06/11/2024
এবারের দশম শ্রেণীর ছাত্রীরা ভৌতবিজ্ঞানের প্রজেক্ট হিসেবে বেছে নিয়েছিল মডেল তৈরি করা - বিষয় সৌরশক্তির ব্যবহার। তার জন্য সোলার প্যানেল তৈরি করা , প্রয়োজনীয় মডেল বানানো ওরা সবাই মিলে একসাথে পূজোর ছুটিতে করেছে। এভাবেই ভৌতবিজ্ঞানের বিষয় গুলি শুধু বইয়ের পাতায় আটকে না থেকে হাতে কলমে করলে বিষয়টা আরো ভালভাবে অনুধাবন করতে পারে। ব্যবহারিক ক্ষেত্রে বইয়ের শিক্ষা কাজে লাগাতে পারলেই সেই শিক্ষার মূল উদ্দেশ্য সার্থক ।