26/03/2026
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা রমজানের আগে দেখেছিলেন ২৭জন ছাত্রকে নিয়ে অল আসাম তালিম ও তরক্কি বোর্ড এর তত্ত্বাবধানে পরিচালিত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য জামিয়া ইসলামিয়া তোপখানা মাদ্রাসায় গিয়েছিলাম।
এখন সেই বৃত্তি পরীক্ষার ফলাফল নিম্নে তুলে ধরছি।
আলহামদুলিল্লাহ ২৭জনের মধ্যে ১৭জন প্রথম স্থান অর্জন করেছেন তৎসংগে ৪জন বৃত্তি লাভ করেছেন যাদের ফটো ও পার্সেন্টেজ নীচে দেওয়া হয়েছে।
এবং বাকি ৯জন ২য় ও একজন ৩য় স্হান অর্জন করেছেন।
আপনারা এই বাচ্চাদের জন্য ও মাদ্রাসার জন্য দোয়া করবেন।