Mithani High School -H.S

Mithani High School -H.S

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mithani High School -H.S, School, Village+p. o-Mithani, p. s-kulti, Dist-paschim bardhaman, Asansol.

Photos from Mithani High School -H.S's post 20/11/2024

আমাদের প্রিয় গোপাল স্যার 🙏

#আসানসোল

13/11/2024

⚽ সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল ⚽

#আসানসোল

12/11/2024

☘️কত স্মৃতি মনে পড়ে যায়...💙
#আসানসোল

11/11/2024

☘️আমাদের স্কুল ☘️

09/11/2024

💙পুরানো সেই দিনের কথা💙

#আসানসোল

06/11/2024

💢আমাদের স্কুল💢
#আসানসোল

02/11/2024

আমাদের স্কুলের ছাত্র ( কিংশুক পাইন)
আমরা গর্বিত ।

গত ১১-১২ই এপ্রিল, ২০২৪, মধ্যরাতে NIA এবং পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ অভিযানে দীঘা থেকে গ্রেফতার করা হয় বেঙ্গালুরু শহরের রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে অভিযুক্ত দুই ব্যক্তিকে। সম্পূর্ণ অভিযানটিতে অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর জেলার ৬ জন পুলিশ কর্মী। কাজের স্বীকৃতিস্বরূপ তাঁরা সকলেই পেলেন 'কেন্দ্রীয় গৃহমন্ত্রী দক্ষতা পদক ২০২৪'।

যে ৬ জন পুলিশ কর্মী নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এই অভিযানে অংশগ্রহণ করেছিলেন, রইল তাঁদের পরিচয়: সাব ইন্সপেক্টর উজ্জ্বল কুমার নস্কর, ভারপ্রাপ্ত আধিকারিক, নন্দকুমার থানা, সাব ইন্সপেক্টর সৌরভ মিত্র, ভারপ্রাপ্ত আধিকারিক, SOG(স্পেশাল অপারেশন গ্ৰুপ) সেল; সাব ইন্সপেক্টর দেবনাথ রাজ, ভারপ্রাপ্ত আধিকারিক, অ্যন্টি ক্রাইম সেল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর শান্তনু নন্দন রাউত, দীঘা থানা; অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কিংশুক পাইন, SOG সেল ; কনস্টেবল অনিমেষ গিরি, SOG সেল ।

Purba Medinipur District Police

Photos from Mithani High School -H.S's post 04/10/2024

শরতের আকাশ...

29/09/2024

মিঠানী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তনী দ্বারা 26/09/2024 তারিখে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের মূর্তি স্থাপন হলো।🙏🙏🙏

29/09/2024

শুধু একবার সময়টা ভাবুন । ঈশ্বরচন্দ্রের বয়স 11, ডিরোজিও মারা গেলেন l বয়স যখন 13, রামমোহন রায় মারা গেলেন । এরপর, নিজের জীবনকালে সমসাময়িক দেবেন্দ্রনাথ ঠাকুর, মধুসুদনকে পেয়েছেন, বয়সে খানিক ছোট রামকৃষ্ণ আর বঙ্কিমকে পেয়েছেন । পুত্রসম বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, জগদীশ বসুকে পেয়েছেন । সারা বাংলা তখন কিরকম দ্যুতিময়, বুঝতেই পারছেন । গায়ে কাঁটা দেয় ।

গোটা ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে, লোকটা বিধবা বিবাহ চালু করার জন্য লড়ে যাচ্ছে । রাধাকান্ত দেবরা প্রকাশ্যে আর বঙ্কিমচন্দ্রের মত লোকেরা আড়ালে আবডালে থেকে, বিরোধিতা করছেন ।

এমনকি বড়লাট ডালহৌসিও হাত তুলে দিয়ে বলছেন - ইয়ে, মানে প্রস্তাবটা ভালো, কিন্তু শাস্ত্রে যদি কোন উল্লেখ না থাকে, তবে সবাইকে চটিয়ে কি ভাবে সম্ভব ।

ভাবা যায় ? কিন্তু ঈশ্বরও ছাড়বার বান্দা নন । তন্ন তন্ন করে বেদ, পুরান, সংহিতা খোঁজা শুরু হল । একেই হয়ত বলে conviction. খুঁজে পেলেন, পরাশর সংহিতার একটি শ্লোক, “নষ্টে মৃতে প্রবরজিতে ক্লীবে চ পতিতে পতৌ পচস্বাপতসু নারীনাং পতিরন্যে বিধয়তে” l যার বাংলা করলে, মোটামুটি এরকম দাঁড়ায়, “যদি স্বামী মারা যান, সন্ন্যাস নেন, নিখোঁজ হন, সন্তান গ্রহনে অক্ষম হন, অত্যাচারী হন, তবে স্ত্রী আবার বিবাহ করতে পারে”। পাশ হল বিধবা বিবাহ আইন ।

বিদ্যাসাগরের ব্যাপারে বলতে গিয়ে, বিবেকানন্দ বলছেন, “সমগ্র উত্তর ভারতে আমার বয়সী এমন কোন মানুষ নেই, যার ওপর ওনার প্রভাব পড়ে নি”।

মধুসুদন বলছেন, “তার মধ্যে প্রাচীন ভারতীয় ঋষিদের প্রজ্ঞা, পাশ্চাত্যের উদ্যম আর বাঙ্গালী মায়ের হৃদয় ছিল”।

রামকৃষ্ণ তার সাথে প্রথম আলাপেই অকপট বলে ফেলেন, “এতদিন খাল, বিল, নদী দেখেছি । আজ সাগর দেখছি”।

আর রবীন্দ্রনাথের সেই অমোঘ উক্তি, “বাঙ্গালী গড়তে গড়তে, বিধাতা যে কি করে একটা ঈশ্বরচন্দ্র বানিয়ে ফেললেন, সেটা অতীব আশ্চর্যের”।

কি ? গায়ে কাঁটা দিচ্ছে ?

Photos from Mithani High School -H.S's post 07/09/2023

"বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র,
নানা ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। "---

সেই প্রতিটি মানুষকে আমার প্রণাম যাদের কাছে আমি কিছু না কিছু শিখেছি এবং এখনো শিখে চলেছি।
Happy Teachers' Day...
5 th September 2023
Mithani High School -H.S

Photos from Mithani High School -H.S's post 27/01/2023

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৩

Want your school to be the top-listed School/college in Asansol?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Village+p. O-Mithani, P. S-kulti, Dist-paschim Bardhaman
Asansol