22/08/2026
দীর্ঘ প্রতীক্ষার পর ক্রিকেট প্রশিক্ষণের পরিকাঠামো ফিরে পেল রামনগর অতুল বিদ্যালয়
(সম্পূর্ণ প্রতিবেদনটি অডিও ও ভিডিও আকারে দেখতে কমেন্ট বক্সের লিঙ্কে ক্লিক করুন)
♦সোমালিয়া ওয়েব নিউজ: দীর্ঘ প্রতীক্ষার পর ফের ক্রিকেট প্রশিক্ষণের পরিকাঠামো পেল রামনগর অতুল বিদ্যালয়। শুক্রবার খানাকুল ফুটবল ময়দানে পুনর্নির্মিত বিদ্যালয়ের ক্রিকেট কোচিং একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার জন্য বিদ্যালয়ের ক্রিকেট কোচিং ক্যাম্পটি ভেঙে দেওয়া হয়েছিল।
🌹পরবর্তীকালে বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনে সাড়া দিয়ে স্থানীয় বিধায়ক সুশান্ত ঘোষ উদ্যোগ নিয়ে ক্যাম্পটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। এদিন সেই পুনর্নির্মিত ক্রিকেট কোচিং ক্যাম্পের শুভ উদ্বোধন করেন তিনি।
🌹অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোতুলপুর বিধায়ক লক্ষ্মীকান্ত মজুমদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য সহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।
🌹দীর্ঘদিন পর ক্রিকেট প্রশিক্ষণের পরিকাঠামো ফিরে পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের মধ্যে খুশির আবহ তৈরি হয়।♦