছিলো,, আজ সেই মহান শিক্ষাবীদের হেহান্ত হয়েছিল।

ওনার মৃত্যুদিবসে আত্মার চিরশান্তি কামনা করি 🤲

24/04/2023

"ক" ব্যবহার করে এতো দীর্ঘ লেখা আমি প্রথম পড়লাম। লেখক বা লেখিকার নাম উল্লেখ ছাড়াই লেখাটা পেলাম। অসাধারণ দক্ষতা। 🙏🏻

পুরোটা পরে দেখুন খুব ভালো লাগবে আপনাদের।

কিশোরগঞ্জের কটিয়াদী কলেজের কনিষ্ঠ কেরাণী কার্তিক কুমার কর্মকারের কোকিল কন্ঠী কন্যা কপিলা কর্মকার কাশিতে কাশিতে করুণ কন্ঠে কমল কাকাকে কহিল, "কাকা, কড়ি কাঠের কেদারা কিংবা কারখানার কাপড় কেনাকাটায় কৃষাণীরা কিছুটা কৃচ্ছতা করিলেও কলকাতার কিশোরী কন্যাদের কাছে কুষ্টিয়ার কুচকুচে কালো কাতান কাপড়ের কদর কল্পনাতীত।
কীর্তিমান কতিপয় কলাকুশলী কিংবা কিশোর কবিরাও কালি-কলমের কল্যাণে- কদরের কিছু কার্যকর কথা কৌশলে, কখনো কবিতার কিতাবে, কখনো 'কালের কন্ঠ' কাগজের কলামে কহিয়াছেন।
কিন্তু কাকা, কষ্মীনকালে কেউ কী কখনো কহিয়াছেন? কী কারণে, কিসের কারসাজিতে, কেমন করিয়া কোথাকার কোন কাশ্মিরী কম্বল কিংবা কর্ণাটকের কমলা কাতানের কাছে কালক্রমে কুলীন কূলের কায়িক কৃষাণীদের কাঙ্খিত কালজয়ী কারুকার্যময় কাতান কাপড়ের কদর কমিল"?

কাজে-কর্মে কুশীলব কিন্তু কেবলই কৌতুহলী কপিলা কর্মকারের কঠিন কথায় কিঞ্চিত কর্ণপাত করিয়া ক্লান্ত কাকা কুষ্টিয়ার কিংবদন্তি কালো কাতানের ক্রমেই কদর কমার কয়েকটি কারণ কোমল কন্ঠে কপিলার কানে কানে কহিলেন।

কৃষ্ণকায় কাকাকে কাপড়ের কষ্টের কিচ্ছা কাহিনী কহিয়া কপিলা কর্দমাক্ত কলস কাঙ্খে করিয়া কালোকেশী কাকিকে কহিল, _"কাবেরী কোলের কেয়া-কুঞ্জে কোয়েলের কলকাকলি কিংবা কেতকী কদম কুসুম কাননে কোকিলের কন্ঠে কুহু কুহু কুজনের কতই কারিশমা! কিন্তু কাকী, কদর্য কাক কী কারণে কর্কশ কন্ঠে কানের কাছে কেবল কা-কা করে"?_

কাঁচের কংকন করিয়া কিংকর্তব্যবিমূঢ় কাকী কিলানো কাঁঠালের কদলি কচলাইতে কচলাইতে কহিলেন, _"কুৎসিত কেতাদুরস্ত কাকের কাজই কা-কা কলরবে কোলাহল করিয়া কেরামতির কৃতিত্ব কুড়ানো"।_

সংগ্রহ: মিনহাজউদ্দিন মন্ডল

21/04/2023

Eid Mubarak to all... Stay in peace

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কা...
08/04/2023

প্লেন ল্যান্ড করেছে। যাত্রীরা সবাই নেমে গেছে। পাইলট হোটেলে পৌঁছেছেন। উড়োজাহাজ পরিচ্ছন্ন কর্মী এসেছেন- পুরো প্লেন পরিষ্কার করতে।পরিষ্কার করতে করতে তিনি পাইলটের ককপিটে আসেন। দেখেন-সেখানে একটা বই। বইয়ের উপরে লিখাঃ
কিভাবে পাইলট হতে হয় (ভলিউম ১)

উৎফুল্ল পরিচ্ছন্ন কর্মী - বইয়ের প্রথম পাতা উল্টান। সেখানে লিখা - লাল বোতামে টিপুন- প্লেনের ইঞ্জিন চালু হবে।

তিনি তাই করলেন- লাল বোতামে চাপ দেয়ার সাথে সাথে ইন্জিন চালু হয়ে গেলো।

পরের পাতায় লিখা- উড়োজাহাজকে সামনে অগ্রসর করাতে চাইলে এবার এই নীল বোতাম টিপুন। তিনি আর অপেক্ষা না করে তাই করলেন। সাথে সাথে উড়োজাহাজ সামনে এগোতে লাগলো।

তারপরের পাতায় লিখাঃ গ্রাউন্ড থেকে শূণ্যে উড়াতে চাইলে এবার সবুজ বোতাম টিপুন।

পরিচ্ছন্ন কর্মী অবাক- প্লেন শূণ্যে উড়া শুরু করেছে। উপরে ওঠছে তো ওঠছে।

তার আনন্দের সীমা নেই। এতো সহজেই প্লেন আকাশে উড়ানো যায়। প্রায় বিশ মিনিট তিনি আকাশে উড়লেন। এবার নামার পালা।

বইয়ের পরের পাতা উল্টালেন। সেখানে লিখাঃ প্লেন কিভাবে নীচে ল্যান্ড করাতে হয় সেটা শিখতে চাইলে (ভলিউম ২) বইটি কিনুন এবং আমাদের ফ্লাইট লার্ণিং কোর্সে ভর্তি হয়ে যান।

সারমর্ম : অল্প বিদ্যায় পারদর্শিতা আপনাকে হয়তো সাময়িক সময়ের জন্য আকাশে উড়াতে পারে, কিন্তু একসময় ঠিক নিচে নামবে জীবিত অথবা মৃত না হয় কেটে ছিড়ে!

~মিনহাজউদ্দিন মন্ডল

eco park.educational tour with students
05/03/2023

eco park.educational tour with students

23/02/2023

Wish you all the best

পালটে গেল মাধ্যমিকের সূচি, কবে কোন পরীক্ষা হবে? দেখে নিন সময় ও পুরো তালিকা২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ...
23/02/2023

পালটে গেল মাধ্যমিকের সূচি, কবে কোন পরীক্ষা হবে? দেখে নিন সময় ও পুরো তালিকা

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬,৯৮,৭২৪।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে আগেই বেশ কয়েকটি নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্র-ছাত্রীদের সবকটা নির্দেশিকা মেনে চলতে হবে। এছাড়াও কয়েকটি বিষয় পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে।

🔴 যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে:-

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কালো ও নীল বলপেন, পেনসিন, রবার আগের রাতেই ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে।

সকাল ১১:৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। চেষ্টা করুন অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে। তাতে শেষ মুহূর্তের কোনও ঝামেলা এড়ানো যাবে।

১২ টার সময় ছাত্র-ছাত্রীদের উত্তর পত্র দেওয়া হবে। উত্তর লেখার খাতা পাওয়ার পর নাম, রোল নং এবং রেজিষ্ট্রেশন নং নির্দিষ্ট স্থানে সতর্কভাবে লিখতে হবে।

প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। চেষ্টা করুন এই সময়ের মধ্যে যা যা কমন এসেছে সেগুলি দেখে নেওয়ার। কোনও অসুবিধা থাকলে পরীক্ষককে জিজ্ঞাসা করে নিন।

কমন আসা প্রশ্নগুলি দ্রুত এবং দক্ষতার সঙ্গে আগে লিখে ফেলার চেষ্টা করুন। তারপরে অন্যান্য প্রশ্নের দিকে এগিয়ে যান।

দীর্ঘ সময় ধরে একটি প্রশ্নের পিছনে পড়ে থাকলে চলবে না। তাতে সময় নষ্ট হবে। শেষের ঘণ্টায় কঠিন প্রশ্নের সমাধান করুন।

শেষ মিনিটে উত্তরপত্রটি ভালভবে খুঁটিয়ে দেখে নিন, সব প্রশ্নের উত্তর লেখা হয়েছে কি না চেক করে নিন।

পরীক্ষার দিনগুলিতে হালকা খাবার খান। রাত জেগে একদম পড়াশোনা করবেন না। ঘুম না হলে পরেরদিন সমস্যা হতে পারে।
পরীক্ষার আগের দিন রাতে ও পরীক্ষার দিনগুলিতে ঠিকমতো ঘুমোতে হবে। মন ও শরীর সুস্থ রাখতে হবে।

পরীক্ষা হলে কোনও অসৎ উপায় অবলম্বন করা যাবে না।

🔴 মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা:-

পরীক্ষা কেন্দ্রে (Madhyamik Exam 2023) কোনও ভাঙচুর অথবা গোলমালের ঘটনা ঘটে তাহলে কড়া পদক্ষেপ নেবে পর্ষদ (West Bengal Board of Secondary Education)।

পরীক্ষা কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি হলে অভিযুক্ত ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যেকটি কেন্দ্র থেকে জিও ট্যাগিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের প্রথম ও শেষদিনের ছবি তুলে রাখা হবে। এক্ষেত্রে কোনও পরীক্ষার্থী যদি ইচ্ছে করে পরীক্ষাকেন্দ্রের কোনও ক্ষতি করে, তাহলে তার রেজাল্টও আটকে যেতে পারে।

পরীক্ষা কেন্দ্রে যে পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মী মোতায়েন থাকবেন, তাঁরা মোবাইল ব্যবহার করতে পারবেন না।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার নয়া সূচি (Madhyamik 2023 Full Schedule)

১) ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম পত্র।

২) ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় পত্র।

৩) ২৫ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল।

৪) ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবনবিজ্ঞান।

৫) ১ মার্চ (বুধবার): ইতিহাস।

৬) ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক।

৭) ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।

৮) ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।

৯) ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।

১০) ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।

প্রথম পত্রের পরীক্ষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, মর্ডান টিবেটিয়ান, নেপাল, ওড়িয়া, গুরুমুখী (পঞ্জাবি), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালির মধ্যে কোনও একটি বিষয়ের পরীক্ষা হবে।

দ্বিতীয় পত্রের পরীক্ষা: প্রথমত, ইংরেজি (যাঁদের প্রথম পত্রে ইংরেজি নেই, তাঁদের পরীক্ষা হবে)। দ্বিতীয়ত, বাংলা বা নেপালি (যদি ইংরেজি প্রথম পত্র থাকে)।

মাধ্যমিক পরীক্ষার সময় (Madhyamik Exam 2023 Timings)

সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

Address

Keotsha To Mogra Road---> Bagan Atghara Choumatha. .
Baduria
743401

Alerts

Be the first to know and let us send you an email when Sannia Atghara - Purba Dr. Zakir Hossain Shiksha Niketan High School. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Sannia Atghara - Purba Dr. Zakir Hossain Shiksha Niketan High School.:

Shortcuts

Share