08/05/2026
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজকের এই অনুষ্ঠান আমাদের কাছে এক অনন্য অনুভূতি। তাঁর অমর সৃষ্টি—কবিতা, গান, গল্প ও দর্শনের মাধ্যমে তিনি আজও আমাদের জীবনের প্রতিটি স্তরে অনুপ্রেরণা জোগান। এই বিশেষ দিনে গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে। তাঁর চিন্তা ও আদর্শ আমাদের পথ চলার দিশা দেখাক, আর তাঁর সৃষ্টির আলোয় আলোকিত হোক আমাদের আগামী দিনগুলি।