Bengal Citizen Academy Baduria

Bengal Citizen Academy Baduria It is a school where the rural children are taught to develop the society. It is fully free of cost.

21/04/2023

Eid Mubarak to all... Stay in peace

23/02/2023

পালটে গেল মাধ্যমিকের সূচি, কবে কোন পরীক্ষা হবে? দেখে নিন সময় ও পুরো তালিকা

২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ৬,৯৮,৭২৪।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে আগেই বেশ কয়েকটি নির্দেশিকা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ছাত্র-ছাত্রীদের সবকটা নির্দেশিকা মেনে চলতে হবে। এছাড়াও কয়েকটি বিষয় পরীক্ষার্থীদের মাথায় রাখতে হবে।

🔴 যে যে বিষয়গুলি মাথায় রাখতে হবে:-

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কালো ও নীল বলপেন, পেনসিন, রবার আগের রাতেই ব্যাগে ঢুকিয়ে রাখতে হবে।

সকাল ১১:৪৫ থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে পরীক্ষা। চেষ্টা করুন অন্তত ১ ঘণ্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে। তাতে শেষ মুহূর্তের কোনও ঝামেলা এড়ানো যাবে।

১২ টার সময় ছাত্র-ছাত্রীদের উত্তর পত্র দেওয়া হবে। উত্তর লেখার খাতা পাওয়ার পর নাম, রোল নং এবং রেজিষ্ট্রেশন নং নির্দিষ্ট স্থানে সতর্কভাবে লিখতে হবে।

প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১৫ মিনিট সময় দেওয়া হবে। চেষ্টা করুন এই সময়ের মধ্যে যা যা কমন এসেছে সেগুলি দেখে নেওয়ার। কোনও অসুবিধা থাকলে পরীক্ষককে জিজ্ঞাসা করে নিন।

কমন আসা প্রশ্নগুলি দ্রুত এবং দক্ষতার সঙ্গে আগে লিখে ফেলার চেষ্টা করুন। তারপরে অন্যান্য প্রশ্নের দিকে এগিয়ে যান।

দীর্ঘ সময় ধরে একটি প্রশ্নের পিছনে পড়ে থাকলে চলবে না। তাতে সময় নষ্ট হবে। শেষের ঘণ্টায় কঠিন প্রশ্নের সমাধান করুন।

শেষ মিনিটে উত্তরপত্রটি ভালভবে খুঁটিয়ে দেখে নিন, সব প্রশ্নের উত্তর লেখা হয়েছে কি না চেক করে নিন।

পরীক্ষার দিনগুলিতে হালকা খাবার খান। রাত জেগে একদম পড়াশোনা করবেন না। ঘুম না হলে পরেরদিন সমস্যা হতে পারে।
পরীক্ষার আগের দিন রাতে ও পরীক্ষার দিনগুলিতে ঠিকমতো ঘুমোতে হবে। মন ও শরীর সুস্থ রাখতে হবে।

পরীক্ষা হলে কোনও অসৎ উপায় অবলম্বন করা যাবে না।

🔴 মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা:-

পরীক্ষা কেন্দ্রে (Madhyamik Exam 2023) কোনও ভাঙচুর অথবা গোলমালের ঘটনা ঘটে তাহলে কড়া পদক্ষেপ নেবে পর্ষদ (West Bengal Board of Secondary Education)।

পরীক্ষা কেন্দ্রের কোনও ক্ষয়ক্ষতি হলে অভিযুক্ত ছাত্র বা ছাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

প্রত্যেকটি কেন্দ্র থেকে জিও ট্যাগিংয়ের মাধ্যমে পরীক্ষা কেন্দ্রের প্রথম ও শেষদিনের ছবি তুলে রাখা হবে। এক্ষেত্রে কোনও পরীক্ষার্থী যদি ইচ্ছে করে পরীক্ষাকেন্দ্রের কোনও ক্ষতি করে, তাহলে তার রেজাল্টও আটকে যেতে পারে।

পরীক্ষা কেন্দ্রে যে পুলিশ কর্মী এবং স্বাস্থ্যকর্মী মোতায়েন থাকবেন, তাঁরা মোবাইল ব্যবহার করতে পারবেন না।

২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার নয়া সূচি (Madhyamik 2023 Full Schedule)

১) ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): প্রথম পত্র।

২) ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার): দ্বিতীয় পত্র।

৩) ২৫ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল।

৪) ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার): জীবনবিজ্ঞান।

৫) ১ মার্চ (বুধবার): ইতিহাস।

৬) ২ মার্চ (বৃহস্পতিবার): অঙ্ক।

৭) ৩ মার্চ (শুক্রবার): ভৌতবিজ্ঞান।

৮) ৪ মার্চ (শনিবার): অপশনাল ইলেকটিভ সাবজেক্ট।

৯) ফিজিকাল এডুকেশন ও সোশ্যাল সার্ভিস: ৬ মার্চ, ৯ মার্চ, ১০ মার্চ, ১১ মার্চ এবং ১৩ মার্চ।

১০) ওয়ার্ক এডুকেশন: ২৮ মার্চ, ২৯ মার্চ, ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১ এপ্রিল।

প্রথম পত্রের পরীক্ষা: বাংলা, ইংরেজি, গুজরাটি, হিন্দি, মর্ডান টিবেটিয়ান, নেপাল, ওড়িয়া, গুরুমুখী (পঞ্জাবি), তেলুগু, তামিল, উর্দু এবং সাঁওতালির মধ্যে কোনও একটি বিষয়ের পরীক্ষা হবে।

দ্বিতীয় পত্রের পরীক্ষা: প্রথমত, ইংরেজি (যাঁদের প্রথম পত্রে ইংরেজি নেই, তাঁদের পরীক্ষা হবে)। দ্বিতীয়ত, বাংলা বা নেপালি (যদি ইংরেজি প্রথম পত্র থাকে)।

মাধ্যমিক পরীক্ষার সময় (Madhyamik Exam 2023 Timings)

সকাল ১১ টা ৪৫ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে দুপুর ৩ টে পর্যন্ত। পরীক্ষার প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ করা হয়েছে।

23/02/2023

Wish you all the best

30/01/2023
The location of Citizen Academy Baduria will be changed to Keotsha (In front of the Electric office). The admission (for...
12/11/2022

The location of Citizen Academy Baduria will be changed to Keotsha (In front of the Electric office). The admission (for the students from Nursery to Class iv) for new academic session (2023-24) will start from 25th November, 2022.. The eager guardians may contact to the Authority...

Minhajuddin Mondal (Principal): 7797243129

We, all the staffs of CITIZEN ACADEMY were in together in a Seminar organized by ZYCON FOUNDATION at Baduria Pouro Bhaba...
23/09/2022

We, all the staffs of CITIZEN ACADEMY were in together in a Seminar organized by ZYCON FOUNDATION at Baduria Pouro Bhaban

23/09/2022

Yesterday

Hello dear friends,, আমি মিনহাজ,,অনেকে এই নামের সাথে পরিচিত আর অনেকে শুধু নাম নয়, ব্যক্তিগত ভাবেও আমাকে চেনেন,গতবছর Engl...
23/09/2022

Hello dear friends,, আমি মিনহাজ,,অনেকে এই নামের সাথে পরিচিত আর অনেকে শুধু নাম নয়, ব্যক্তিগত ভাবেও আমাকে চেনেন,
গতবছর English Literature এ M.A করলাম RBU থেকে,, কিন্তু এখনো সেই বেকারই রয়ে গেলাম,,
বেকার জীবন কাটাতে কাটাতে আজ সকালে ফেসবুকে একটি ভিডিওতে চোখ পড়লো,, শুনবেন ভিডিওতে কি ছিল:--

একটি ছেলে রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লো। এতটাই রেগে ছিল যে, বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছে।আর এটাই মনে মনে বলছিল যে, বাইক ই যদি কিনে দিতে পারবেনা, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার এত সখ কেন.? হঠাৎ তার মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখে একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলো। এবার পাটা ভিজে ভিজে লাগল। দেখে পুরো রাস্তাটায় জল।

পা তুলে দেখে জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলো একঘন্টা পর বাস। অগত্যা বসে রইল। হঠাৎ তার বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সে সঙ্গে নিয়ে এসেছিলো। তার বাবা এটায় কাউকে হাত দিতে দেয় না এমনকি তার মাকেও না। এখন ব্যাগটি খুলতেই তিনটে কাগজের টুকরো বেরল। প্রথমটায় লেখা "ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। যদিও তার ল্যাপটপ আছে, পুরনো বটে। দ্বিতীয়টা একটা ডা: প্রেসক্রিপশন। লেখা "নতুন জুতো ব্যাবহার করবেন"। নতুন জুতো।

তার মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুলে দেখে "পুরানো স্কুটার বদলে নতুন বাইক নিন" লেখা শোরুমের কাগজ। বাবার স্কুটার!! বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগাল। এখন আর জুতোটা তার পায়ে লাগছে না। বাড়ি গিয়ে দেখলো বাবা নেই। সে জানতো কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলো স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে।

সে তখন ছুটে গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরলো। কাঁদতে কাঁদতে তার বাবার কাঁধটা ভিজিয়ে ফেললো আর বললো, "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। আমি ইঞ্জিনিয়ার হব, তবে তোমার মতো করে।" 😭😭😭

জানেন বন্ধুরা, ভিডিওটি দেখে অনেক সময় মাথা নিচু করে কাঁদছিলাম 😭😭😭 আর এটাই ভাবছিলাম যে, এবার থেকে নিজের জন্য নয়, বাবা-মায়ের জন্য income করবো,, আর এটাই দোয়া করি যে, সৃষ্টিকর্তা আল্লাহ যেন পৃথিবীর সকল "বাবা"- "মা"কে সুস্থ রাখেন,,

কারন আমাদের "মা" হল এমন একটি ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি।
আর "বাবা" হল এমন একটি ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতে পারি।

ধন্যবাদ,,,
#বাবা_মা_কে_দেখাশুনা_করুন
#বাবা_মা_কে_সম্মান_দিয়ে_কথা_বলুন
#মিনহাজউদ্দিন_মন্ডল

We, all the staffs of Citizen Academy Baduria
20/09/2022

We, all the staffs of Citizen Academy Baduria

Independence Day celebration at CITIZEN ACADEMY BADURIA
15/08/2022

Independence Day celebration at CITIZEN ACADEMY BADURIA

15/08/2022

Few moments of the students' performance:--

Address

Keotsha (just Opposite To Electric Office), Post Buruj, P. S Baduria, North 24 Parganas
Baduria
743401

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Citizen Academy Baduria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Bengal Citizen Academy Baduria:

Shortcuts

Share

Category