Kalyangarh Vidyamandir

Kalyangarh Vidyamandir Official page of Kalyangarh Vidyamandir (H.S.)

বিদ্যালয়ের ৭৫ বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ❤️
21/05/2026

বিদ্যালয়ের ৭৫ বর্ষের সমাপ্তি অনুষ্ঠানে সাধারণ মানুষের উপস্থিতি ❤️

17/05/2026

Summer vacation is extended upto the date 31/05/2026. School will be opened on 01/06/2026 instead of 18/5/2026.

Authority- SISIR KANTI MANDAL.

ওদের আজ প্রাক্তন হবার দিন - আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আজকের দিনটা সত্যিই খুব আবেগের। দীর্ঘ বারো বছরের স্কুলজীবনের অভ্যস...
14/05/2026

ওদের আজ প্রাক্তন হবার দিন - আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট

আজকের দিনটা সত্যিই খুব আবেগের। দীর্ঘ বারো বছরের স্কুলজীবনের অভ্যস্ত গণ্ডি পেরিয়ে আজ ওরা এক নতুন পৃথিবীতে পা রাখছে। 'প্রাক্তন' শব্দটার মধ্যে যেমন একটা প্রাপ্তির আনন্দ থাকে, তেমনি ফেলে আসা ক্লাসরুম, টিফিনের আড্ডা আর করিডোরের সেই চেনা কোলাহলের জন্য একটা চাপা মনখারাপও জড়িয়ে থাকে।

রেজাল্ট যাই হোক না কেন, জীবনের এই বড় মোড়টাতে ওদের জন্য অনেক শুভকামনা রইল। স্কুলের ইউনিফর্ম ছেড়ে এবার ওদের নিজের নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার পালা।

স্কুলের গেট তোমাদের জন্য সব সময় খোলা রইল। মনে রেখো, স্কুলের ইউনিফর্মটা হয়তো আলমারিতে তুলে রাখবে, কিন্তু কল্যাণগড় বিদ্যামন্দিরের নামটা যেন আজীবন তোমাদের পরিচয়ের সাথে মিশে থাকে।
তোমাদের আগামীর পথ চলা কুসুমাস্তীর্ণ হোক। অনেক শুভকামনা ও আশীর্বাদ রইল।

২০২৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ...
14/05/2026

২০২৬ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। বছরের পর বছর কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাগ্রতার যে পরিচয় তোমরা দিয়েছ, আজ তার প্রতিফলন ঘটেছে এই সাফল্যের মধ্য দিয়ে। আমাদের বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্যে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

তোমাদের এই জয়যাত্রার পেছনে শিক্ষক-শিক্ষিকাদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরলস ত্যাগের ভূমিকা অনস্বীকার্য। মেধা ও শ্রমের মেলবন্ধনে তোমরা আজ বিদ্যালয়ের গৌরব বৃদ্ধি করেছ। যারা আশানুরূপ ফল অর্জন করেছ, তাদের যেমন এগিয়ে যাওয়ার প্রেরণা দিই, তেমনি যারা সামান্যর জন্য পিছিয়ে পড়েছ, তাদেরও মনে করিয়ে দিই যে জীবনের প্রতিটি মোড়েই নতুন সুযোগ অপেক্ষা করে থাকে।

সাফল্যের এই ধারা বজায় থাকুক এবং আগামী দিনে তোমরা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করো—এটাই আমাদের একান্ত কামনা। তোমাদের উজ্জ্বল ভবিষ্যতের পথ প্রশস্ত হোক। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল কৃতি ছাত্রছাত্রীকে জানাই সশ্রদ্ধ ভালোবাসা ও অভিনন্দন।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে,West Bengal Council Of Higher Secondary Education এর বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল 14...
13/05/2026

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে,West Bengal Council Of Higher Secondary Education এর বিজ্ঞপ্তি অনুযায়ী আগামীকাল 14/05/26, বৃহস্পতিবার, 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হবে,ছাত্রছাত্রীরা পর্ষদ নির্ধারিত ওয়েব সাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবে। আগামীকাল বিদ্যালয়ের অফিস থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে মার্কশীট ও শংসাপত্র তুলে দেওয়া হবে, সকল ছাত্রছাত্রীদের বেলা 1:30 টার সময় বিদ্যালয়ে আসতে বলা হচ্ছে।

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় আমাদের প্রিয় ছাত্ররা তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। বিদ্...
11/05/2026

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষায় আমাদের প্রিয় ছাত্ররা তাদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে। বিদ্যালয়ের পক্ষ থেকে সকল কৃতী ছাত্রকে জানাই আন্তরিক অভিনন্দন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা বিশ্বাস করি, তারা কেবল ভালো ছাত্র নয়, বরং আগামীর সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে
11/05/2026

বিদ্যালয়ে একাদশ শ্রেণীতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে

মাধ্যমিক ২০২৬ - কল্যাণগড় বিদ্যামন্দিরের সেরা চার• সৌমিক ঘোষ (৬৭৮/৭০০), • আকাশ চক্রবর্তী ( ৬৬৫/৭০০)• অর্পন মন্ডল (৬৪২/৭০...
11/05/2026

মাধ্যমিক ২০২৬ - কল্যাণগড় বিদ্যামন্দিরের সেরা চার
• সৌমিক ঘোষ (৬৭৮/৭০০),
• আকাশ চক্রবর্তী ( ৬৬৫/৭০০)
• অর্পন মন্ডল (৬৪২/৭০০)
• হীরণ মিত্র (৬১১/৭০০)

আমাদের ছাত্র সৌমিক অশোকনগরের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।

সম্ভবত রাজ্যে ২০ তম স্থানে রয়েছে শমিক ❤️কল্যাণগড় বিদ্যামন্দির( উঃ মা) মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ছিল -115 জন।উত্তীর্ণ ...
09/05/2026

সম্ভবত রাজ্যে ২০ তম স্থানে রয়েছে শমিক ❤️

কল্যাণগড় বিদ্যামন্দির( উঃ মা) মাধ্যমিক পরীক্ষার্থী সংখ্যা ছিল -115 জন।
উত্তীর্ণ হয়েছেন - 110 জন।

Address

Kalyangarh Road
Ashoknagar Kalyangarh
743272

Opening Hours

Monday 11am - 4:15pm
Tuesday 11am - 4:15pm
Wednesday 11am - 4:15pm
Thursday 11am - 6:15pm
Friday 11am - 4:15pm
Saturday 11am - 1:30pm

Telephone

+918240022562

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalyangarh Vidyamandir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category