ASHIF SKHM

ASHIF  SKHM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ASHIF SKHM, Education, Malda Station Road, Area.

25/09/2023

আমাদের ছোট নদী
- রবীন্দ্রনাথ ঠাকুর

আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আচলে ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।

সংগ্ৰহীত

25/09/2023

ম্যাজিক-লন্ঠন
নীরেন্দ্রনাথ চক্রবর্তী

হাতের লন্ঠন যত দুলছে,
গোটা উঠোন জুড়ে ততই জমে উঠছে
তাজ্জব এক খেলা।
আমরা দেখছি, আলো আর অন্ধকার এখন
নিজেদের মধ্যে বারবার
বদলাবদলি করে নিচ্ছে তাদের
জায়গাজমি।
এই যেখানে ছিল মিশকালো অন্ধকার
সেখানে পড়ছে আলো, আর
চোখের পলক পড়তে-না-পড়তেই
আলো ডুবছে অন্ধকারে।

একটু বেশি রাতে আমাদের ঠাকুমা যখন
হেঁশেলের শিকল তুলে
ভিতর-বাড়ির অন্ধকার উঠোন পেরিয়ে
শোবার ঘরে আসতেন,
দাওয়ায় বসে ম্যাজিক-লন্ঠনের এই খেলাটা তখন
নিত্য আমরা দেখেছি।
সে কি আজকের কথা? কিন্তু
মুহূর্মুহু বদলে যাওয়া সেই ছবিটা আজও
চোখের সামনে ভাসছে।

আবীরা মুখোপাধ্যায় নস্কর
Swapna Mukherjee
Sanjukta Sen Bhattacharya

SKHM
25/09/2023

SKHM

16/11/2022
23/09/2022

Address

Malda Station Road
Area

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASHIF SKHM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category